You are viewing a single comment's thread from:

RE: অনেক বড়ো রানের ব্যবধানে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট শিরোপা জিতলো

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আজকে আপনি অনেক ভিন্ন একটা পোস্ট করেছেন। যদিও ক্রিকেট খেলা সম্পর্কে আমার তেমন কোন ধারনা একেবারেই নেই, তবে এই খেলা সম্পর্কে কারো কাছ থেকে জানতে খুব ভালো লাগে। খেলা আমি কখনো দেখিনি তবে অনেকের মুখে শুনেছি। আমি খেলা দেখি বা না দেখি যারা খেলা দেখে তাদেরকে জিজ্ঞেস করি কোন দল জয়ী হয়েছে। এখানে তো দেখছি সেকেন্ড ইনিংস না খেলেই ইন্ডিয়া জিতে গিয়েছে। ইন্ডিয়ার জয়ী হওয়ার বিষয়টা জেনে অনেক বেশি ভালো লাগলো দাদা। আপনি তো দেখছি এই খেলাটা অনেক বেশি পছন্দ করেন। আসলে মাঝে মাঝে খেলা দেখে ও আমাদের বিনোদন নেওয়া উচিত। খেলা সম্পর্কে যদি কিছু জানা যায় তাহলে নিজের কাছেও ভালো লাগে। ইন্ডিয়া তো দেখছি পাঁচ দিনের খেলা তিন দিনে ইতি টানে এবং বড় রানের ব্যবধানে জিতে নিয়েছে। যাইহোক দাদা ভিন্নধর্মী একটা পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38