You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি অনেক সুন্দর করে "তাকদীর ওয়েব সিরিজটির পঞ্চম পর্ব আজকে সবার মাঝে শেয়ার করেছেন। এই ওয়েব সিরিজের আগের পর্বগুলো আমার পড়া হয়েছে, যার কারণে পঞ্চম পর্ব টা পড়ে আরো বেশি ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম এই পর্বের মাধ্যমে মেমোরি কার্ডের কথা জানা যাবে, আর মেমোরি কার্ড পাওয়া যাবে। কিন্তু এখন তো দেখছি তারা আরও বেশি সমস্যার মধ্যে এসে দাঁড়িয়েছে। তারা যেদিকেই যাক না কেন সমস্যা রয়েছে। তাকদীর কিন্তু একেবারেই ফেঁসে গিয়েছে এখানে। এদিকে গেলেও ফেঁসে যাবে আবার অন্যদিকে গেলেও ফেঁসে যাবে, এখন পরবর্তীতে তারা কি করবে এটাই ভাবছি আমি। আর তারা মেমোরি পাবে নাকি পাবে না এটাও চিন্তা করছি। তারা লাশটাকে কেটেও অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু লাশের ভিতরেও তো মেমোরি কার্ড পাওয়া গেল না। এই ওয়েব সিরিজটা কিন্তু আরো রহস্যের মধ্যে জড়িত হচ্ছে। যাইহোক দাদা আশা করছি পরবর্তী পর্বগুলোতে এসব কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম দাদা। আশা করছি খুব তাড়াতাড়ি শেয়ার করবেন পরবর্তী পর্ব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38