পেইন্টিং :- ওয়ান টাইম প্লেটে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করলাম।
কিছুদিন আগেই আমি ওয়ান টাইম প্লেটে পেইন্টিং করেছিলাম। আজকে আবারো চলে আসলাম ওয়ান টাইম প্লেটে নতুন একটা পেইন্টিং নিয়ে। আসলে এই প্লেট গুলোতে পেইন্টিং করতে আমার কাছে অসাধারণ লাগে। বিশেষ করে পুরো পেইন্টিং করার পর দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে চেষ্টা করেছি ভিন্ন রকম একটা পেইন্টিং করতে। বিশেষ করে এই ধরনের পেইন্টিং গুলোর কালার কম্বিনেশন ভীষণ ভালো লাগে। এই পেইন্টিং এর মধ্যে আমি প্রাকৃতিক দৃশ্যের কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• ওয়ান টাইম প্লেট
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি ওয়ান টাইম প্লেটে নিলাম। এরপর আমি নিচের অংশে হলুদ রং দিয়ে রং করে নিলাম।
ধাপ - ২ :
এরপরে প্রায় অল্প কিছুটা অংশ রেখে পুরো অংশের মধ্যে হলুদ রং দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে কালো রং দিয়ে উপরের অংশে পাহাড়ের মতো এঁকে নিলাম।
ধাপ - ৪ :
এরপরে নিচের অংশ চিকন চিকন করে কালো রঙের ঘাসের মত আঁকা শুরু করি।
ধাপ - ৫ :
এরপরে একটা অনেকটা অংশের মধ্যে কালো রঙের ঘাস এঁকে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে একপাশে চিকন করে একটা গাছ এঁকে নিলাম।
ধাপ - ৭ :
পরবর্তী আরেক পাশে অনেক বড় করে একটা গাছের ডালপালা এঁকে নিলাম।
ধাপ - ৮ :
এরপরে কমলা রঙ দিয়ে আকাশের উপরে এবং নিচের অংশে হালকা হালকা রং করে দিলাম।
ধাপ - ৯ :
এরপরে সাধারণ দিয়ে একটা সূর্য এঁকে দিলাম।
ধাপ - ১০ :
এপারে কালো রং দিয়ে বড় গাছটার মধ্যে পাতা দিয়ে দিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

আপু, খুব চমৎকার হয়েছে আপনার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি। আর এই অসাধারণ পেইন্টিং আপনি ওয়ান টাইম প্লেটের উপরে আকর্ষণীয় করে ফুটিয়ে তুলেছেন। আপনার দক্ষ হাতের নিখুঁত কারু কাজ দেখে খুবই ভালো লাগলো আপু। এত সুন্দর করে ওয়ান টাইম প্লেটে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং কিভাবে সম্পন্ন করেছেন, তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার এই নিখুঁত কারু কাজ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ
https://twitter.com/TASonya5/status/1662670246602510337?t=d0kNUDIFtEJjLEPqBwHIcQ&s=19
বেশ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করলেন ওয়ান টাইম প্লেটে দেখতে অনেক সুন্দর হয়েছে।এর আগেও আপনি ওয়ান টাইম প্লেট দিয়ে সুন্দর করে দৃশ্য অংকন করেছিলেন অসাধারণ ছিল। আপনার ক্রিয়েটিভিটি গুলো দিন দিন অনেক সুন্দর হচ্ছে অনেক ভালো লাগে এবং অনেক বেশি অনুপ্রাণিত হয়। অনেক ধন্যবাদ প্রাকৃতিক দৃশ্য অংকন করে শেয়ার করার জন্য।
সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ওয়ান টাইম প্লেটে পোস্টার রং দিয়ে দারুন প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন আপু । এক কথায় অসাধারণ হয়েছে আপনার পেইন্টিংটি ।আমার কাছে খুবই ভালো লাগলো । শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে দেখিয়েছেন । সত্যি দারুন ভাবে এঁকেছেন । ধন্যবাদ ।
আপনার কাছে ভালো লাগলো জেনে খুশি হলাম
ওয়ান টাইম প্লেটের উপরে প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ একটি প্রতিচ্ছবি প্রস্তুত করেছেন ।সত্যি দেখে একদম মুগ্ধ হয়েছি ।অপলক নয়নে কিছু সময় চেয়ে চেয়ে দেখলাম এত সুন্দর ভাবে কেমনে অংকন করলেন।।
বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটেছে।।
চেষ্টা করেছি কালারটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার। ধন্যবাদ
ওয়ান টাইম প্লেটে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অসাধারণ হয়েছে। সত্যিই আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর ভাবে আজকের পেইন্টিং করেছেন যা ছিল দেখার মতো। ধাপে ধাপে শেয়ার করার জন্য পেইন্টিং ভালভাবে দেখতে পেলাম। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাদের কাছ থেকে মন্তব্য পেলে অনেক উৎসাহিত হই।
বাহ আপু আপনি খুব দারুণ একটি ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ওয়ান টাইম প্লেট সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি। কিন্তু আপনি খুব সুন্দর একটি মেধা খাটিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। আপনার অংকন টি আমার কাছে দারুন লেগেছে আপু। প্রতিটা ধাপ আপনি খুব দক্ষতার সাথে এঁকেছেন। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি অংকন শেয়ার করার জন্য।
অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য পেয়ে।
মনমুগ্ধকর একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ওয়ান টাইম প্লেট এর উপর সে এই ধরনের চিত্র অঙ্কন করা যায় সেটা আপনার মাধ্যমেই আমি জানতে পেরেছি। পাখি উড়ে যাবার দৃশ্যগুলো দেবার ফলে আপনার চিত্রটি আরো ভালো লেগেছে ।
আমার কাজের মাধ্যমে আপনাদেরকে কিছু জানাতে পেরেছি এটা জেনেই ভালো লেগেছে।
চোখ ফেরাতে পারছিলাম না ওয়ান টাইম প্লেটে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে। খুবই সুন্দর ভাবে এই দৃশ্যটি অংকন করেছ তুমি। অনেক সময় দিয়ে এটি অংকন করেছ দেখেই বুঝতে পারছি। কালার কম্বিনেশনটাও দেখছি খুব সুন্দর লাগছে। এর আগেও ওয়ান টাইম প্লেটের মধ্যে একটা প্রাকৃতিক দৃশ্য এর আর্ট দেখেছি। তোমার দক্ষতার প্রশংসা আজকে আর নতুন করে কি করব। দেখলেই আমি মুগ্ধ হয়ে যাই। ভাষা হারিয়ে ফেলি প্রশংসা করার। যাই হোক ভালো লাগলো দেখে।
প্রশংসা মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ
ওয়ান টাইম প্লেটে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার পেইন্টিং আমার কাছে খুব ভালো লেগেছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। পেইন্টিং এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কাছে এটি ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আপু। সবসময় এভাবে পাশে থাকবেন আশা করছি