You are viewing a single comment's thread from:

RE: লতি দিয়ে রুই মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি আমার ফেভারিট একটা রেসিপি তৈরি করেছেন। আপনার করা রেসিপি গুলো দেখলে আমার খুবই লোভ লেগে যায় সব সময়। আমি লতি দিয়ে বেশিরভাগ সময় রুই মাছ রান্না করি। আমার কাছে অনেক ভালো লাগে এভাবে রেসিপি তৈরি করে সবাইকে খাওয়াতে। মাছের পিস যদি থেকে যায় পরে তাহলে আরেকবার এভাবে রেসিপি তৈরি করার সময় দেওয়া যায়। বর্ষাকালে কিন্তু লতি খেতে একটু বেশি দেখা যায়। আমরা তো গত পরশুদিনও লতি রান্না করেছিলাম। এমনিতেই রুই মাছ দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। লতি সবার জন্যই অনেক বেশি উপকারী। যেকোনো মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, ভাজি করে তারপরে রান্না করলে খাওয়ার মধ্যে অন্যরকম টেস্ট পাওয়া যায়। আলুর পিস গুলো গলিয়ে নেওয়ার কারণে ঝোলটা অন্যরকম হয়, আর তখন খেতে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগে। আমি তো ভাবছি এবার থেকে আলু গলিয়ে নিব, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা মজার মজার রেসিপি গুলো সব সময় আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39