অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি কেকের অরিগ্যামি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি কেকের অরিগ্যামি তৈরি করলাম।

আমি রঙিন কাগজ দিয়ে কেক তৈরি করব এটা ভেবেই বসেছিলাম। আসলে রঙিন কাগজের তৈরি কেকের ভিডিও গুলো দেখলে ভীষণ ভালো লাগে। তাই জন্য আমি আমার পছন্দ অনুযায়ী একটা কেকের ডিজাইন ঠিক করে নিলাম। পরবর্তীতে ওই ডিজাইন অনুযায়ী তৈরি করে ফেললাম। আসলে কেকের ডিজাইনটা তৈরি করার পর দেখতে ভালোই লেগেছে। আসলে আমি এই কেকটা তৈরি করার পর নাশিয়া কেকটা নিয়ে হ্যাপি বার্থডে বলে ফু দিচ্ছিল। তারপর ওইটা নিয়ে খেলতে শুরু করলো। ভাগ্যিস ফটোগ্রাফি করে নিয়েছিলাম আগে দিয়ে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই অরিগ্যামি তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে।

1691230998658.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG_20230804_180436.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কাগজটাকে অর্ধেক অংশ করে কেটে নিলাম।

CollageMaker_2023819204555577.jpg

ধাপ - ২ :

এরপরে প্রথম অংশটা চিকন করে ভাঁজ করে নিলাম। এরপর ভাজ করা অংশটাকে চিকন চিকন করে কেটে নিলাম। এরপর গোল করে জোড়া লাগিয়ে নিলাম ।

CollageMaker_2023819204624170.jpg

ধাপ - ৩ :

এরপর গোল অংশটার নিচের অংশে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_2023819204648701.jpg

ধাপ - ৪ :

এরপর কমলা কালারের একটা কাগজ নিয়ে, কাগজের উপরে একটু আঁকাবাঁকা করে ডিজাইন করে নিলাম। এরপরে একটু একটু করে কেটে নিলাম। এরপরে চিকন চিকন করে কেটে নিলাম।

CollageMaker_202381920474644.jpg

ধাপ - ৫ :

এরপরে গোল করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_202381920482581.jpg

ধাপ - ৬ :

এরপরের নিচে একটা কাগজের মধ্যে জোড়া লাগিয়ে ,এরপর গোল করে কেটে নিলাম।

CollageMaker_2023819204815397.jpg

ধাপ - ৭ :

এরপর উপরের অংশটা নিচের অংশের মধ্যে লাগিয়ে নিলাম।

CollageMaker_2023819204826446.jpg

ধাপ - ৮ :

এবার বিভিন্ন কালারের কাগজ ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। ছোট কাগজ গুলো কেকের উপরে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_2023819204842419.jpg

ধাপ - ৯ :

এরপরে কালো কাগজ দিয়ে চিকন করে একটা কাঠির মতো তৈরি করে নিলাম।

CollageMaker_2023819204857720.jpg

ধাপ - ১০ :

এরপরে চিকন করে লাল একটা কাগজ কেটে, কালো কাঠির মধ্যে পেঁচিয়ে নিলাম। এরপর ছোট ছোট করে তিনটা মোমবাতি কেটে নিলাম।

CollageMaker_2023819204910239.jpg

ধাপ - ১১ :

এরপরে মোমবাতির উপরে আগুনের মত করে কয়েকটা কাগজ কেটে জোড়া লাগিয়ে দিলাম।

CollageMaker_2023819204931627.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো অরিগ্যামি তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1691230985141.jpg

