RE: মুভি রিভিউ: ইনসিডিয়াস-দ্যা লাস্ট কীয়
দাদা আজকে আপনি অনেক সুন্দর একটা হরর মুভির দুটি পাটের মধ্যে প্রথম পার্টের রিভিউ পোস্ট করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে হরর মুভিটির রিভিউ পোস্ট পড়তে। আসলে আমি হরর মুভি গুলো দেখতে খুব পছন্দ করি। ভুতুড়ে যে কোন কিছু শুনতে পড়তে এবং কি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তবে অনেকদিন হয়ে গিয়েছে এরকম হরর মুভি গুলো দেখা হয় না আমার একেবারেই। এই এলাইসের এতটা জঘন্য, কিন্তু তার কন্যা এলাইস অনেক বেশি ভালো। ওই বাড়িটিতে এতগুলো আত্মা থাকার কারণ হচ্ছে এলাইসের বাবা। তিনি প্রত্যেকটা মানুষকে মেরে ঘরটাতে বন্দী করে রাখত। আর সেজন্য পুরো ঘরে আত্মার বসবাস হয়ে গিয়েছিল। যখন মেয়েটি তার ফ্যামিলিকে বলতো সে আত্মা দেখেছে, কিন্তু তার বাবা জানার সত্ত্বেও সব সময় অস্বীকার করতো এটা নিজের স্বইচ্ছায়। তিনি প্রত্যেকটা মানুষকে অনেক কষ্ট দিয়ে মেরেছে। এটা ভাবতেই অনেক বেশি খারাপ লাগছে। এতগুলো মানুষকে মারার সময় তার মধ্যে একটু মায়া ও কাজ করেনি। তিনি সত্যি একজন জঘন্য মনের মানুষ। নিজের মেয়েটাকে পর্যন্ত মারধর করতো বেশিরভাগ সময়। এরকম মুভিগুলো অনেক রাতে দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আমিতো ভাবছি এই মুভিটা দেখার চেষ্টা করব সময় পেলে। যাইহোক দাদা পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকলাম।