ভ্রমণ :- চট্টগ্রাম মহামায়া লেক ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240314-WA0060.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। ভ্রমন করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর ভ্রমণ করতে কার না ভালো লাগে বলুন, আমি তো যেকোনো জায়গায় ঘুরতে খুবই পছন্দ করি। তাই জন্য মাঝেমধ্যেই সময় পেলে ঘোরাঘুরি করার চেষ্টা করি। আসলে সারাদিন ঘরে থাকলে প্রতিনিয়ত কাজের মধ্যেই কাটে। আর মাথার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপ ঘুরে বেড়ায়। তাই জন্য যদি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারি ভীষণ ভালোই লাগে। তেমনি আজকে আপনাদের মাঝে ভ্রমণ করার মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ও ভীষণ ভালো লাগবে।

IMG-20240314-WA0065.jpg

ওই যে বললাম শত ব্যস্ততার মাঝেও একটু ঘুরতে যেতে সবারই ভালো লাগে। এটা কিন্তু একেবারে সত্যি কথা। বিশেষ করে আমরা সবাই এই কথাটাকে বিশ্বাস করি। বর্তমানে কিন্তু অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিন কাটছে। তবে রোজা আসার আগের মুহূর্তে কয়েকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ইতিমধ্যে আপনাদের মাঝে কয়েকটা জায়গায় ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করেছিলাম। আজকে আবার আসলাম চট্টগ্রাম মহামায়া লেকে ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করার জন্য। আপনারা নিশ্চয়ই অনেকে মহামায়া লেক কিংবা মহামায়া ইকোপার্কের কথা শুনেছেন।

আমরা মূলত একটা গাড়ি বুক করে বেশ কয়েকজন গিয়েছিলাম। এখানে আমাদের ফ্যামিলি এবং নিভলু ভাইয়াদের ফ্যামিলি ছিল। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পরি মহামায়ার উদ্দেশ্যে। সকালে বের হওয়াতে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না। মানুষজন ছিল খুবই কম। তাই খুব সুন্দর ভাবে আস্তে আস্তে পৌঁছে গেলাম আমরা। মহামায়া লেকের একেবারে আগ মুহূর্তে একটা রেললাইন রয়েছে। এখন মহামায়া লেকে প্রবেশ করতে টিকেট লাগে। কারণ এখন এর ভেতরে ইকো পার্কের অনেক কিছুই করা হচ্ছে নতুন নতুন করে। আমরা যখন কয়েক বছর আগে গিয়েছিলাম তখন কিন্তু টিকিট লাগেনি।

IMG-20240314-WA0063.jpg

IMG-20240221-WA0009.jpg

বর্তমানে টিকিটের মূল্য একজন ৩০ টাকা। তো আমরা আমাদের সবার জন্য টিকেট কেটে নিলাম। আর সবাই মিলে টিকেট নিয়ে ভেতরে প্রবেশ করলাম। এখানে আবার অনেকটা হাঁটতে হয়। বিশেষ করে কিছুটা পাহাড়ের উপরের দিকে উঠতে হয়। এই রাস্তাটা অনেকটাই ঢালু। আর রাস্তার চারপাশে রয়েছে ঝাউবন। তো আমরা হেটে চলে গেলাম ভেতরের দিকে। দেখলে আমি এখানে এখনো অনেক কিছুর কাজ চলতেছে। আর যখন পার্কের ভেতরে গেলাম আমার কাছে দারুন লাগলো। বিশেষ করে পার্কের ভেতরে দেখলাম প্রায় বিভিন্ন কালারের অনেকগুলো নৌকা।

IMG-20240314-WA0062.jpg

IMG-20240314-WA0061.jpg

তার সাথে আবার দেখলাম বিভিন্ন ডিজাইনের অনেক নৌকা ছিল। বিশেষ করে ময়ূরের ডিজাইনের নৌকা এবং গাড়ির ডিজাইনের নৌকা সবগুলোই ইউনিক ছিল। এখানকার নৌকাগুলো আবার ভাড়া হিসেবে চালাতে পারে। বিশেষ করে যারা পর্যটক হিসেবে আসে। এই নৌকা গুলো নিজেরাই চালাতে হয়। ঘন্টা হিসেবে টাকা দেওয়া হয়। আমরা এখানে কিছুক্ষণ ঘুরে ছিলাম। আবার নৌকাগুলোর পাশে অনেকগুলো ফটোগ্রাফিও করেছি। তবে এখানে বসে আরো একটা কাজ করেছিলাম যেটা আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করব।

IMG-20240314-WA0059.jpg

IMG-20240314-WA0060.jpg

বলতে গেলে আমরা এখানে প্রায় অনেক সময় কাটিয়েছিলাম। যে যার মত করে অনেকটা সময় কাটিয়েছি। তবে এখানে আবার এত সুন্দর পরিবেশের সময় কাটাতে ভীষণ ভালো লেগেছে। এখানকার লেকের পানি দেখতে খুবই সুন্দর। তাছাড়া চাইলে আবার অনেক উঁচুতে পাহাড়ে ওঠা যায়। আমরা অবশ্য বেশি দূরে যাইনি। যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা ছিল। তো অনেকটা সময় কাটানোর পর আমরা আবারো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওই দিনটা সত্যি খুব ভালো সময় কেটেছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু সারাদিন ঘরে থাকলে দিনটা কাজের মধ্যে দিয়ে কাটে ।মাথার ভেতর বিভিন্ন ধরনের চাপ ঘুরে বেড়ায় ‌সেজন্য কিছু সময় একটু ঘোরার ও প্রয়োজন। ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ কিছু সময় ঘুরাঘুরি করাটাও প্রয়োজন। তাহলে মন মাইন্ড দুটোই ভালো থাকে।

