রেসিপি :- নারিকেল পিঠা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240530152250.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেল পিঠা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

নারিকেল দিয়ে কোন পিঠা তৈরি করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ নারিকেলের স্বাদটা একটু অন্যরকমের মজা হয়। কিছুদিন আগে আমাদের বাড়িতে নারিকেল ছিল। এজন্য ভাবলাম নারিকেল দিয়ে কিছু তৈরি করি। তবে আমার কাছে এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা লাগে। তাই জন্য আমি নারিকেল দিয়ে পিঠাগুলো তৈরি করতে বসে পড়ি। পিঠাগুলো তৈরি করার পর দেখতে যেমন দারুন লেগেছে খেতেও বেশ দারুন হয়েছে। আশা করি রেসিপিটা খেতে আপনাদেরও ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG20240530152305.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
ডিম৬ টা
আটা১/২ কাপ
চিনি১ কাপ
নারিকেল১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20240612_104220.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি দুইটা ডিম ভেঙে একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিলাম।

IMG_20240606_122204.jpg

ধাপ - ২ :

এরপরে এরমধ্যে চিনি এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG_20240606_122215.jpg

ধাপ - ৩ :

এরপর আমি এর মধ্যে আটা দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিলাম।

IMG_20240606_122231.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি একটি পাতিল বসিয়ে দিলাম। এরপরে এর মধ্যে নারিকেল গুলো দিয়ে দিলাম। তার সাথে চিনি এবং লবণ দিয়ে দিলাম।

IMG_20240606_122258.jpg

ধাপ - ৫ :

এভাবে নারিকেল গুলোকে বেশ কিছুক্ষণ জ্বাল করে নিবো। একেবারে ভাজা হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। একেবারে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিবো।

IMG_20240606_122312.jpg

ধাপ - ৬ :

এরপর আমি ডো থেকে আটা নিয়ে একটা রুটি তৈরি করে নিলাম। এরপর একপাশে চিকন করে নারিকেল দিয়ে ভাঁজ করে নিলাম। এরপরে কোনা করে কেটে নিলাম।

IMG_20240606_122334.jpg

ধাপ - ৭ :

এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম।

IMG_20240606_122350.jpg

ধাপ - ৮ :

এরপর আমি চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এরপরের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটা পিঠা দিয়ে দিলাম।

IMG_20240606_122405.jpg

ধাপ - ৯ :

পিঠাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিবো।

IMG_20240606_122417.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG20240530152250.jpg

IMG20240530152304.jpg

IMG20240530152427.jpg

IMG20240530152305.jpg

IMG20240530152251.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনারে নারকেল পুলি তৈরি করে একা একা খেয়ে নিলেন আমাদের কথা একটু মনে করলেন না। আপনার মত আমারও বেশ ভালো লাগে নারকেল দিয়ে পুলি পিঠা তৈরি করতে। এছাড়াও আমি যে কোন পিঠাতে নারকেল দিয়ে তৈরি করার চেষ্টা করি। নারকেল আমার খুব পছন্দের। রেসিপি কালার দেখে লোভ সামলানো যাচ্ছে না। অনেক ভালো লাগলো মজাদার একটি রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন।

 2 years ago 

হ্যাঁ নারিকেল দিলে আরো অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আমার তো নারিকেল পিঠা অনেক ফেভারিট।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে নারকেল পিঠা তৈরি করেছেন। তবে আমাদের এলাকাতে এই পিঠাগুলো পুলি পিঠা বলে। পিঠা তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এই পিঠা খেতে আমি ভীষণ পছন্দ করি। আপনার রেসিপি দেখে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

 2 years ago 

এই পিঠা খেতে আপনি পছন্দ করেন শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

নারিকেল পিঠা আমার খুবই প্রিয়। সঠিক পদ্ধতি অবলম্বন করে নারকেল পিঠা তৈরি করলে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নারিকেল পিঠা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা নারিকেল পিঠা দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি খুবই সহজ পদ্ধতি অবলম্বন করে নারকেল পিঠা রেসিপি তৈরি করেছেন।

 2 years ago 

হ্যাঁ অনেক সহজ পদ্ধতি অবলম্বন করে এই নারিকেল পিঠা তৈরি করেছি আমি।

 2 years ago 

ভিন্ন স্বাদের লোভনীয় নারিকেলের পিঠা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তেলে ভাজি করার পরে পিঠার লোভনীয়তা আরো বৃদ্ধি পেয়েছে। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। রেসিপি তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এই পিঠাটা আসলেই অনেক সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

বেশ কয়েকদিন যাবত নারিকেল পিঠা কিংবা কুলি পিঠা খাওয়ার চিন্তা করছিলাম আর এখন আপনি রেসিপি নিয়ে হাজির।আপনার পিঠা দেখে বেশ খেতে ইচ্ছে করছে।প্রতিটি ধাপ আপনি বেশ সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ

 2 years ago 

যেহেতু চিন্তা করছিলেন অবশ্যই তৈরি করে খেয়ে নিবেন। আশা করছি ভালো লাগবে খেতে।

 2 years ago 

ওয়াও দারুন রেসিপি হয়েছে আপু। নারিকেল পিঠা খেতে দারুন লাগে। এই রেসিপিটা আগে অনেক বার খাওয়া হয়েছে। আপনার রেসিপিতে পিঠাটা তেলে ভাজি করার পরে দেখতে ভীষন সুন্দর লাগছে। সাথে ডিম দেওয়ার কারনে পিঠা গুলো ফুলেছে। ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি রেসিপি টা দারুন হয়েছে শুনে ভালো লাগলো। এটা সবাই মজা করে গিয়েছিলাম।

 2 years ago 

নারিকেলের পিঠাগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এরকমভাবে এই পিঠাগুলো তৈরি করলে অনেক সুস্বাদু হয়। আসলে এই পিঠাগুলোর মধ্যে নারিকেল স্বাদটা আলাদা। এরকম পিঠাগুলো আমাকে যতগুলোই দেওয়া হবে সবগুলোই খেতে পারবো। ঐদিন কিন্তু এই পিঠাগুলো সত্যি খুব মজা করে খেয়েছিলাম। আমার তো আজকে তোমার পোস্টে দেখে আবারো খেতে ইচ্ছে করছে এই পিঠা। এত সুন্দর করে রেসিপি টা শেয়ার করেছ এজন্য ধন্যবাদ।

 2 years ago 

নারিকেলের স্বাদ আসলেই আলাদা হয়। আমার নিজেরও আবারও খেতে ইচ্ছে করছে।

 2 years ago 

এই নারিকেল পিঠা খেতে অনেক সুস্বাদু হয় এবং কয়েক দিন রেখে সংরক্ষণ করে খাওয়া যায়।আপনি চমৎকার সুন্দর করে নারিকেল পিঠা রেসিপি করেছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পিঠা রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

চেষ্টা করলাম আপু মজাদার পিঠা তৈরি করার পদ্ধতি সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

নারকেলের তৈরি যেকোনো জিনিস আমার খুবই পছন্দ। আর যদি নারকেল পিঠা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে খেতে। তবে এভাবে নারকেল পিঠা কখনো খাওয়া হয়নি। আপনার পিঠাগুলো দেখেই তো খেতে ইচ্ছা করছে আপু। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ভিন্ন ধরনের একটা পিঠার রেসিপি দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার তৈরি পিঠা দেখে যদি খেতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64638.86
ETH 1868.02
USDT 1.00
SBD 0.38