"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ || যেমন খুশি তেমন সাজো | কঙ্কাল সাজ।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। প্রথমেই বলি এবারের প্রতিযোগিতার কথা। আসলে এবারের প্রতিযোগিতার টাইটেলটা দেখেই আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। মনে হয়েছে আমার বাংলা ব্লগের সব প্রতিযোগিতা থেকে আলাদা। সত্যি বলতে আমি যখন হাইস্কুলে ছিলাম , তখন আমাদের স্কুলে ২৬ শে মার্চের সময় বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হতো।
তখন আবার যেমন খুশি তেমন সাজের একটা প্রতিযোগিতা ছিল। যদিও নিজে কখনো জয়েন করা হয়নি, কিন্তু আমাদের স্কুলে অনেক জনকে দেখতাম বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করতো। সেই দিনগুলো যেন মনে পড়ে গেল। আসলে আমার পক্ষে এই ধরনের কাজগুলো করা একদমই অসম্ভব। কারণ আমি আসলে কম্পটেবল নয়। তাই জন্য আমি চিন্তা করলাম অন্য কাউকে দিয়ে এই কাজটা করব। এজন্য আমি মূলত আমাদের এক প্রতিবেশীর মেয়েকে সিলেক্ট করলাম। আসলে তারা সবসময় আমাদের বাড়িতে আসা-যাওয়া করে।
তাছাড়া আমাদের পরিবারের সাথে সম্পর্ক খুবই ভালো। তাই আমি ওকে সিলেক্ট করলাম সাজানোর জন্য। আমি মূলত কি সাজাবো এটাই ঠিক করতে পারছিলাম না। পরবর্তীতে আমার মাথায় আইডিয়া আসলো কঙ্কালের রুপ তৈরি করার। এই আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে। তাই আমি মূলত জল রং দিয়ে মেকআপ করে কঙ্কালের একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। যদিও ভাবছিলাম আসলে এই কাজটা করতে পারব কিনা, তবে সম্পূর্ণ কাজটা করার পরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই অনুভূতিটাও ছিল অন্যরকম। ফটোগ্রাফিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। সাজানোর পরে আমি অনেকগুলো ফটোগ্রাফি করেছি। আশা করি আমার আইডিয়া এবং সাজ আপনাদের ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি প্রজেক্ট তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• জলরং
• ব্রাশ
• পানি
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি সাজানোর আগে একটা ফটোগ্রাফি করে নিলাম।
ধাপ - ২ :
প্রথমে আমি সাদা রং দিয়ে মুখের মধ্যে একটু একটু রং করে নিলাম ।
ধাপ - ৩ :
আমি চোখের অংশ এবং ঠোঁটের অংশ খালি রেখে বাকি অংশটা সাদা রং দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৪ :
এরপরে আমি সাদা রং দিয়ে একটা চোখের মত করে নিলাম ।
ধাপ - ৫ :
এরপর আমি চোখের উপরের অংশে লাল রং দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে চোখের নিচের অংশে একটা চোখের মত করে এঁকে নিলাম।
ধাপ - ৭ :
এরপর আমি গলার অংশে সাদা রং দিয়ে গলার হাড় গুলো আঁকা শুরু করি।
ধাপ - ৮ :
এভাবে আমি একটু একটু করে গলা থেকে গলার নিচ পর্যন্ত কতগুলো সাদা রঙের হাড় নিলাম
ধাপ - ৯ :
এরপরে আমি গলার মধ্যে সাদা রংয়ের বাহিরের অংশটাকে কালো রং দিয়ে পুরোটা কালো রং করে নিলাম।
ধাপ - ১০ :
এরপরে আমি কালো রং দিয়ে দুইটা কানকে কালো রং করে নিলাম।
ধাপ - ১১ :
এরপরে আমি সাদা রং দিয়ে চুলের উপরে হালকা কিছু চুল রং করে নিলাম।
ধাপ - ১২ :
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য দারুন একটি কনসেপ্ট বেছে নিয়েছেন। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ইউনিক লেগেছে। জল রং দিয়ে আপনার প্রতিবেশীর একটি মেয়েকে খুব সুন্দর ভাবে কঙ্কালের রূপ দিয়েছেন। তাকে দেখতে কিন্তু একদম বাস্তবের কঙ্কালের মতোই দেখাচ্ছে। হঠাৎ করে কেউ যদি দেখে তাহলে ভয় পেয়ে যেতে পারে। আপনার সাজানোটা খুব সুন্দর হয়েছে। আমরা সবাই জানি আপনি এসব কাজে খুবই পারদর্শী। আপনার জন্য শুভকামনা রইল।
