ভিডিওগ্রাফি :- সূর্যমুখী ফুলের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230328-WA0028.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি সূর্যমুখী ফুলের ভিডিওগ্রাফি পোস্ট করলাম।

ভিডিও দেখার জন্য ক্লিক করুন

আজ আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ভিডিওগ্রাফি নিয়ে হাজির হলাম। আজ কয়েক দিন যাবত চিন্তা করতেছি কিসের ভিডিও করা যায় এবং কিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যায়। আসলে সুন্দর কিছু না পেলে ভিডিও করতে ইচ্ছে করেনা। আসলে হঠাৎ করেই সূর্যমুখী ফুলের ভিডিও করার চিন্তা করলাম। কয়েকদিন আগে অসুস্থ হয়ে আমাদের বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার পথে খুব সুন্দর একটি সূর্যমুখী বাগান দেখেছি। আসলে সূর্যমুখী বাগানটি দেখে আমার খুব ভালো লাগে। তখনই সূর্যমুখী ফুলের ভিডিও করার সিদ্ধান্ত নিলাম।

আসলে সূর্যমুখী ফুল আমার খুবই প্রিয়। এত বড় ফুল সব সময় দেখা যায় না। বর্তমানে প্রায় অনেক জায়গায় সূর্যমুখী বাগান দেখা যায়। কিন্তু আমাদের এলাকায় শুধু একটি দেখেছি। আমাদের বাড়িতে যাওয়ার পথেই আমি এই সূর্যমুখী বাগান দেখি। তখন চিন্তা করলাম ভিডিও কথা। কিন্তু আমি যাওয়ার সময় ভিডিও করার অবস্থায় ছিলাম না। আমি মোটামুটি অসুস্থ ছিলাম। আজ কিছুদিন যাবত আমার প্রেশার একেবারে লো। লো থাকার কারণে কোন কিছুই করতে পারতেছিলাম না ভালোভাবে। এজন্য যখন মোটরসাইকেলে করে বাবার বাড়িতে যাচ্ছিলাম, তখন এই বাগানটি দেখি।

বাবার বাড়িতে যাওয়ার একটি উদ্দেশ্য ছিল। আমাকে ডাক্তার ইমার্জেন্সি একটি স্যালাইন দেওয়ার জন্য বলেছিল। এখন বাড়িতে ডাক্তার আসতে পারবে না এজন্য আমাদের বাড়িতে চলে গেলাম। কারন আমার বাবা এই বিষয়গুলোতে খুবই এক্সপার্ট। আমাদের বাড়ির আশেপাশের যে কারো কিছু হলে সে বিশেষ করে স্যালাইন দিতে পারে। এজন্য আমি আর আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার সময় চিন্তা করলাম আসার সময় সূর্যমুখী ফুলের বাগানে নামব। নামতে পারলে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব।

এজন্য গতকাল সকালে আসার সময় সূর্যমুখী বাগানে নামলাম। যখন সূর্যমুখী বাগানে গেলাম খুবই ভালো লেগেছিল আমার। খুবই সুন্দর লাগতেছিল ফুলগুলো দেখতে। আসলে এর আগে আমি কখনো এত কাছ থেকে সূর্যমুখী ফুল দেখিনি। সব সময় রাস্তার উপর থেকে বাগান গুলো দেখতাম। কিছুক্ষণ সূর্যমুখী বাগানে ছিলাম। দেখলাম অসংখ্য ছোট ছোট পোকামাকর ফুলের মধ্যে উড়ে উড়ে বসতেছে। বিশেষ করে প্রজাপতি দেখেছি অনেকগুলো। কিন্তু আমার হাজবেন্ডের ব্যস্ততার কারণে বেশিক্ষণ থাকতে পারলাম না। কারণ তার ইমারজেন্সি ব্যাংকে যাওয়ার দরকার ছিল।

অল্প সময়ের মধ্যে এই ভিডিওগ্রাফি টা করে নিলাম। ভিডিওটা যখন করেছি তখনই আমার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগার কারণে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি আশা করি আপনাদের সবার আজকের এই ভিডিও অনেক বেশি ভালো লাগবে। কারণ আমি এখন সব সময় চেষ্টা করি ভিডিও পোস্ট করার জন্য। আপনাদের সাপোর্ট পেলে সবসময় বিভিন্ন বিষয়ের ভিডিও পোস্ট করব। আসলে সূর্যমুখী ফুল দেখতে খুবই সুন্দর। আসলে দূর থেকে সুন্দর এর চেয়ে কাছের সৌন্দর্য টা অনেক বেশি। চিন্তা করেছিলাম একটি ফুল ছিঁড়ে নিয়ে আসবো। কিন্তু তা করি নাই। আমার মেয়ে অনেকক্ষণ পর্যন্ত কান্না করেছিল এরপরে।

