You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ।। অণু কবিতার আসর-১৩৮
গোলাপ ফুলের বাগানে আগুন ধরুক,
তাও ক্ষতি নেই, যদি তুমি থাকো পাশে।
আকাশের কালো মেঘে ঢেকে থাকুক,
তাও ক্ষতি নেই, যদি হাতে হাত রাখো।
বিনা মেঘে বজ্রপাত হোক,
তাও ক্ষতি নেই, যদি চোখে চোখ রাখো।
বসন্ত কালে ফুল না ফুটুক,
তাও ক্ষতি নেই, যদি তোমার সাথে থাকি।
আকাশে চাঁদ না উঠুক,
তাও ক্ষতি নেই, যদি তোমারি স্পর্শে থাকি।
দিনের আলো না ফুটুক,
তাও ক্ষতি নেই, তোমারই আলোয় আলোকিত।
ওয়াও অনেক ভালো লাগলো। হাত ধরেছি পাশে আছি থাকবো।