লাইফ স্টাইল:- মাইসুন এর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমার বোনের মেয়ে মাইসুন এর জন্য কিছু জিনিসপত্র কিনার মুহূর্ত আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনব বাজার থেকে। আমি আমার হাজব্যান্ড এবং আমার বড় আপুসহ এই জিনিসপত্রগুলো কিনব। এই মুহূর্তটা আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
আজ আমি দোকানে কিছু ক্রোকারেজ কেনার মুহূর্ত শেয়ার করবো আপনাদের মাঝে। মাঝে মাঝে দৈনন্দিন কাজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকে। বেশ কিছুদিন আগে হঠাৎ করে আমাদের বাড়ি থেকে একটা ফোন আসে। আমার বড় আপু বাজারে আসতে বলে। কিন্তু সকালে আমার পরিবারের অনেক কাজ থাকে হাতে। হাতের কাজগুলো শেষ করা ছাড়া কোথাও যাওয়া সম্ভব হয় না।
বড় আপুকে বললাম দেড় ঘন্টা পরে আসার জন্য। এই দেড় ঘন্টার মধ্যে আমার হাতের বাকি কাজগুলো সেড়ে নিব। আমি সকালে আমার সকল পোস্ট শেষ করে , বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম । আমি এবং আমার হাজব্যান্ড একসাথে বাজারে গিয়েছিলাম। যাওয়ার সময় আমি বড় আপুকে ফোন দিয়ে বললাম আসার জন্য। আমরা যেতে যেতে বড় আপু বাজারে চলে এসেছে।
আসলে আমরা মুনিয়ার হাজবেন্ডের বাড়িতে পাঠানোর জন্য কিছু ক্রোকারেজ ক্রয় করব। আসলে মাইসুন এর জন্ম হওয়ার কারণে, তাদের বাড়িতে প্রয়োজনীয় কিছু ক্রোকারেজ কিনব। আমরা ক্রোকারেজ দোকানে আপুর জন্য অপেক্ষা করলাম আমরা যাওয়ার অল্প কিছুক্ষণ পরে আপু এসে পৌঁছালো। তাকে নিয়ে আমরা বিভিন্ন আসবাবপত্র দেখতে শুরু করলাম। আসলে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো অনেক আগেই কিনার দরকার ছিল। কিন্তু ব্যস্ততার কারণে আমি এবং বড় আপু আসতে পারতেছি না। দুইজন একসাথে না হলে কোন কাজ করতে পারি না।
বেশ কিছুদিন আমার ভাগ্নির পরীক্ষা থাকার কারণে আপু চট্টগ্রাম ছিলেন। চট্টগ্রাম না গেলে হয়তো আরো অনেক আগে জিনিসপত্রগুলো ক্রয় করে নিতাম। এরমধ্যে আমি এবং আপু অনেক কিছু দেখেছিলাম। আমাদের দেশে অন্যান্য জিনিসের যেমন দাম অনেক গুণ বেড়ে গিয়েছে, তেমনি ক্রোকারেজ এর জিনিসপত্র অনেক গুণ বেড়ে গিয়েছে। আমরা দামগুলো দেখে হতবাক হয়ে গেলাম। কারণ অনেক কিছু কিনার কথা ছিল। কিন্তু দাম বেশি হওয়ার কারণে সবকিছু কিনতে পারলাম না।
এরমধ্যে আমরা একটি প্লাস্টিকের ওয়ারড্রব কিনেছিলাম। আসলে প্লাস্টিকের ওয়ারড্রব এর মধ্যে বাবুদের বিভিন্ন জামা কাপড় রাখতে অনেক বেশি সুবিধা হয়। এরপর একটি ছোট রেক ক্রয় করেছি। এরপর বাবুকে গোসল করার জন্য একটি বাথটাব কিনলাম। এরপর বালিশ কোলবালিশ তোষক সহ আরো অনেকগুলো জিনিসপত্র ক্রয় করি।
এরপর আমরা কিছু কাছের জিনিসপত্র ক্রয় করি। বাবুর জন্য মার্কেট থেকে আরো কিছু জামা কাপড় ক্রয় করে। এভাবে ক্রোকারেজ দোকান সহ বিভিন্ন আসবাবপত্র কিনে রেখে আসে। কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড একটি সিএনজি ধরায়। সিএনজি করে আমরা জিনিসপত্রগুলো তাদের বাড়িতে পাঠিয়ে দি।
সিএনজি করে প্রথমে জিনিসপত্রগুলো আমার মাকে দেখানোর জন্য আমাদের বাড়িতে যাই। আমার মাকে দেখিয়ে সিএনজি করে তাদের বাড়িতে পাঠিয়ে দিলাম। যাওয়ার সময় মাইসুন আমাদের বাড়িতে ছিল তাকে নিয়ে চলে যায়। আসলে পরিবারের সবার জন্য বিভিন্ন জিনিসপত্র কিনতে আমার অনেক বেশি ভালো লাগে। আসলে আমি এবং বড় আপু এবং আমার হাজব্যান্ড সহ জিনিসপত্র গুলো কিনে তাদের বাড়িতে পাঠিয়ে দিলাম।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

আপু ঠিকই বলেছেন ছোট ছোট সোনামণিদের কাপড়-চোপড় রাখার জন্য প্লাস্টিকের ওয়ারড্রব গুলো ভীষণ কাজে লাগে। আমার দুটি ছেলে মেয়ের জন্য দুটি ওয়ারড্রব কিনেছিলাম যা এখনো ব্যবহার হচ্ছে। যাইহোক আপু, মাইসুনের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার মুহূর্তটুকু আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনিও আপনার দুটি ছেলে মেয়ের জন্য দুটি ওয়ারড্রব কিনেছিলেন এবং এখনো ব্যবহার হচ্ছে এটা জেনে ভালো লাগলো।
