স্বরচিত কবিতা : " চাঁদের আলো puss "

in আমার বাংলা ব্লগ2 years ago

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yjwY4yikGdau2znLeqcN5DrfK9eqqBxU2g7oeGi85A46WU52sPHJB9kGQud43hycsgAGtT2JanTZYMGujxKrFiG5arEcn.png

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আসলে হঠাৎ করে আমাদের মাঝে puss এসে অতি দ্রুত অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। যেটা সত্যিই আমাদের জন্য অকল্পনীয়। আমি মনে করি এখন পর্যন্ত সবাই কিন্তু অনেক বেশি চাওয়ার থেকেও পেয়েছে। তবে বিশেষ করে আমার বাংলা ব্লগের নিজস্ব টোকেন এইজন্য আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আজ পর্যন্ত আমার বাংলা ব্লগে যত কিছু তৈরি হয়েছে সবকিছুতেই আমরা অনেক বেশি এনজয় এমনকি তার সাথে সাথে ইনকাম করেছি। তবে আমি মনে করি এবার অনেকের স্বপ্নগুলো পূরণ হতে চলেছে। আমরা সবাই যদি একসাথে এগিয়ে যাই, তাহলে কেউ আটকাতে পারবেনা। চাঁদের আলো যেমন সবাইকে আলোকিত করে, তেমনি puss আমাদের সবার মাঝে আলো ছড়িয়ে দিয়েছে। সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমরা অনেক বেশি আনন্দ করছি। যেটা আসলে বলার বাহিরে। আর এই আনন্দ আমার বাংলা ব্লগে আমরা সব সময় ধরে রাখতে চাই। এমনকি আমাদের প্রতিযোগিতা গুলোতে আমরা puss টোকেন প্রাইজ হিসেবে পেলেও অনেক বেশি খুশি হবো।

" চাঁদের আলো puss "

হঠাৎ জন্ম নিল এক puss
জায়গা করে নিলো হৃদয়ে।
চাঁদ হয়ে উড়াল দিল আকাশে
সাফল্যের হাতছানি এসেছে বয়ে।

আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে
Puss তুমি এক উজ্জ্বল নক্ষত্র।
এবার স্বপ্ন পূরণ হবে সবার
ধৈর্য ধরলেই পাবে সাফল্য।

মজা, আড্ডা আর হাসিখুশি,
মেতে আছে সবাই বেশ।
ভালোবাসা দিয়ে রাখবো জড়িয়ে,
Puss তোমায় কখনো হতে দেবোনা শেষ।

কয়েকদিনে বাংলা ব্লগের পরিবেশ,
পাল্টে দিলে তুমি,
উচ্ছ্ব শিখরে তোমার সাথে
পাড়ি দেবো আমি‌।

Puss তোমায় নিয়ে অনেক প্রতিযোগিতা,
হবে আমার বাংলা ব্লগে।
সবাই মিলে জয়েন করবো,
প্রাইস পাবো তোমায়।

অনেক কষ্ট দুর হবে,
আনন্দে মেতে উঠবো আমরা।
বুকে জড়িয়ে আগলে রাখবো,
হারাতে দেবো না তোমায় আমরা।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

g6br9NKHvSoC71cm1RJeoJfnbcHGrrVVAnHeFrNCkt7mK8ugfVjqt7jrV1UtQGTBUpd5ZTKLwJ8MKikzoyt73wqU8hTeuPWNf6eSEfgRtm...Psr6wFi7gaaRsJ2AdnZ7K4PcUGcTNTbZqgkQBgSncgC5FTwsJcM6Ls7VG3bHZiik6nXw2VzxfXiEYvGfwWqyB6rsnfh4bDvejo8enAGws1ZrVnzhuHfQtdaSu.webp

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে আমরা খুব তাড়াতাড়ি সফল হতে পারব। আমাদের সবার প্রিয় এই কমিউনিটির নিজস্ব টোকেন নিয়ে আমরা সবাই বেশ গর্ববোধ করছি। আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রত্যেকটা লাইন পড়ে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই নিজস্ব টোকেন পেয়ে অনেক গর্ববোধ করছি আমরা এখন।

 2 years ago 

পুষ কয়েন নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার লেখা চমৎকার কবিতা আবৃত্তি করে অনেক অনেক ভালো লেগেছে আমার। বেশ দারুণভাবে কবিতার প্রত্যেকটা লাইন আপনি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার লেখা আজকের এই কবিতা।

 2 years ago 

সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবিতার লাইনগুলো তুলে ধরার জন্য চেষ্টা করেছি আমি।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু অল্প সময়ে PUSS টোকেন টা এসে সবার কল্পনার বাইরে হয়ে গেছে। তবে এটা যে আমার বাংলা ব্লগের নিজস্ব টোকেন এটা জানতে পারে আমার ভীষণ ভালো লাগছে। কেননা খুব কম সময়েই এই টোকেন টা খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ইনশাল্লাহ এটি ভবিষ্যতেও আরো অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন ভাবে $puss টোকেন নিয়ে কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন পড়ে আমি বেশ মুগ্ধ হয়েছি। আপনি একদম ঠিক বলেছেন আপু আমার বাংলা ব্লগ কমিউনিটির $puss টোকেন সকলের মাঝে নক্ষত্র হয়ে রয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা কবিতার প্রতিটি লাইন পড়ে আপনি মুগ্ধ হয়েছেন, এটা তো আমি শুনেই অনেক খুশি হলাম।

 2 years ago 

আপু আজ আপনি অনেক সুন্দর একটি $puss টোকেন নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন অসাধারণ ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পুস নিয়ে লেখা কবিতা আপনাদের ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব সুন্দর লিখলেন কবিতাটি। পুশ নিয়ে আমাদের উন্মাদনার শেষ নেই। এ যেন এক নতুন সাম্রাজ্য আমার বাংলা ব্লগের। নিজেদের কয়েন বলে একটা আলাদা আকাঙ্ক্ষা তো আছেই। আপনার কবিতা এই কয়েনের প্রতিটি দিক তুলে ধরেছে। খুব সুন্দর একটি প্রাসঙ্গিক পোস্ট শেয়ার করলেন।

 2 years ago 

আসলে পুস নিয়ে আমাদের উন্মাদনার একেবারে শেষ নেই। চেষ্টা করলাম সুন্দর করে কবিতাটা লেখার জন্য।

 2 years ago 

পুস নিয়ে আমাদের যা আবেগ এবং উন্মাদনা সেই জায়গা থেকে কবিতাটি আমার বেশ ভালো লেগেছে। সত্যি সত্যিই পুস হয়তো আমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসছে। আমরা তারই অপেক্ষা করি এবং এডমিন মডারেটরদের নির্দেশ মেনে পুসের পাশে থাকি

 2 years ago 

হ্যাঁ সব সময় আমরা পুসের পাশেই থাকবো।

 2 years ago 

পুশ যে চাঁদের আলো ঠিকই বললেন আপু।আপনার কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ভাবে নিজের আবেগগুলো ফুটিয়ে তুলতে পেরে অনেক ভালো লাগছে।

 2 years ago 

বাহ আপু আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।চাঁদের আলো puss কয়েন সুন্দর কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো।puss কয়েন অল্পদিনের খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আর দাদা যে কোন পরিকল্পনাকে আমরা সাধুবাদ জানাই। আপনার মনের অনুভূতি দিয়ে সুন্দর কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতাটি উপস্থাপনা করার জন্য আমাদের মাঝে।

 2 years ago 

হ্যাঁ অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। ভবিষ্যতে আরো জনপ্রিয় হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37