You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: গল্প হলেও সত্যি

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি অনেক সুন্দর করে মুভির রিভিউ পোস্ট করেছেন, যেটা পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। এই মুভিটার সম্পূর্ণ কাহিনী অনেক সুন্দর ছিল, বিশেষ করে হরর টাইপের হওয়ার কারণে আমার কাছে খুব ভালো লেগেছে। গল্প হলেও সত্যি এই মুভিটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। আমি আগে এরকম মুভি গুলো প্রচুর পরিমাণে দেখতাম, তবে এখন সময়ের কারণে মুভি দেখা হয় না একেবারে। আপনি অনেক সুন্দর সুন্দর মুভির রিভিউ করেন, আমি সব সময় চেষ্টা করি আপনার মুভিগুলোর রিভিউ পড়ার। এখানে তারা হরর বিষয়টা যদিও প্ল্যান করেছিল তবে একদিন তো সত্যি কারের এরকম ঘটনা হয়েছিল পিজ্জা ডেলিভারি দিতে গিয়ে। আর ওই বিষয়টা গল্প হলেও এখানে কিন্তু সত্যি ছিল। আর এই বিষয়টা পড়ে আমার কাছে অনেক বেশি ভয় লেগেছে। হরর টাইপের মুভি অথবা অন্য যে কোন কিছু দেখতে আমি খুব পছন্দ করি। আর এই জন্যই আমার কাছে রিভিউটা পড়তে ভালো লেগেছে। আমি সময় পেলে অবশ্যই চেষ্টা করব এই মুভিটা দেখে নেওয়ার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64115.03
ETH 1858.40
USDT 1.00
SBD 0.39