ডাই : পাটের বস্তা ও কাপড় দিয়ে তৈরি পাপোশ।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর পাটের বস্তা ও কাপড় দিয়ে পাপোশ তৈরি করলাম।
এর আগেও আমি কয়েকটা ডিজাইনের পাশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আবারো আরও একটা ভিন্ন ডিজাইনের পাপোশ তৈরি করলাম। এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে ভীষণই ভালো লাগে। বিশেষ করে ঘরের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিজের হাতে তৈরি করতে ভীষণ ভালো লাগে। তার সাথে আমি মনে করি নিজেদের কাজগুলো নিজেরা করাটাই ভালো। এই পাপোশের ডিজাইনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• পাটের বস্তা
• কাঁচি
• সুঁই
• সুতা
• সেলাই মেশিন
• কাপড়
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি পাটের বস্তা নিলাম। এরপর চতুর্ভুজের মতো করে একটা মাপ নিয়ে কেটে নিলাম।
ধাপ - ২ :
এরপরে আমি খাই কালারের কাপড় থেকে চিকন চিকন করে কয়েকটা লম্বা লম্বা করে কেটে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে আমি সেলাই মেশিন দিয়ে পাটের বস্তার এক কোনা থেকে দুই দিক থেকে ভাঁজ করে সেলাই করা শুরু করি।
ধাপ - ৪ :
এভাবে করে আমি কিছুটা জায়গা ফাঁক রেখে আবারো একটা করে কাপড় দিয়ে সেলাই করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে আমি আবারো কিছুটা জায়গা খালি রেখে একটা একটা করে কাপড়ের বিট সেলাই করে নিলাম।
ধাপ - ৬ :
এভাবে করে আমি এখনো থেকে আরেকটা কোনা পর্যন্ত কাপড় লাগিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে আমি আবারো কাপড় নিয়ে একদম সমান অংশে লাগানো শুরু করি।
ধাপ - ৮ :
এভাবে আমি ভাজ করে চারটা কোনায় খুব সুন্দর ভাবে কাপড় দিয়ে সেলাই করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পাপোশ তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের পাপোশ তৈরি করা আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

নিজের হাতে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করতে আমার কাছেও খুবই ভালো লাগে। খুব সুন্দর একটি পাপোশ তৈরি করেছেন দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে এগুলা আসলে সবাই তৈরি করা দরকার। নিজের হাতে কোন কিছু তৈরি করার মজাটাই আলাদা। তৈরির করার গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমিও মনে করি নিজের হাতে কিছু জিনিসপত্র তৈরি করা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
পাট শিল্প একসময় আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছে। এখন অবশ্য পাট শিল্পের গুরুত্ব কমে গেছে সরকারিভাবে এটির জন্য এখন অনেক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।।
আপনি অনেক সুন্দর ভাবে একটি বস্তা এবং কাপড়ের মাধ্যমে পাপোশ প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আপনার ক্রিয়েটিভিটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।।
ঠিক বলেছেন এখন পাট শিল্পের গুরুত্ব অনেকটাই কমে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি ঘরের প্রয়োজনীয় কিছু তৈরি করার। আপনি খুব সুন্দর করে পাটের বস্তা ও কাপড় দিয়ে একটি পাপোশ তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে এটি খুবই সহজ ,আমিও চাইলে ঘরে তৈরি করতে পারব। ধন্যবাদ আপু সুন্দর করে পাপোশ তৈরির প্রক্রিয়াটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই আপু, ঘরের জিনিসপত্র তৈরি করতে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
এর আগেও আমি দেখেছি আপনার এই ধরনের প্রয়োজনীয় কাজের দক্ষতা। অনেক সুন্দর হয়েছে পাপোশ আসলে নিজে নিজে তৈরি করলে যেটা নিজের দক্ষতার অনেক বড় প্রমাণ হয়ে যায়। নিজের কাজে নিজে করাই ভালো অনেক সুন্দর হয়েছে।
নিজে তৈরি করলেই আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
ছোটবেলায় দেখতাম আমার ঠাকুরমা পাটের বস্তা দিয়ে এরকম সুন্দর সুন্দর পাপোশ তৈরি করত। তাছাড়াও তার ভিতর উলের সুতা দিয়ে বিভিন্ন ফুল লতা পাতা ফুটিয়ে তুলতো। আপনার তৈরি করার পাপোশ টাও দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনাও বেশি সুন্দর ছিল আপু।
তাহলে তো আপনার ঠাকুমা বেশ ভালো কাজের ছিল । অনেক ধন্যবাদ আপনাকে।
চমৎকার একটা জিনিস তৈরি করলেন আপু। এই ধরনের জিনিসগুলো আমাদের সকলেরই শিখে রাখা দরকার। বাজার থেকে পাপোশ না কিনে এ ধরনের পাপোশ বানিয়ে ব্যবহার করাই ভালো।
ঠিক বলেছেন এই ধরনের কিছু কাজ শিখে রাখলে ভালই হয়। অনেক ধন্যবাদ আপনাকে।
এর আগে তৈরি করা পাপোশের ডিজাইনটি যেমন সুন্দর ছিল এবারের ডিজাইনটিও অনেক সুন্দর হয়েছে আপু। সত্যি আপু আপনার হাতের কাজ খুবই সুন্দর। পাটের বস্তা ও কাপড় দিয়ে তৈরি পাপোশ অসাধারণ হয়েছে দেখতে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপু। অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন।
জ্বী আপু এর আগেও, পাপোশ তৈরি করেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু শহরে কেমন তা জানি না ৷ তবে গ্রামে বসার জন্য এসব পাটের পাশ প্রতিনিয়ত ব্যবহার করা হয় ৷ বিশেষ করে এই গরমে বসার প্রধান এই পাশ ৷ আর গ্রামের মানুষেরা তো এখন এসব পাশে বসে ভাত খায়৷ আপনি অনেক সুন্দর করে ডিজাইন করেছেন দেখতে বেশ ভালোই লাগচ্ছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু
আসলে ঠিক বলেছেন, গ্রামের মানুষেরা এগুলো বেশি ব্যবহার করে। অনেক ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/TASonya5/status/1635148821511700481?t=yDqirtfov0yHMG9elZ7P1Q&s=19