প্যানকেক রেসিপি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্যানকেক রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।
আমি মনে করি প্যানকেক ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। যদিও ছোটদের জন্য বেশি পারফেক্ট। আমি মাঝে মাঝে বিকেলের নাস্তার জন্য ভিন্ন ভিন্ন কিছু তৈরি করি। একদিন আগে ভাবছিলাম যদি প্যানকেক তৈরি করি তাহলে মনে হয় ভালো লাগবে। তাছাড়া তৈরি করার পর বেশ ভালো লেগেছিল খেতে। বিশেষ করে এই ধরনের নাস্তা গুলো আমার মেয়ের জন্য তৈরি করি। যদিও ও খুব একটা খেতে পছন্দ করে না। কিন্তু চেষ্টা করি কিছুটা খাওয়ানোর জন্য। এটা তৈরি করতে করতে ভাবলাম তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাক।
তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ডিম | ২ টা |
| আটা | ১/২ কাপ |
| চিনি | ১/২ কাপ |
| পাউডার দুধ | ২ টেবিল চামচ |
| লিকুইড দুধ | ৪ টেবিল চামচ |
| বেকিং পাউডার | ১ টেবিল চামচ |
| ভ্যানিলা এসেন্স | ১ টেবিল চামচ |
| লবন | পরিমাণমতো |
| তেল | পরিমাণমতো |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি দুইটা ডিম ভেঙ্গে সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিলাম।
ধাপ - ২ :
এরপরে ডিমের সাদা অংশে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিলাম। এরপরে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফোম তৈরি করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর ডিমের কুসুমটাকেও আলাদাভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর একটি বাটিতে লিকুইড দুধ নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আটা, বেকিং পাউডার এবং পাউডার দুধ শুকনো উপকরণ গুলো ছেঁকে নিলাম।
ধাপ - ৫ :
এরপরের মধ্যে পরিমাণ মতো তেল এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে ডিমের কুসুমের অংশটা কে একটু একটু করে মিশিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপর মিশ্রণটার সাথে ডিমের ফোমটা একটু একটু করে মিশিয়ে নিলাম। সুন্দরভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করেন।
ধাপ - ৮ :
এরপরে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরপরের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে নিব।
ধাপ - ৯ :
কিছুক্ষণ পর উল্টে নিব। দেখব অপর পাশ হয়ে গেছে। এরপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব।
শেষ ধাপ :
এভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিব।এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

খুব সম্ভবত এর আগেও একদিন দেখেছিলাম আপনার প্যানকেক তৈরির রেসিপি।ভুলও হতে পারে, সঠিক মনে নেই যদিও।
সুন্দরভাবে উপস্থাপন করেছেন প্যানকেক তৈরির রেসিপি।দেখে বেশ লোভনীয় মনে হলো।
আমি প্রায় অনেকদিন আগে দিয়েছে কিনা আমারও মনে পড়ছে না। তবে কিছু আমার বোন এই রেসিপিটা করেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ঠিক বলেছেন আপু এই ধরনের রেসিপি ছোট-বড় সবাই অনেক পছন্দ করে তবে স্পেশালি আপনি আপনার মেয়ের জন্য বানিয়েছেন সেটা জেনে ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে আসলেই খেতে অনেক লোভনীয় হবে। কিভাবে প্যানকেক রেসিপি তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
জ্বী ভাইয়া আসলে আমরা সবাই পছন্দ করি। অনেক ধন্যবাদ আপনাকে।
প্যানকেক রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। এই রেসিপিটি দেখে আমি শিখে নিলাম।
আপনি শিখে নিয়েছেন জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু এরকম প্যানকেকগুলো ছোট বাচ্চারা খুবই পছন্দ করে। এছাড়া বিকালের নাস্তার জন্য তো খুবই ভালো হয়। কিন্তু এই প্যানকোডগুলো বানানো একটু ঝামেলা লাগে আমার কাছে। আপনি খুবই সুন্দর করে প্যানকেক তৈরি করেছেন পুরো প্রস্তুত প্রণালী দেখেই বোঝা যাচ্ছে যে প্যানকেক খেতে খুবই সুস্বাদু হয়েছিল। দেখতেও বেশ লোভনীয় লাগছে।
জি আপু একটু ঝামেলা তো আছে। তবে তৈরি করলে খেতে তো ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/TASonya5/status/1610850688023793664?t=0ZYTyTSgbC1tH0wJKbQY3w&s=19
প্যানকেক খেতে আমারও বেশ ভালো লাগে। আজ বিকেলের নাস্তা তো প্রতিদিন কিছু না কিছু তৈরি করতেই হয়। আজকে আপনার প্যানকেক বানানোর রেসিপিটি দেখে বেশ ভালই লাগলো। আশা করি আপনারটা দেখে আমিও বাসায় তৈরি করতে পারব।
ঠিক বলেছেন বিকেলের নাস্তায় কিছু না কিছু তৈরি করতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে।
এটা একদম ঠিক বলেছেন আপু যেকোনো ধরনের কেক খেতে আমরা সকলেই পছন্দ করি। ছোট কিংবা বড় সবাই কেক খেতে অনেক ভালোবাসি। বাসায় যদি কেক তৈরি করা হয় তাহলে যেমন স্বাস্থ্যকর হয় তেমনি খেতেও ভালো লাগে। আপু আপনার কেক তৈরির রেসিপি দেখে যে কেউ সহজেই তৈরি করতে পারবে।
জ্বী আপু আমারা সকলেই পছন্দ করি। আমি নিজেকে তৈরি করতেই বেশি ভালো লাগে।
ঠিক বলেছেন আপু ছোট বড় সবাই প্যানকেক খেতে ভীষণ পছন্দ করে। আমি তো মজা করে খাই খেতে সত্যিই মজা লাগে। আপনি চমৎকার ভাবে প্যানকেক রেসিপি তৈরি করেছেন। দেখে শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে।
আসলেই ভাইয়া ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আপনি শিখে নিয়েছেন এটা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি খুবই সুন্দর করে প্যানকেক তৈরি করেছেন। ছোট বড় সবাই কেক খেতে পছন্দ করে। বাসায় কেক বানালে যেমন স্বাস্থ্যকর হবে তেমনি খেতেও তৃপ্তি পাওয়া যায়। প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।
আমি এমনিতেই বাসায় তৈরি করতে পছন্দ করি। অনেক ধন্যবাদ আপনাকে।