You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- jogphawl ( সিজন ২- ষষ্ঠ পর্ব )
এ পর্বে দেখছি বিক্রম এবং শ্রুতিকে ও নাদ কিডনাপ করলো। যদিও আগে থেকেই দিতিপ্রিয়া এবং তার বাবাকে কিডন্যাপ করেছিল। কিন্তু দিতিপ্রিয়ার বাবাকে তো ছেড়ে দিল। এদিকে আবার নাদ বলছিল ওদেরকে বাঁচানোর জন্যই কিডন্যাপ করেছে। কিন্তু আসলেই একজনের থেকে বিশ্বাস উঠে গেলে, সত্যি বললেও পরে আর বিশ্বাস হয়না। কিন্তু সব কিছুর পেছনে ভেবেছিলাম রুদ্রভৈরব রয়েছে। কিন্তু এখন তো দেখছি শশীকান্ত ভরদ্বাজ সবকিছুর মূলে। কিন্তু যখন চাকতিগুলো সব এক সাথে ঘোরা শুরু করলো তখন একটা রশনি মেলে উপরের দিকে উঠলো বিষয়টা অন্যরকম লাগলো। তারপর একটা করে ইন্সট্রুমেন্ট বাজানোর পর একটা করে শব্দ উঠতে লাগলো। কিন্তু সবগুলো লেখা ওঠার পরেও তো রাগ সঞ্জীবনী পাওয়া গেল না। অবশ্য বিক্রম দেখছি বুঝতে পেরেছে এখানে একটা সূত্র লুকিয়ে আছে। আজকের পর্ব টা পরেও ভীষণ ভালো লাগলো।