লাইফ স্টাইল :- গ্যাসের চুলা কেনার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম ‌। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG-20250805-WA0006.jpg

IMG-20250805-WA0005.jpg

বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়ির গ্যাসের চুলাটা অনেক ডিস্টার্ব করতেছে। এজন্য আমার ভাইয়া বলেছে একটা গ্যাসের চুলা কিনে দেওয়ার জন্য। কিনবো কিনবো বলে কেনাই হচ্ছিল না। তো আমি আমাদের বাড়িতে এসেছি। তখন ভাইয়া বলল একটা চুলা কিনে নিয়ে আসতে। এরপর আমি আর আমার আপু মিলে চুলা কেনার উদ্দেশ্যে রওনা দিলাম। এর আগে আমি ওয়ালটন এর শোরুম থেকে অনেক কিছুই কিনেছি। এজন্য আমি ভাবলাম এবারেও সেখান থেকেই কিনবো। তার জন্য আমি প্রথমে চলে গেলাম ওয়ালটন শোরুমে।

আমি গিয়েছিলাম সন্ধ্যেবেলায়। এদিকে আবার একটু বৃষ্টি হচ্ছিল, শোরুম এর ভেতরে গিয়ে দেখলাম একদমই মানুষজন ছিল না। এরপর তারা আমাদেরকে জিজ্ঞেস করল কি কিনবো। এরপরে আমরা বললাম গ্যাসের চুলা কিনবো। আর আমরা মূলত ডাবল গ্যাসের চুলা গুলো কিনতে চাইছিলাম। সেটাই তাদেরকে বললাম। তারপর তারা আমাদেরকে ডাবল কয়েকটা গ্যাসের চুলা দেখালো। যদিও বর্তমানে কাঁচের চুলা গুলো বেশি চলছে। তাই জন্য ভাবলাম এগুলোই কিনি। এজন্য তাদেরকে ওই রকম চুলা গুলো দেখাতে বললাম।

IMG-20250805-WA0004.jpg

IMG-20250805-WA0000.jpg

এরপর তারা আমাদেরকে কয়েক ধরনের গ্যাসের চুলা দেখালো। এর মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করলো লাইনের গ্যাস নাকি বোতলের গ্যাস। তখন আমরা বললাম বোতলের গ্যাস। তো আমাদেরকে আলাদা আলাদা কিছু লাইনের গ্যাসের চুলা দেখালো আবার কিছু বোতলের গ্যাসের চুল দেখালো। তখন আমরা সেখান থেকে চুলা পছন্দ করতে লাগলাম। এর আগেও আমার আপু এই চুলাগুলো নিয়ে ছিল। তাই জন্য ও জানে কেমন চুলা হলে ভালো হয়। তখন ও একটা চুলা পছন্দ করলো।

এরপর আমরা দোকানদারকে জিজ্ঞেস করলাম এর প্রাইস কত। দোকানদার আমাদেরকে একটা প্রাইজ বলল। এরপরে আমরা বলছিলাম এর কোন ডিসকাউন্ট আছে কিনা। তখন আমাদেরকে ডিসকাউন্টে একটা প্রাইজ বলে দিল। যেহেতু নিতেই হবে তাই জন্য আমরা আর বেশি কথা না বলে প্যাকেটিং করতে বললাম। শো রুমে আসলে আমার আবার অনেক কিছুই কিনতে ইচ্ছে করে। কারণ এখানে আসলেই অনেক পছন্দের জিনিস গুলো দেখা যায়। এখানে প্রায় বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে। ঘরের প্রয়োজনীয় এসি, ফ্রিজ, টিভি বিভিন্ন ধরনের ফ্যান।

IMG-20250805-WA0001.jpg

IMG-20250805-WA0002.jpg

আমি হেঁটে হেঁটে সবকিছুই একটু দেখছিলাম। কারণ শো রুমের এই জিনিসপত্রগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। আবার আমি কয়েকটা ছবিও তুলে নিলাম। চুলাটা প্যাকেটিং করতে করতে এসব কিছু দেখা কমপ্লিট করলাম। যদিও এখান থেকে আমার আরো কয়েকটা জিনিস কিনার ছিল। দেখি পরবর্তীতে হয়তোবা কিনবো। তো আমরা তাদেরকে টাকা দিয়ে চুলা নিয়ে বেরিয়ে পড়লাম। যদিও সেদিন অন্য কিছু কেনার প্ল্যান ছিল না। তাই জন্য এটা কিছু কিনেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার কাছে ভীষণ ভালোই লাগছিল। পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করব। আশা করি ভালো থাকবেন।

IMG-20250805-WA0003.jpg

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemX

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি
Sort:  
 11 months ago 

Screenshot_2025-08-15-16-19-10-17_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 11 months ago 

Screenshot_2025-08-15-16-25-47-41_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 11 months ago 

Screenshot_2025-08-15-16-28-27-27_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 11 months ago 

এ ধরনের শোরুমে গেলে অনেক কিছুই কিনতে ইচ্ছে করে। মনে হয় সব কিছুই যেনো দরকার বাসার জন্য। এটা মনে হয় সকল মেয়েদেরই ইচ্ছে করে। তবে আপনাদের পছন্দ অনুযায়ী গ্যাসের চুলা কিনতে পেরেছেন জেনে ভালো লাগলো।

 11 months ago 

পছন্দ অনুযায়ী গ্যাসের চুলা কিনতে পেরে সত্যি ভালো লেগেছে।

 11 months ago 

আপু বাড়িতে যদি গ্যাসের চুলা খারাপ হয় তখন আর কিছু ভালো লাগে না। বিশেষ করে রান্নাবান্না করতে অসুবিধা হয়। আপনি দেখছি আপনি এবং আপু মিলে গ্যাসের চুলা কিনতে গেলেন।ওয়ালটন শোরুমে থেকে চুলা কিনেছেন। আর দেখেশুনে ভালো জিনিস কিনলে ভালো হয়। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

 11 months ago 

ঠিক বলেছেন দেখেশুনে কিনলে ভালো হয়। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63988.89
ETH 1805.91
USDT 1.00
SBD 0.38