আর যেহেতু মুভিটি পুরানো আমলের মুভি সেহেতু বেশ চমৎকার কাহিনী।
এই কথাটা একদম ঠিক বলেছেন দাদা, পুরনো আমলের মুভিগুলোই এই বেশ চমৎকার কাহিনী। এজন্য পুরনো মুভিগুলো দেখতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে শ্রদ্ধেয় স্যার রঞ্জিত মল্লিকের অভিনীত মুভি গুলো আমার কাছে বেশ ভালো লাগে। এখন খুব একটা মুভি দেখা হয় না, কিন্তু আমি আগে থেকেই রঞ্জিত মল্লিক স্যারের মুভি দেখতে খুবই পছন্দ করি। তার সাথে প্রসেনজিৎ তার তো কোন তুলনাই হয়না। উনি পুরনো মুভি তে যেমন ছিলেন এখন নতুন কিছু মুভিতেও একদম অন্যরকম অভিনয় করেছেন। উনার অনেক মুভি আমি দেখেছি। আর আজকে আপনি অনেক অসাধারণ এবং আকর্ষণীয় একটি মুভি রিভিঊ দিয়েছেন। এই মুভিতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। বিশেষ করে পুরনো দিনের কাহিনী বলে মুভিটি আরও বেশি আকর্ষণীয়। আর পুরনো দিনের কাহিনী গুলো বেশ সামাজিক এবং অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এজন্য আমি আপনার আজকের "জজ সাহেব" মুভি রিভিউ টি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত অসাধারন একটি মুভি রিভিউ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।