You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: দ্যা বডি

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার শেয়ার করা মুভিগুলোর রিভিউ আমি খুবই পছন্দ করি সব সময়। আপনি নতুন নতুন মুভি গুলোর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেন, যেগুলোর বেশির ভাগই আমার দেখা হয়নি। তবে আপনার বেশিরভাগ মুভির রিভিউ পোস্ট পড়ার পরে আমি ওই মুভিগুলো দেখার চেষ্টা করেছি। এবং কি আপনার শেয়ার করা বেশিরভাগ মুভি আমি দেখেছি। থ্রিলার টাইপের মুভি গুলো এমনিতে দেখতে ভালোই লাগে। আর এই মুভিটা দেখছি রহস্যময় এবং থ্রিলার দুটো চরিত্র নিয়ে তুলে ধরা হয়েছে। আমার যেহেতু এই মুভিটা দেখা হয়নি তাই এটিও দেখবো ভাবছি। জয়রাজ আর তার ফ্যামিলির সবাই বাড়ির দিকে ফেরার পথেই এক্সিডেন্ট করেছিল। কারণ মায়া নেশা করে তাদের বিপরীত দিক থেকে স্পিডে গাড়ি চালিয়ে আসছিল, আর তার জন্যই এক্সিডেন্টটা হয়েছিল। মেয়েকে বাঁচাতে পারলেও তার স্ত্রী মারা গিয়েছিল। তবে রিতু দেখছি ড্রিঙ্ক এ বিষ মিশিয়ে দিয়েছিল। আর তারও ২৪ ঘন্টা পর হার্ট এটাক হয়েছিল দেখছি। এটা তারা প্ল্যান করে করেছিল যার কারণে এতসব কিছু হয়েছে। রিভিউটা অনেক দারুন হয়েছে দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63051.82
ETH 1739.15
USDT 1.00
SBD 0.39