ডাই : টাইম ফুলের পাতা, স্ট্র এবং কার্ডবোর্ড দিয়ে তিন ডিজাইনের তিনটা রাখি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240806-WA0003.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি টাইম ফুলের পাতা, স্ট্র এবং কার্ডবোর্ড দিয়ে তিন ডিজাইনের তিনটা রাখি তৈরি।

সত্যি বলতে রাখি আমার কাছে অনেক স্পেশাল। কারণ গত দুই বছর এমনকি এই বছর সহ তিন বছর আমি রাখি উৎসব পালন করে আসছি। সেটা শুধুমাত্র আমাদের আমার বাংলা ব্লগের কারণেই সম্ভব হয়েছে। আমি অন্তত এটা বুঝতে পেরেছি এটা আসলে ভাই বোনের বন্ধন। যেটা কিনা প্রতিটা বছর সকল ভাই বোনের জন্য অনেক আনন্দের একটা দিন। আমরা প্রতিবছর দাদাকে রাখি পড়াই। এবারেও আমি দাদা এবং ছোট দাদার উদ্দেশ্যেই এই রাখি গুলো তৈরি করেছি। আসলে আমি চেষ্টা করেছি আমার নিজের মতো করে বিভিন্ন জিনিস সংগ্রহ করে এই রাখি গুলো তৈরি করার। আমার কাছে কিন্তু সবগুলো রাখি ভীষণ ভালো লেগেছে। আসলে একটু ইউনিক করার জন্য আমি মূলত স্ট্র এবং টাইম ফুলের পাতা ব্যবহার করেছি। এতে আমার কাছে মনে হয়েছে এগুলো দেখতে আরো বেশি ভালো লাগতেছে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240802-WA0008.jpg

IMG-20240802-WA0001.jpg

IMG-20240802-WA0005.jpg

প্রয়োজনীয় উপকরণ

• টাইম ফুলের পাতা
• স্ট্র
• কাঁচি
• গাম
• পেন্সিল
• পুঁতি
• রং
• ব্রাশ

প্রয়োজনীয় বিবরণ :

টাইম ফুলের পাতা দিয়ে রাখি তৈরি :

ধাপ - ১ :

প্রথমে আমি টাইম ফুলের পাতাগুলো ছিঁড়ে নিলাম।

IMG-20240802-WA0000.jpg

ধাপ - ২ :

এরপর আমি একটা কার্ডবোর্ড কেটে গোল করে নিলাম।

IMG-20240802-WA0152.jpg

ধাপ - ৩ :

এরপর ঘাম দিয়ে কার্ড ভোরের উপরে পাতাগুলোকে গোল করে একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240802-WA0160.jpg

ধাপ - ৪ :

এরপর একটা সাদা কাগজ থেকে গোল করে কেটে উপরের অংশে জোড়া লাগিয়ে দিলাম।

IMG-20240802-WA0153.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি এর উপরের অংশে লাল রঙ দিয়ে গোল করে রং করে দিলাম। এবং একটা বড় সাদা পুঁতি লাগিয়ে দিলাম।

IMG-20240802-WA0176.jpg

ধাপ - ৬ :

এরপর সাদা রঙের একটা সুতার উপরে জোড়া লাগিয়ে দিয়েছি।

IMG-20240802-WA0159.jpg

IMG-20240802-WA0002.jpg

IMG-20240802-WA0004.jpg

IMG-20240802-WA0003.jpg

IMG-20240802-WA0001.jpg

স্ট্র দিয়ে রাখি তৈরি :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি স্ট্র নিলাম। এরপর এরপর এটাকে কেটে ছোট ছোট পাতা তৈরি করে নিলাম।

IMG-20240802-WA0162.jpg

ধাপ - ২ :

এভাবে আমি অনেকগুলো পাতা কেটে নিলাম।

IMG-20240802-WA0175.jpg

ধাপ - ৩ :

এরপর একটা কার্ডবোর্ড গোল করে কেটে এর চারপাশে গ্রাম দিয়ে পাতাগুলো জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240802-WA0161.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি লাল রঙের কতগুলো পাতা কেটে সেগুলো জোড়া লাগিয়ে নিয়েছি।

IMG-20240802-WA0163.jpg

ধাপ - ৫ :

এরপর এর উপর একটা হলুদ কাগজের গোল বৃত্ত জোড়া লাগিয়ে নিলাম। এর উপর একটা পুঁতি লাগিয়ে নিলাম।

IMG-20240802-WA0164.jpg

ধাপ - ৬ :

এরপর সাদা রংয়ের সুতার উপরে জোড়া লাগিয়ে নিয়েছি।

IMG-20240802-WA0165.jpg

IMG-20240802-WA0008.jpg

IMG-20240802-WA0010.jpg

IMG-20240802-WA0009.jpg

কার্ডবোর্ড এর উপরে পেইন্টিং করে রাখি তৈরি :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড কেটে গোল করে নিলাম।

IMG-20240802-WA0155.jpg

ধাপ - ২ :

এরপরে এর উপরে কালো রং দিয়ে প্রথমে রং করে নিলাম। এরপর লাল রং দিয়ে চারপাশে ফোঁটা দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240802-WA0154.jpg

ধাপ - ৩ :

ভেতরের অংশে ও ছোট ছোট করে লাল রঙের ফোঁটা দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240802-WA0157.jpg

ধাপ - ৪ :