 2 years ago 

ঠিক বলেছেন শত ব্যস্ততার মাঝেও একটু ঘুরতে বেশ ভালোই লাগে।আপনি চট্রগ্রামের মহামায়া লেকে ঘুরতে গিয়েছেন আপনার পরিবার আর নেবলু পরিবার মিলে জেনে ভালো লাগলো।ছবি দেখো মনে হচ্ছে লেকটা বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

হ্যাঁ আপু লেকটা অনেক বেশি সুন্দর। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল।

 2 years ago 

সীতাকুণ্ডে বেশ কয়েকটি স্পটে ঘুরার সৌভাগ্য হয়েছিল। তবে মহামায়া লেকে যাওয়া হয়নি কখনো। শুনেছিলাম সেখানে নাকি জায়গাটা খুবই সুন্দর। নৌকাগুলো আমার কাছেও ভালো লেগেছে। ঘুরতে পারলে ভালো লাগতো। সবাই মিলে তাহলে ভালো সময় কাটিয়েছে🌼

 2 years ago 

আসলেই ভাইয়া জায়গাটা খুবই সুন্দর। আমি এর আগেও গিয়েছিলাম এই জায়গায়। খুব ভালো সময় কাটিয়েছি সেখানে গিয়ে।

 2 years ago 

আসলে আপু বাসায় থাকলে সব কাজ ঘরের মধ্যে থাকে। কখনো কাজ ছাড়া থাকা সম্ভব নয়। আপনি অনেক ভালো একটা সময় কাটিয়েছেন নিভলু ভাইয়ের পরিবারের সাথে। সত্যি আপু দৃশ্য গুলো অনেক সুন্দর। সবাই চাইলে পাহাড়ের উপরে উঠতে পারে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমাদের পরিবার এবং উনাদের পরিবার সবাই একসাথে গিয়েছিলাম। যার কারণে ভালো সময় কাটানো গিয়েছে।

 2 years ago 

আসলেই আপু মাঝে মাঝে একটু ঘোরাঘুরির প্রয়োজন আছে ৷ ঘোরাঘুরি করলে মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যায় ৷ আপনারা সবাই মিলে চট্টগ্রাম মহামায়া লেক ঘুরতে গেছেন এবং সুন্দর কিছুটা সময় অতিবাহিত করেছেন জেনে ভীষণ ভালো লাগলো ৷ জায়গায় টা কিন্তু আসলেই অসম্ভব সুন্দর ৷ আপনি ঘোরাঘুরি পাশপাশি কিন্তু ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ভাবে করেছেন ৷ ধন্যবাদ আপনাকে আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত এবং অনুভূতি গুলো সুন্দর ভাবে শেয়ার করে নেওয়ার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি ঘুরাঘুরি করার পাশাপাশি সুন্দর কিছু ফটোগ্রাফি করার জন্য। যেন আপনাদের মাঝে মুহূর্তটা ভাগ করে নিতে পারি।

 2 years ago 

বাংলাদেশে অনেক স্থানে ঘোরাঘুরি হয়েছে তবে চট্টগ্রামে এখনো ঘুরা হয়নি।মহামায়া লেক দেখতে দেখতে অসম্ভব সুন্দর। নৌকাগুলো দেখতে চমৎকার লাগছে। আপনি অনেক ভালো সময় উপভোগ করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

চট্টগ্রামে এখনো যেহেতু ঘুরা হয়নি অবশ্যই ঘুরবেন। চট্টগ্রামের সবগুলো জায়গা অনেক সুন্দর।

 2 years ago 

চট্টগ্রাম মহামায়া লেকে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। ব্যস্ততার মাঝেও কিছুটা সময় ঘোরাঘুরি করতে পারলে শরীর ও মন দুটোই ভালো থাকে। আপনাদের ফ্যামিলি এবং নেভলু ভাইয়ের ফ্যামিলি একই সাথে ঘুরতে গিয়েছেন। সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। খুব সুন্দর সময় কাটিয়েছেন সেখানে।

 2 years ago 

হ্যাঁ, আমরা দুই ফ্যামিলি একসাথে ঘুরতে গিয়েছিলাম।

 2 years ago 

চট্টগ্রাম মহামায়া লেক ঘুরতে যাওয়ার মুহূর্ত বেশ সুন্দরভাবে উপভোগ করেছেন আপনি। মহামায়া লেকের প্রাকৃতিক সৌন্দর্য বেশি দারুণ। আমি অনেকবার গিয়েছি মহামায়া লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সত্যি এমন জায়গা ঘুরতে গেলে বেশ ভালো লাগে। মহামায়া লেকে কাটানো কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আসলেই অনেক সুন্দর ভাবে উপভোগ করেছিলাম এই লেকটাতে ঘুরতে যাওয়ার মুহূর্তটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38