হাতে কাজ থাকলে সেগুলো যদি শেষ করে বের হওয়া যায় তাহলে অনেক শান্তি লাগে। আপনি হাতের কাজ শেষ করে বাজারে গেলেন জিনিস কেনার জন্য বেশ ভালই হলো। আপনার ভাগ্নি মাইসুনের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করলেন ছোট বাচ্চার জন্য এই ধরনের জিনিস খুব বেশি প্রয়োজন। জিনিসগুলো দেখে অনেক ভালো লাগলো।
ঠিক বলেছেন, এই ধরনের জিনিস গুলো ছোট্ট বাচ্চাদের জন্য খুব বেশি প্রয়োজন। জিনিসগুলো দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
সকালে আসলে ঘরের অনেক কাজ থাকে। তা শেষ না করলে কাজ অনেক জমে যায়। আপনি আপনার বোনের মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করার থাকলেও দাম বাড়তি হওয়ায় সবকিছু কেনা সহজ হলো না।প্রয়োজনীয় কিছু কিনে সিএনজি করে বোনের বাসায় পাঠিয়ে দিলেন।আপনার কেনাকাটার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমার কেনাকাটার অনুভূতি পোস্ট পড়ে আপনার কাছে ভালো লাগলো জেনে আমার কাছেও ভালো লেগেছে।
মেয়েদের এই এক জ্বালা। সকাল সকাল ঘরের কাজ শেষ না করলে কাজগুলো জমে যায়। আপনি তো দেখছি মাইসুরের জন্য বেশ ভালই কেনাকাটা করলেন। অবশ্য দাম একটু বেশি থাকায় পছন্দের সকল জিনিস কিনতে পারলেন না। তবে একটি কথা আপু বাচ্চাদের জন্য কিন্তু ওয়ার্ডড্রপ লাগেই।
আসলে এখন অনেক দাম বেড়ে গিয়েছে প্রত্যেকটা জিনিস তাই সবকিছু কিনতে পারিনি। যদিও অনেক কিছু কিনব বলে গিয়েছিলাম।
আপু বাচ্চাদের জন্য দেখছি অনেক কিছু কেনাকাটা করেছেন আসলে দরকারীয় জিনিস না কিনলে নয়। বাচ্চাদের জামা কাপড় রাখার জন্য আপনি ওয়ারড্রব কিনেছেন। খুব ভালো লাগলো, আপু অনেক কিছু কেনাকাটা করেছেন।মাইসুন এর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার মুহূর্ত গুলো দারুন ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য।
আসলে ছোট বাচ্চাদের জন্য এই জিনিসগুলো না কিনলে একেবারেই হয় না। ওয়ারড্রব তো অবশ্যই লাগে।
আপনি ঠিকই বলেছেন বর্তমান সব জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। আমরা বাড়ি থেকে যে বাজেট করে বাজারে যাই বাজারে যেয়ে দেখা যায় আমাদের বাজেটের থেকে বেশি জিনিসপত্রের দাম। মাইসুনর জন্য বাজার থেকে অনেক কিছু কিনেছেন যেমন ওয়ার্ড ড্রপ, বালিশ,কোল বালিশ, কাচের জিনিসপত্র, ক্রয় করার পর সিএনজি করে আবার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছেন দেখে খুবই ভালো লাগলো। মাইসুনের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার মুহূর্ত আপনি খুব ভালোভাবেই উপস্থাপন করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
আসলে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই বিষয়টা আপনাদের কাছে ভালো লাগলে বলে শেয়ার করলাম।
ছোট বোনের বাচ্চার জন্য অনেক সুন্দর কেনাকাটা করেছেন আপনি। পারিবারিক দিক থেকে ছোট বাচ্চাদের জন্য এমন সাপোর্ট করা কোন বন্ধুদের একান্ত কর্তব্য। ভালো লাগলো বাবুর জন্য অনেকগুলো জিনিস কিনেছেন এবং খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিশেষ বিশেষ মুহূর্ত। খুবই খুশি হলাম এত সুন্দর একটি পোস্ট দেখে।
আপনি খুব খুশি হয়েছেন এই পোস্টটি দেখে এটা জেনে ভালো লাগলো।
আপনার বোনের মেয়ে মাইসুন এর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস করে করেছেন আপনি। মাইসুনের জন্য ক্রয় করা জিনিস গুলো সিএনজি করে পাঠানোর বিষয়টি জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। মাইসুনের বিভিন্ন জিনিসপত্র ক্রয় করার মুহূর্তটুকু আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জিনিসগুলো সিএনজি করে পাঠিয়ে দেওয়ার বিষয়টা জানতে পেরে আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালোই লাগলো।