ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

1689410937530.jpg

device : Redme note 9

লোকেশন

ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি

আমাদের আশেপাশে বহু ড্রাগন ফ্লাই দেখা যায় বেশিরভাগ সময়। আমার কাছে তো এই ছোট প্রাণী গুলো খুব ভালো লাগে দেখতে। এই ধরনের ছোট ছোট প্রাণী গুলোর সৌন্দর্য কিন্তু খুবই মনোমুগ্ধকর। সারাক্ষণ এইদিক সেদিক উড়ে বেড়ায় এই ড্রাগন ফ্লাই গুলো। ছোটবেলায় এই রকমের ড্রাগন ফ্লাইগুলোর সাথে বেশ খেলাধুলা করা হতো। যদি কোথাও এই ড্রাগন ফ্লাই গুলো দেখতাম, তাহলে সেগুলোর পেছনে দৌড়াতাম এবং ধরতে চাইতাম। আমি ড্রাগন ফ্লাই দেখলে ফটোগ্রাফি না করে থাকতে পারিনা। তাই যখনই আমি একটা পাতার উপরে এই ড্রাগন ফ্লাইটি বসে থাকতে দেখলাম, সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করা যায়।

1689410937686.jpg

device : Redme note 9

লোকেশন

গাঁদা ফুলের ফটোগ্রাফি

আমাদের সবার কিন্তু গাঁদা ফুল অনেক বেশি পরিচিত বলে আমি মনে করি। বিয়ে বাড়িতে অনেক সময় স্টেজ সাজানোর কাজেও কিন্তু গাঁদা ফুল ব্যবহার করা হয়। গাঁদা ফুলের ঘ্রাণ একেবারে অসাধারণ। গাঁদা ফুলের ঘ্রাণ নিলে মনটা একেবারে ভরে যায় আমার। গাঁদা ফুল ছোটবেলা থেকে আমি খুবই পছন্দ করি। আমাদের বাড়িতে আমি অনেকগুলো গাঁদা ফুল গাছ রোপন করেছিলাম ছোটবেলায়। সেগুলো অনেক বেশি যত্ন করা হতো। তবে এখন সেগুলো আর নেই। আমার শ্বশুরবাড়ির ছাদের উপরে কয়েকটা গাঁদা ফুল গাছ রয়েছে। আমি তো বেশিরভাগ সময় ছাদে গিয়ে থাকি। কালকে বিকেলে চাঁদে যাওয়ার পরে দেখি খুব সুন্দর একটা ফুল ফুটেছে। তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

1689410937587.jpg

device : Redme note 9

লোকেশন

জাম্বুরার ফটোগ্রাফি

এটি হচ্ছে সবারই পছন্দের একটা ফল। বেশিরভাগ বাড়িতে জাম্বুরা ফলের গাছ দেখা যায়। আমাদের বাড়িতে একেবারে ছোট একটা জাম্বুরা ফলের গাছ রয়েছে। গাছটা এখনো ছোট তাই তাতে জাম্বুরা ধরে নি। তবে কয়েকদিন আগে আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম। ওনাদের বাড়িতে অনেক বড় একটা জাম্বুরা গাছ ছিল, যা দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। কারণ গাছের মধ্যে অনেকগুলো জাম্বুরা ফল ধরেছিল। কয়েকটা ফল খুবই নিচে ছিল যার কারণে আমি এই ফলটার ফটোগ্রাফি করেছিলাম। ওনারা আমাদেরকে আসার সময় কয়েকটা জাম্বুরা ফল দিয়েছিল বাড়িতে নিয়ে আসার জন্য। আমরা সেগুলো বাড়িতে নিয়ে এসে খুবই মজা করে খেয়েছিলাম। এই ফটোগ্রাফিটা আপনাদের মাঝে ভাগ করে নিলাম আশা করছি ভালো লাগবে।

1689410937559.jpg

device : Redme note 9

লোকেশন

গোলাপি কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি

আমরা সবাই তো কাঠ গোলাপ ফুল অবশ্যই চিনি। তবে আমার অনেক বেশি পছন্দের কাঠ গোলাপ ফুল। বেশিরভাগ সময় সাদা কাঠ গোলাপ ফুল গুলো বিভিন্ন জায়গায় দেখা যায়। তবে এটা হচ্ছে গোলাপী কালারের কাঠ গোলাপ ফুল। এই ফুলগুলো একটু কম দেখা যায়, তবে এগুলো অনেক বেশি সুন্দর দেখতে। বেশ কয়েকদিন আগে আমি এই নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম। নার্সারিতে আমার বেশিরভাগ সময় যাওয়া হয়। সেখানে যাওয়ার পরে আমি অনেক রকমের ফুল গাছ দেখেছি। যার মধ্যে কাঠ গোলাপ ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই আমি এই ফুলটার ফটোগ্রাফি করেছিলাম। সবাই খুব পছন্দ করবেন আশা করছি।

1689410937621.jpg

device : Redme note 9

লোকেশন

মিষ্টি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি

গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ আমাদের এই পৃথিবীতে খুবই কম রয়েছে মনে হয়। এটি হচ্ছে মিষ্টি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি। আমরা সবাই গোলাপ ফুল খুবই পছন্দ করি। গোলাপ ফুলের অনেক রকমের জাত রয়েছে। যার মধ্যে আমি অনেক রকমের গোলাপ ফুলের সাথে পরিচিত হয়েছি। এখন কি আমি যেগুলো দেখেছি সেগুলোর ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। মিষ্টি কালারটা আমার খুবই পছন্দের। আর মিষ্টি কালারের যদি গোলাপ ফুল হয় তাহলে তো কোন কথা নেই। এই ফটোগ্রাফিটিও আমি নার্সারি থেকে করেছি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল এই ফটোগ্রাফি টা তাই সবার মাঝে ভাগ করে নিলাম।

