You are viewing a single comment's thread from:

RE: টি২০ তে ইন্ডিয়ার সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলো

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা টি-টোয়েন্টিতে ইন্ডিয়ার সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলো, এটা জেনে অনেক ভালো লেগেছে। দাদা আমি তো সবসময় অপেক্ষায় থাকি আপনার খেলা বিষয়ক পোস্টগুলো পড়ার জন্য। আমি খেলা দেখি না, এটা তো সবসময়ই বলি। তবে আমার কাছে মনে হয় খেলা দেখার থেকে খেলার এত সুন্দর রিভিউ পড়তে আরো বেশি ভালোই লাগে। যদিও দেখার যে অনুভূতি রয়েছে তা হয় না, তবে পড়ার মধ্যেও অন্যরকম অনুভূতি কাজ করে। অস্ট্রেলিয়ার শুরুটা আজকে খুব একটা ভালো ছিল না যা বুঝতেই পারছি দাদা। নিশ্চয়ই ২-২ সমতা হলে লাস্টের ম্যাচ ভালোই উত্তেজনাপূর্ণ হতো। আশা করছি পরবর্তী ম্যাচগুলো আরো বেশি ভালো হবে। একটার পর একটা ছয় মারলে তো সবাই অবাক অবশ্যই হবে দাদা। আর সে যেহেতু এরকম ভাবেই খেলা খেলছিল তাই সবাই অবাক হয়েছিল। আমি নিজেও তো এই বিষয়টা জেনে অনেক অবাক হলাম। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ? অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি পরবর্তী খেলা বিষয়ক পোষ্টের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63671.12
ETH 1786.46
USDT 1.00
SBD 0.39