ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG-20250815-WA0037.jpg

আমার সব থেকে বেশি পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ। গোলাপ ফুল আমার কাছে সব সময় অসম্ভব ভালো লাগে। গোলাপ ফুলের সৌন্দর্য হয়ে থাকে এক কথায় জাস্ট মনোমুগ্ধকর। গোলাপ ফুলের অসাধারণ সৌন্দর্য আমাকে প্রতিনিয়ত অনেক বেশি মুগ্ধ করে থাকে। রংবেরঙের গোলাপ ফুলগুলো আমি অনেক বেশি পছন্দ করি । আজকে আমি হলুদ আর কমলা কালারের খুব সুন্দর একটা গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। কয়েকদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম, ওখান থেকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

নৌকার ফটোগ্রাফি

IMG-20250818-WA0050.jpg

এরকম সুন্দর নৌকা গুলো যখন সমুদ্রে দেখি তখন আমার কাছে খুবই ভালো লাগে। এ ধরনের দৃশ্যগুলো কিন্তু আমাদের সবাইকে অনেক বেশি মুগ্ধ করে থাকে। ঘুরাঘুরি করতে আমি সব সময় অনেক বেশি ভালোবাসি। আর এই জন্য মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়ে থাকে। কয়েকদিন আগে আমরা সব ফ্যামিলি মেম্বাররা মিলে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলাম। ওখানে গিয়ে সবাই মিলে খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। আর ঘুরাঘুরি করার সময় আমি এই সুন্দর দৃশ্যটার ক্যামেরাবন্দি করেছিলাম।

সাদা নয়নতারা ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0025.jpg

নয়নতারা ফুল কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে। আমার কাছে তো নয়ন তারা ফুল খুবই ভালো লাগে দেখতে। আমাদের ছাদের উপরে খুব সাদা কালারের নয়ন তারা ফুলের গাছ কয়েকটি রয়েছে। আর সেই গাছগুলোতে প্রতিদিন অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। কয়েকদিন আগে যখন আমি ভোর বেলায় ঘুম থেকে উঠেছিলাম, তখন সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য আমাদের ছাদে গিয়েছিলাম। তখনই এই সুন্দর সাদা নয়নতারা ফুল দেখেছিলাম আর ফটোগ্রাফি করেছিলাম।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG-20250818-WA0042.jpg

অপরূপ সৌন্দর্য আমার প্রাকৃতিক দৃশ্য গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে দেখতে। সবুজ শ্যামল সুন্দর প্রকৃতি তার ওপরে নীল আকাশ, আর আকাশে যখন ভেলার মত সাদা মেঘ ভেসে বেড়ায় তখন দেখতে অস্থির লাগে। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে আমি সব সময় একটু বেশি ভালোবাসি । কারণ প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মনটা খুবই ভালো হয়ে যায়। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে বাইকে করে ঘুরতে বের হয়েছিলাম। আমরা ভোরবেলায় বের হয়েছিলাম যার কারণে খুব ভালো লাগছিল। আর আসার সময় আমি এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করেছিলাম।

জিনিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0060.jpg

জিনিয়া ফুলের সাথে কিন্তু অনেকেই খুব পরিচিত। আর জিনিয়া ফুল অনেকেরই খুব পছন্দের একটা ফুল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে জিনিয়া ফুলগুলো দেখতে। আজকে আমি হলুদ কালারের খুবই সুন্দর জিনিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। জিনিয়া ফুলগুলো আকৃতিতে কিছুটা ছোট হয়ে থাকে তবে দেখতে খুবই সুন্দর। নার্সারিতে গেলে কিন্তু অনেক কালারের জিনিয়া ফুল দেখা যায়। কয়েকদিন আগে আমি একটি নার্সারিতে গিয়েছিলাম, ওখান থেকে এই সুন্দর জিনিয়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

পাখির ফটোগ্রাফি

IMG-20250818-WA0048.jpg

পাখি আমার খুবই পছন্দের। বিভিন্ন রকম পাখি দেখতে এতটা সুন্দর আর কিউট হয়ে থাকে যে দেখলেই খুব ভালো লাগে। এই পাখিগুলোকে নিশ্চয়ই সবাই চিনেন। কালারফুল এই পাখিগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এই পাখিগুলো বেশিরভাগ সময় বিভিন্ন গাছের মধ্যে নিজেদের ঠোঁট দিয়ে গর্ত করে ফেলে। কয়েকদিন আগে আমি যখন ছাদে বসে ছিলাম, তখন তারের উপরে এই পাখিগুলোকে বসে থাকতে দেখে ফটোগ্রাফি করেছিলাম। আশা করি আমার ফটোগ্রাফি আপনাদের সবার কাছেও খুব ভালো লাগবে দেখতে।

device : Redme note 9

লোকেশন

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 10 months ago 

Screenshot_2025-09-06-14-09-31-38_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 10 months ago 

Screenshot_2025-09-06-14-12-38-06_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 10 months ago 

এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ২ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে। সবগুলোই ভালো হয়েছে ফটোগ্রাফি।

 10 months ago 

ওয়াও ভীষণ সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্য তুলনাহীন। আর আপনি এই প্রাকৃতিক সৌন্দর্যের, ফুল, প্রাকৃতিক দৃশ্য এবং পাখির এমন সুন্দর ফটোগ্রাফি করেছেন যা আমার ভীষণ ভালো লাগলো। বিশেষ করে পাখির ফটোগ্রাফি আমার ভীষণ পছন্দ হয়েছে।

 10 months ago 

দারুন দারুন সব ফুলের ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। আপনি খুবই ভালো ফটোগ্রাফি করেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে।

 10 months ago 

বাহ আপনি তো চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। তবে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। আর আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। নৌকার ফটোগ্রাফি ও পাখির ফটোগ্রাফিও চমৎকার লাগলো। এ ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62610.99
ETH 1758.90
USDT 1.00
SBD 0.39