এরপর সাদা রং দিয়ে আরো ডিজাইন দিয়ে দিলাম এবং মাঝখানের অংশে ভাই লিখে নিলাম।

IMG-20240802-WA0158.jpg

ধাপ - ৫ :

এরপর এটাকেও একটা সাদা সুতার উপরে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240802-WA0156.jpg

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240802-WA0007.jpg

IMG-20240802-WA0006.jpg

IMG-20240802-WA0005.jpg

IMG-20240806-WA0004.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

খুব সুন্দর তিনটি রাখি তৈরি করেছেন আপু। প্রত্যেকটা ডিজাইন খুব ইউনিক ছিল। বেশ ভালো লাগছে আপনার তৈরি করা রাখি গুলো দেখে। টাইম ফুলের পাতা দিয়ে এবং স্ট্র দিয়ে এত সুন্দর রাখি বানানো যায় জানা ছিল না। এই দুইটি রাখি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইউনিক তিনটি রাখি তৈরি করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আগে যেহেতু জানতেন না এখন তাহলে জেনে নিয়েছেন। টাইম ফুলের পাতা আর স্ট্র দিয়ে তৈরি করা রাখি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

বাহ বেশ চমৎকারভাবে আপনি আজকে আমাদের মাঝে টাইম ফুলের পাতা ও কার্ডবোর্ড দিয়ে তিন ডিজাইনের তিনটা রাখি তৈরি করে শেয়ার করেছেন। আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম তিনটা টাইম বোম তৈরি করেছেন। আপনার তৈরি পোস্টটি দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধৈর্য সহকারে এই রাখি গুলো তৈরি করা হয়েছে। আরে তৈরি করতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

টাইম ফুলের পাতা, স্ট্র এবং কার্ডবোর্ড দিয়ে তৈরী তিন ডিজাইনের তিনটা রাখি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার আইডিয়াটাও বেশি ইউনিক ছিল। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে এগুলো আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রাখি তৈরি করার আইডিয়াটা ইউনিক ছিল শুনে খুশি হলাম।

 2 years ago 

আপনি তিনটি রাখি তৈরি করেছেন ডিজাইন গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে আপনি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এত সুন্দর ভাবে তৈরি করলেন তিনটি রাখি চমৎকার দেখাচ্ছে। টাইম ফুলের পাতা আর স্ট্র দিয়ে এত কিছু তৈরি করা যায় আগে জানা ছিল না। ধাপ গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে আমি এগুলো নিজের মতো করে তৈরি করার জন্য চেষ্টা করেছি।

 2 years ago 

আগে বিভিন্ন টিভি অনুষ্ঠানে রাখি উৎসব দেখতাম। এই ব্লগের বদলে আমরাও সেই উৎসব পালন করতে পারি। বেশ ভালো লাগে। রাখি উৎসব উপলক্ষে আপনি সুন্দর কিছু রাখি তৈরি করেছেন। তিনটি রাখিই খুব চমৎকার হয়েছে। বিশেষ করে আমার কাছে শেষের রাখিটি বেশি ভালো লেগেছে। অনেক সময় লেগেছে নিশ্চয়ই এগুলো বানাতে। কিন্তু ভালো লাগছে দেখতে।

 2 years ago 

আমার তৈরি করা তিনটা রাখি অনেক চমৎকার হয়েছে শুনে খুশি হলাম।

 2 years ago 

দেখেই মনে হচ্ছে অনেক বেশি পরিশ্রম হয়েছে। এ ধরনের কাজগুলো অনেক বেশি সময় এবং ধৈর্য ধরে করতে হয়। আজকের দিনটি খুবই স্পেশাল এটি আমরা সবাই জানি। আমার কাছে টাইম ফুলের রাখি খুব বেশি সুন্দর লেগেছে। তোমার কাজ বরাবরই অনেক দুর্দান্ত হয়ে থাকে।

 2 years ago 

আমার কাজ বরাবরই দুর্দান্ত হয় এটা শুনে অনেক আনন্দিত হলাম। সব সময়ের মতো এবারও ইউনিক কিছু করার চেষ্টা করেছি। এই রাখি গুলো আমার নিজেরও অনেক ভালো লেগেছিল।

 2 years ago 

রাখি উৎসব উপলক্ষে বেশ চমৎকার তিনটি রাখি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা রাখি গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। বেশ চমৎকার ভাবে গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এত চমৎকার দেখতে তিনটা রাখি তৈরি করে আমার তো এখন খুব ভালো লাগছে। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার তৈরি করা রাখি খুবই সুন্দর হয়েছে। আপনি এত চমৎকার ভাবে রাখি তৈরি করেছেন দেখে সত্যি মুগ্ধ হয়েছি। আর দেখতে অনেক কিউট লাগছে আপু। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার তৈরি রাখি গুলো কিউট লাগছে শুনেই তো আরো বেশি আনন্দিত হলাম। অনেক উৎসাহিত হলাম আপু আপনার মন্তব্য পড়ে।

 2 years ago 

টাইম ফুলের পাতা, স্ট্র এবং কার্ডবোর্ড দিয়ে তিন ডিজাইনের তিনটা রাখি তৈরি করে শেয়ার করলেন আপু। দারুন হয়েছে আপনার শেয়ার করা রাখি তিনটি।তিনটি ভিন্ন ভিন্ন ডিজাইনের রাখি তৈরি করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

তিনটা ভিন্ন পদ্ধতিতে এই তিনটা রাখি তৈরি করার জন্য চেষ্টা করলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64101.65
ETH 1854.77
USDT 1.00
SBD 0.38