1689410937654.jpg

device : Redme note 9

লোকেশন

গোলাপি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি

এটি হচ্ছে আমাদের সবারই পছন্দের গোলাপী কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি। এর আগের ফটোগ্রাফিতে আমি বলেছি গোলাপ ফুলের অনেক রকমের জাত রয়েছে, যেগুলোর কালার কিন্তু সব থেকে ভিন্ন ভিন্ন হয়। আর গোলাপি কালারের গোলাপ ফুল গুলো বেশিরভাগ বাড়িতে দেখা যায়। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে। আসলে আমরা বৃষ্টি থামার পরে গিয়েছিলাম, ওই দিন প্রচুর বৃষ্টি হয়েছিল। সেখানে যাওয়ার পরে দেখি প্রত্যেকটা ফুলের উপরে বৃষ্টির ফোঁটা পড়ে রয়েছে। তখন আমি গোলাপি কালারের এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করি। বৃষ্টির ফোঁটা পড়ে থাকার কারণেই অনেক বেশি চমৎকার লেগেছে। আশা করছি আপনারা পছন্দ করবেন এই ফটোগ্রাফি টাও।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

আপু আপনি আজ রেনডম ফটোগ্রাফি শেয়ার করলেন। অনেকে রেনডম ফটোগ্রাফি শেয়ার করে দেখে আপনার ও ইচ্ছে হলো রেনডম ফটোগ্রাফি শেয়ার করার। আপনার ফটোগ্রাফি গুলো দারুন লাগলো।কাঠ গোলাপ খুব পছন্দের ফুল আমার।গোলাপ তো সবাই খুব ভালোবাসে তার কথা আর নাই বা বলি।জাম্বুরার ফটোগ্রাফি ও দারুন লাগলো। আপনি ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ননা তুলে ধরেছেন এজন্য আরো বেশি ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু সবার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এই ব্লগে সবাই চমৎকার ফটোগ্রাফি শেয়ার করে। আপনি আজকে বিভিন্ন ধরনের জিনিসের ফটোগ্রাফি করেছেন যা দেখতে খুবই ভালো লাগছে। বিশেষ করে ফুল গুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ফড়িং এর ফটোগ্রাফি করা খুবই কষ্টকর। তারপর আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ফড়িংয়ের। ভালো লাগছে দেখতে।

 3 years ago 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে এটা শুনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনার মত আমারও ড্রাগন ফ্লাই এ ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

আপু আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি আপনি খুবই চমৎকার ভাবে তুলেছেন। প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ভোর হলো সৌন্দর্যের প্রতিকার ফুল ফটোগ্রাফি করলে দেখতে আসলেই সুন্দর লাগে। এত চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ফুলের ফটোগ্রাফি করতে আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

ওয়াও অসম্ভব সুন্দর ছিল তো তোমার করা এই রেনডম ফটোগ্রাফি গুলো। এই ধরনের রেনডম ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তুমি খুবই সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি আমাদের মাঝে ভাগ করে নিয়েছো। ফুলগুলোর সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। তেমনি ড্রাগন ফ্লাই এবং ফলের ফটোগ্রাফিও খুবই ভালো ছিল। আসলে গোলাপ ফুল আমাদের সবার খুবই পছন্দের। আমিও মিষ্টি কালারের গোলাপ ফুল খুব পছন্দ করি।

 3 years ago 

গোলাপ ফুল আমার নিজেরও অনেক পছন্দের। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার হয়েছে আপু আপনার শেয়ার করার প্রতিটি ফটোগ্রাফি। আপনি আজকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন বিশেষ করে ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। তাছাড়া আপনার শেয়ার করা আজকের প্রতিটি গোলাপ ফুলের কালার অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

গোলাপ ফুল আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 3 years ago 

বাহ আপনি খুব মনোমুগ্ধকর সাতটি রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি এক ধরনের শিল্প। যতই চমৎকার করে ফটোগ্রাফি গুলো করা যায় ততই দারুন লাগে দেখতে। আজকে আপনার ফটোগ্রাফি সবগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। যদি বলেন কোনটি বেশি দারুণ হয়েছে। আমি বলব সবগুলো অসাধারণ। ধন্যবাদ আপনাকে চমৎকার রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে সবগুলো ফটোগ্রাফি অসাধারণ এটা শুনে ভালো লাগলো।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার করা রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। তবে আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে গাঁদা ফুলের ফটোগ্রাফি ও গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

গোলাপ ফুল দেখছি সবারই পছন্দের। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমিও আপনার মত ছোটবেলায় এই ড্রাগনফ্লাই গুলো দেখে ধরার জন্য তার পিছু পিছু দৌঁড়ে বেড়াতাম ,খুব মজা লাগতো আপু। গাঁদা ফুলের ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে আপু। গোলাপি রঙের গোলাপ ফুলটিও অনেক সুন্দর লাগছে দেখতে।

 3 years ago 

গোলাপি রঙের ফুলটা আমার কাছেও ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38