You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আজকে ওয়েব সিরিজটার দ্বিতীয় পর্ব অনেক সুন্দর করে ভাগ করে নিয়েছেন দেখছি। আপনি আমাদের মাঝে অনেক সুন্দর করে সব সময় ওয়েব সিরিজের রিভিউ শেয়ার করেন যেগুলো দেখলে আমার খুব ভালো লাগে। এরকম ওয়েব সিরিজ গুলোর থেকেও কিন্তু অনেক ধরনের শিক্ষা অর্জন করা যায়। এখানে এই ওয়েব সিরিজে দেখছি চঞ্চল লাশগুলোর কারণে অনেক বিপদে পড়ছে। পরবর্তীতেও কিন্তু ওর অনেক বিপদ রয়েছে। আর এই ওয়েব সিরিজটা আস্তে আস্তে আরো অনেক বেশি রহস্যজনক হচ্ছে। পুলিশের ভয় তো চঞ্চল চৌধুরীর মধ্যে রয়েছে আবার সেই সাথে লাশ হস্তান্তর করার বিষয়টা নিয়ে সেই অনেক চাপের মধ্যে রয়েছে। এরকম অবস্থায় চাপের মধ্যে তো থাকারই কথা। এখানে একজন সাংবাদিক নিখোঁজ হয়েছে, আর সেজন্য পুলিশ অবশ্যই কঠোরভাবে কেসটা হ্যান্ডেল করবে। এখন দেখা যাক পরবর্তী পর্বে কি হবে। আশা করছি আপনি আমাদের মাঝে অনেক তাড়াতাড়ি এই ওয়েব সিরিজের পরবর্তী নিয়ে উপস্থিত হবেন দাদা। সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37