You are viewing a single comment's thread from:

RE: হ-য-ব-র-ল জীবনের গল্প (২য় পর্ব) ✨

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার ক্যারিয়ারের কথা শুনে সত্যি ভীষণ ভালো লাগলো। আমিও মনে করি পড়ালেখার পাশাপাশি কিছু করা উচিত। যতই আমাদের বাবা-মা আমাদের পড়ালেখার খরচ দিতে পারুক না কেন তার পরেও আমাদেরকে কিছুটা হলেও নিজের প্রতি নির্ভরশীল হওয়া উচিত। আপনি যে পড়ালেখার পাশাপাশি এত ঘন্টা টানা জব করেছেন এটা তো সত্যি অতুলনীয়। আমিও শুরু থেকে চেষ্টা করেছি কোন কিছুর সাথে নিজেকে জড়িয়ে রাখতে। আর এখন যখন ব্লগিং ক্যারিয়ার খুঁজে পেয়েছি এটা তো আরো বেশি ভালো লাগার কাজ। আপনার কথাগুলো শুনে কেউ যদি নিজেকে উদ্বুদ্ধ করে তাহলে আরো বেশি ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38