1691230998658.jpg

1691230985127.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর কেক তৈরি করেছেন। এটা দেখে মনে হচ্ছে এটা তৈরি করতে আপনার বেশি একটা সময় লাগে। তবে এগুলো কাটার সময় একটু সাবধানে কাটতে হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ঠিক বলেছেন এগুলো কাটার সময় একটু সাবধানে কাটতে হয়। আপনার মন্তব্যটা পেয়ে ভালো লেগেছে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপু আপনি রঙিন কাগজ দিয়ে কেকের অরিগামি তৈরি করেছেন। প্রথমে ছবিটা দেখে আমি ভেবেছিলাম সত্যিকারে কেক। পরে দেখি আপনি কাগজ দিয়ে এটি তৈরি করেছেন। কেকের অরিগ্যামি তৈরির প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুব ভালো লাগে। আমার কাছেও ভালো লাগে দেখতে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার কেকের অরিগামি তৈরি করলেন। দেখে বোঝা যাচ্ছে না যে এটা রঙিন কাগজ দিয়ে তৈরি করলেন। দেখেই খুব লোভ লেগে গেল। রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর জিনিস তৈরি করতে পারেন দেখে আমার কাছে আরো ভালো লাগে। এত সুন্দর ভাবে কেক তৈরি করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার তো দেখছি রঙিন কাগজের কেক দেখে লোভ লেগে গিয়েছে। জানিনা সত্যি কারের কেক হলে কি করতেন?

 3 years ago 

মাঝে মাঝে এমন রঙিন কাগজ দিয়ে বানানো ক্রাফটিং এর ভিডিও গুলো দেখতে আমারো ভালো লাগে। দেখতেও বেশ লাগে এগুলা। আপনার বানানো কেক এর অরিগামিটি সুন্দর হয়েছে খুব।

 3 years ago 

আমিও দেখে থাকি আপনার মত।

 3 years ago 

আপু আপনার কাগজের তৈরি কেক দেখে কেক খেতে ইচ্ছা করছে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কেক তৈরি করেছেন। যেটা দেখতে সত্যি কারের কেকের মত লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ কেকের অরিগামী পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

যদি খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কিনে খেয়ে নেবেন। না হলে কখন যে কাগজ খেয়ে ফেলেন আমি ওটা ভাবছি।

 3 years ago 

ভাগ্যিস আগে থেকে ফটোগ্রাফি করে নিয়েছিলেন আপু, না হলে নাশিয়া আগে থেকেই খেলা শুরু করলে কেকটার কি অবস্থা হতো কে জানে ! আগে থেকে সুন্দর একটি কেকের ডিজাইন ঠিক করে নিয়ে , রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কেকের অরিগ্যামি তৈরি করেছেন আপু। যা দেখতে খুবই ভালো লাগছে।

 3 years ago 

আমি কোন কিছু তৈরি করলে নাশিয়াকে দেওয়ার আগে ফটোগ্রাফি করে ফেলি না হলে সে নষ্ট করে ফেলে।

 3 years ago 

ইস কাগজের কেক যদি খাওয়া যেত তাহলে কত মজাই না হতো। আর কত কি বানাবেন আপু বলেন তো। এবার তো কেক করে নিলেন। এত আইডিয়া পান কোথায়? স্টক ফুরায় না। অনেক সুন্দর করে অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে আামাদের সাথে শেয়ার করলেন। বেশ ভালোই লাগলো দেখে।

 3 years ago 

সামনে আরো অনেক কিছুই দেখতে। শুধু সময়ের অপেক্ষা। স্টক ফুরাবেনা, বরং আরো বাড়বে।

 3 years ago 

আমি প্রথমে ভেবেছিলাম অরিজিনাল কেক। কমলা কালারের কাগজ আঁকাবাঁকা করে কেটে নেওয়ার পরে সেটা যখন লাগিয়ে দিলেন তখন এই কেকের সৌন্দর্যটা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। রঙিন কাগজ দিয়ে তৈরি চমৎকার কেকের অরিগামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ওই কাগজটা কেটে দেওয়ার কারণেই মূলত অরজিনাল কেকের মত লাগছে।

 3 years ago 

রঙিন কাগজের কেকটি দেখতে খুব সুন্দর হয়েছে আপু। আপনি খুব চমৎকার ভাবে কাগজ কেটে করে ফেললেন।এখন খাওয়া গেলেই ফুল ফিল হয়ে যেতো,হিহিহি। অনেক সুন্দর হয়েছে আপু। আপনি কাগজের কেক বানানোর ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক অভিনন্দন আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি নিজেই খেতে পারলাম না আপনি কিভাবে খেতেন। একটা কাজ করেন রঙিন কাগজ দিয়ে তৈরি করে খেয়ে ফেলেন। হি হি হি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64959.81
ETH 1889.66
USDT 1.00
SBD 0.38