You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: লিও

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি অনেক সুন্দর করে আজকেও নতুন একটা মুভির রিভিউ পোস্ট করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। লিও মুভিটা না দেখা হলেও, আমার কাছে মুভিটার রিভিউ পোস্ট পড়তে পেরে অনেক ভালো লাগলো। এই ধরনের মুভিগুলোর রিভিউ পোস্ট আমি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি আপনার পোষ্টের মাধ্যমে। বিজয় আমার খুবই পছন্দের একজন অভিনেতা। এই মুভিটার মধ্যেও বিজয় অনেক সুন্দর অভিনয় করেছে। নিজের বোনকে বাঁচানোর জন্য লিও লড়াই করেছিল ঠিকই, কিন্তু সে তার বোনকে আর বাঁচাতে পারেনি। তাকে গুলি করলেও সে বেঁচে গিয়েছিল, আর এই কথাটা কিন্তু কেউই জানতো না। সে ওই জায়গা থেকে পালিয়ে নিজেকে বাঁচিয়েছে কোনরকম বেঁচে আছে। আমি তো ভাবছি এই মুভিটা একবার দেখব। কারণ মুভিটার সম্পূর্ণ কাহিনী আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দাদা। আপনার পরবর্তী মুভির রিভিউ পোস্ট পড়ার জন্য অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব শীঘ্রই এটা আমাদের সবার মাঝে ভাগ করে নিবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38