এটা ঠিক বলেছেন এই কঙ্কালের মত রুপ হঠাৎ করে কেউ দেখলে ভয় পাবে। এইসব কাজে পারদর্শী কিনা জানি না। তবে সব সময় যেকোনো কাজই আমি সুন্দরভাবে করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সত্যি কিন্তু দারুন হয়েছে। আপনার এত সুন্দর আইডিয়া দেখে আমি তো হতবাক। কই পান আপু এমন আইডিয়া? দারুন করে সাজিয়েছেন আপনি আপনার প্রতিযোগিতার থিম। যদিও দেখতে বেশ ভয় লাগছে। তবুও বেশ দারুন হয়েছে আপনার যেমন খুশি তেমন সাজো। শুভ কামনা রইল আপনার জন্য।
মাথা খাটালেই পাওয়া যায় এরকম সুন্দর আইডিয়া। এটা কিন্তু ঠিক ভয় লাগতেছে এমনিতে দেখতে। সুন্দর করে করার চেষ্টা করলাম।
প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যিই আপু খুবই সুন্দর হয়েছে। আপনার আইডিয়া বেশ দারুন ছিল। আপনি খুব সুন্দর আপনার প্রতিবেশীর মেয়েকে কঙ্কালের রূপে সাজিয়েছে। দেখতে ভীষণ ভয়ংকর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইল।
এটা আসলেই ভয়ংকর লাগতেছে দেখতে। সুন্দর একটা আইডিয়া থেকে এই সাজ দেওয়ার চেষ্টা করেছি।
প্রথমত ৫০ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। প্রতিবেশীর মেয়েকে সুন্দরভাবে সাজিয়েছেন আর দেখতে একদম পুরোপুরি ভুতুড়ে টাইপের লাগছে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয় শুভকামনা রইল আপনার জন্য।
এটা ঠিক বলেছেন পুরোপুরি ভুতুড়ে টাইপের লাগতেছে। প্রশংসা করেছেন দেখে ভালো লাগলো।
আমি তো দেখে পুরা ভয় পেয়ে গেছি। আসলে আপনারা প্রতিটা কনটেস্টে এত সুন্দর করে যে অংশগ্রহণ করেন সব সময় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে যান, আপনাদের সুন্দর কাজের দ্বারা। ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই কাজগুলোর জন্য সত্যিই আপনি প্রশংসার দাবিদার।
আপনি ভয় পেয়েছেন জেনেই ভালো লাগল। এই ব্যাপারে আবার বিচার দিবেন না কারো কাছে। হি হি হি। আসলে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব কাজ করার চেষ্টা করি। আর কাজটা কি রকম হয় এটা ফলাফল ধারাই বোঝা যায়।
আপু আপনার ক্রিয়েটিভিটি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। সত্যি আপু আপনার সাজানো এই কঙ্কালকে দেখতে সত্যিকারের কঙ্কালের মতোই মনে হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে।
আপনি আমার ক্রিয়েটিভিটি যত দেখেন ততই মুগ্ধ হয়ে যান শুনেই ভালো লাগলো। এটা আপনার কাছে ভালো লেগেছে শুনেই খুশি হয়েছি। কঙ্কালের রূপ সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম।
প্রথমেই আপনাকে অভিনন্দন আপু চমৎকার একটি পোস্ট এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিবেশীর মেয়ে কে তো চমৎকার ভাবে কঙ্কাল সাজ দিয়েছেন। চোখের নিচে চোখ দিয়েছেন দেখে তো যে কেউ ভয় পাবে। ভালো ছিলো আপু। আপনার আইডিয়া গুলো সব সময়ই ভিন্ন রকম হয়ে থাকে শুভ কামনা রইল ❣️
আসলে ভয় পাওয়ার মতোই ছিল এটা। যেন মনে হচ্ছে কবর থেকে তুলে নিয়ে আসা কঙ্কাল।
অনেক সুন্দর করে প্রতিবেশীর মেয়েকে কঙ্কাল সাজিয়েছেন। ওকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। ওকে দেখতে একেবারে সত্যিকারের কঙ্কালের মতোই লাগছিল। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এটা ঠিক বলেছেন ওকে দেখতে সত্যি কারের কঙ্কালের মতোই লাগছিল। যেন সত্যি কারের মনে হয় তাই সুন্দর করে পুরোটা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
ওয়াও!! দারুন একটি আইডিয়া নিয়ে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপু। আপনাকে অনেক অনেক অভিনন্দন। কঙ্কাল সাজটা কিন্তু চমৎকার হয়েছে। দেখতেই কেমন ভয় ভয় লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। এবারের প্রতিযোগিতায় নিশ্চয়ই ভালো একটি অবস্থান পাবেন।
এটা দেখে ভয় লাগছে বুঝতেই পারতেছি। কোন স্থান অর্জন করতে পারি বা না পারি, সবার মাঝে ক্রিয়েটিভিটি শেয়ার করতে পেরেই খুশি হলাম।