পোস্ট বিবরণ

শ্রেণীভিডিওগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
এডিটinshot
মিউজিকfree music
পোস্ট তৈরি#tasonya
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার এই অসুস্থতার মাঝেও আপনি আমাদের জন্য এত সুন্দর একটা সূর্যমুখী বাগানের ভিডিও করেছেন এতে আমরা সবাই খুব খুশি। আপনি অবশ্যই আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন। এই গরমে সাধারণত বেশি বাইরে বের হবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

খেয়াল রাখার চেষ্টা করছি ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রতিনিয়ত আপনার পোস্ট কোয়ালিটি দেখে আমার অনেক ভালো লাগে। আপনি চেষ্টা করেন সব সময় ভিন্ন কিছু শেয়ার করার জন্য। আপনি আজকে সূর্যমুখী ফুলের যে ভিডিওগ্রাফিটা দিয়েছেন আমার অনেক ভালো লেগেছে। বাবার বাড়িতে যাওয়ার পথে সুন্দর ভিডিওগ্রাফি করে নিয়েছেন আমাদের কাছে শেয়ার করেছেন অসাধারণ একটি পরিকল্পনা আপনার।

 3 years ago 

আসলেই সব সময় ভিন্ন কিছু উপস্থাপন করার চেষ্টা করছি।

 3 years ago 

সূর্যমুখী ফুলের ভিডিওগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে।সত্যি আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। ফুল দেখলেই ভালো লাগে।আর আপনার ফুলের দৃশ্য দেখে আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপনার কাছে ভিডিওগ্রাফি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 3 years ago 

সূর্যমুখী ফুল আপনার মত আমারও খুবই পছন্দের ।যেটা দেখতে এবং সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে সূর্যমুখী ফুলের বাগানের দৃশ্য ভিডিওগ্রাফি করেছেন অনেক ভালো লাগলো।

 3 years ago 

আসলেই সূর্যমুখী ফুলের বাগানে যেতে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সূর্যমুখী ফুলের ভিডিও শেয়ার করলেন।খুব সুন্দর দেখতে।বাগানটি সত্যি ই সুন্দর। আর আপনি খুব সুন্দর করে ভিডিওগ্রাফি শেয়ার করলেন।অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

বাগানটা সুন্দর এটা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করি ৷ আপনি অনেক সুন্দর একটি ভিডিও ব্লগ শেয়ার করেছেন ৷সূর্য মুখী ফুলের ভিডিও টি সত্যি অসাধারণ লাগছিল ৷ অসংখ্য ধন্যবাদ এমন নতুন ইউনিক একটি ভিডিও ব্লগ শেয়ার করার জন্য ৷

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভিডিও করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সূর্যমুখী ফুল আমার কাছে অনেক ভালো লাগে ।বিশেষ করে সূর্য যেদিকে যায় সূর্যমুখী ফুলও সেদিকেই যায়। এটা খুবই অদ্ভুত সুন্দর লাগে আপনি অনেক সুন্দর ভাবে ভিডিও আকারে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার দারুন লেগেছে শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সূর্যমুখী ফুলের বেশ দারুন ভিডিও করেছেন আপনি। আসলে শীতকালে সূর্যমুখী ফুলের দৃশ্য মাঠকে সুন্দরভাবে সাজিয়ে তোলে। আমাদের কৃষক ভাইয়েরা মাঝে মধ্যে সূর্যমুখী চাষ করে থাকে আর প্রাকৃতিক দৃশ্যের সাথে সৃষ্টি করে দারুন এক দৃশ্য। আপনার ভিডিওটা দারুন হয়েছে।

 3 years ago 

ঠিক বলেছেন পুরো সূর্যমুখী ফুলের মাঠ দেখতে অসাধারণ লাগছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65492.51
ETH 1899.29
USDT 1.00
SBD 0.38