অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি ব্যাগ।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240515-WA0007.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরি করলাম।

সত্যি বলতে রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলেই দেখতে কিন্তু অসাধারণ লাগে। তবে আমি চাইছিলাম নতুন কিছু তৈরি করতে। যদিও ব্যাগ বিভিন্ন ডিজাইনের এর আগে তৈরি করেছি। তবে আজকে কিন্তু একদম ভিন্ন ডিজাইনের একটি ব্যাগ নিয়ে আসলাম। যেটা দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। আসলে এই ডিজাইন টা আমার ভীষণ ভালো লেগেছিল। তাই জন্য আমি ভাবলাম এটাই তৈরি করি। আমি দুইটা কালার কম্বিনেশনের সমন্বয়ে দুইটা ব্যাগ তৈরি করেছি। এই ব্যাগগুলো দেখতে একদম অনেক বেশি কিউট লাগছিল। এগুলো তৈরি করার পর আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240515-WA0002.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সাদা কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা সাদা কাগজ নিলাম। এরপর এই কাগজটাকে একটা ভাঁজ করে, মাঝখানের অংশটাকে চিকন চিকন করে কেটে নিলাম।

IMG_20240515_103823.jpg

ধাপ - ২ :

এরপর আমি অন্য আরেকটা কালারের কাগজ একই রকম ভাবে চিকন চিকন করে একদম আলাদা করে কেটে নিলাম।

IMG_20240515_103849.jpg

ধাপ - ৩ :

এরপর আমি সাদা কাগজের একটার উপরে একটা উঠিয়ে এই কাগজগুলো দিয়ে দিলাম। এভাবে আমি একদম পুরোটার মধ্যে সাদা কাগজের সাথে রঙিন কাগজটা মিশিয়ে নিলাম।

IMG_20240515_103923.jpg

ধাপ - ৪ :

এরপর আমি দুই পাশে গাম লাগিয়ে দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি। এরপর দুই পাশের বাড়তি অংশগুলো কেটে নিলাম।

IMG_20240515_103939.jpg

ধাপ - ৫ :

এরপর আমি চিকন দুইটা কাগজ কেটে ব্যাগের উপরের অংশ জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240515_103952.jpg

ধাপ - ৬ :

এরপর আমি ক্লে দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করে নিলাম। এভাবে আমি দুইটা ফুল তৈরি করেছি।

IMG_20240515_104005.jpg

ধাপ - ৭ :

এরপর ফুলগুলো উপরের অংশে দুই পাশে দুইটা জোড়া লাগিয়ে নিলাম। এভাবে আমি দুইটা ব্যাগ তৈরি করে নিলাম।

IMG_20240515_104016.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240515-WA0003.jpg

IMG-20240515-WA0002.jpg

IMG-20240515-WA0007.jpg

IMG-20240515-WA0001.jpg

IMG-20240515-WA0006.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

প্রথমে তো ছবি দেখে মনে করেছিলাম এটা বাস্তব একটি ব্যাগ। কিন্তু পরে আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে এটি রঙিন কাগজ দেখিয়ে দিয়ে তৈরি একটি ব্যাগ।প্রতিটি ধাপে ছবিসহ এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন। যা পড়ে আপনার ব্যাগ তৈরি সম্পর্কে ধারণা পেয়েছি। এত সুন্দর একটি ব্যাগ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে ভীষণ ভালো লেগেছিল আসলে এগুলো তৈরি করতে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিকি বলেছেন আপনি রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে সেটা খুবই সুন্দর লাগে দেখতে।আপনার চমৎকার ব্যাগটি খুবই ভালো লাগছে।প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ব্যাগগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ব্যাগের অরিগ্যামি অসাধারণ।রঙ্গিন কাগজের বানানো সব কিছুই আমার খুব ভালো লাগে।আপনি ব্যাগটি ভীষণ দক্ষতার সাথে বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধাপে ধাপে চমৎকার ভাবে ভাবে বানানোর পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ব্যাগের অরিগ্যামিটি বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আসলে এই পদ্ধতিটা আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কমিউনিটির সবাইকে দেখছি যে রঙিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে। আমার এমন পোস্ট গুলো বেশ ভালো লাগে। আজ আপনাকেও দেখলাম সুন্দর একটি ব্যাগ বানিয়ে আমাদের মাঝে শেয়ার করতে। বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু এমন একটি ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এই ধরনের পোস্টগুলো একটু বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপু আপনি দেখছি খুবই সুন্দর সুন্দর দুটি ব্যাগ তৈরি করেছেন। আপনার তৈরি করা ব্যাগ গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে তৈরি ব্যাগ তৈরি করেছেন। বেশ কয়েক ধরনের রঙিন পেপার ব্যবহার করার জন্য ব্যাগ টি দেখতে বেশ দারুন লাগছে। আপনি একদম ইউনিক পদ্ধতি অবলম্বন করে ব্যাগের অরিগামি তৈরি করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন তুই আসলে বিভিন্ন ধরনের ডিজাইনের ব্যাগগুলো তৈরি করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ব্যাগ তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের ব্যাগ তৈরি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো, এটি অসাধারণ হয়েছে। কালারগুলো হয়েছে খুবই সুন্দর।

 2 years ago 

কালার গুলো আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ব্যাগ তৈরি করেছেন আপু আমার কাছে অনেক ভালো লেগেছে। ব্যাগ তৈরি করার প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সময় ধৈর্য নিয়ে আপনি এই ব্যাগ তৈরি করেছেন। এবং কালার দুটো খুব মিল হয়েছে। ব্যাগ এর উপরে দুটি ফুল তৈরি করাটা আমার কাছে অনেক ভালো লেগেছে খুব ভালো লাগলে এমন সুন্দর একটি অরিগ্যামি পোস্ট দেখে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলগুলো সত্যি খুবই ভালো লেগেছিল আমার কাছে ও। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে দুইটি ব্যাগ তৈরি করেছেন আপু। ব্যাগ দুইটি দেখতে খুবই ভালো লাগছে ।ক্লে দিয়ে দুই পাশে দুইটি করে ফুল দেওয়ার জন্য সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। ব্যাগ তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। এরকম সুন্দর একটি পোস্ট দেখতে পেরে ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আপনার এত সুন্দর প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তোমার ব্যাগ তৈরি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে তুমি ব্যাগ তৈরি করেছ। মাঝে মাঝে যখন সুন্দর সুন্দর অরিগামি পোস্ট গুলো দেখে তখন অনেক বেশি ভালো লাগে আমার কাছে। প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর পোস্টগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ ‌ ।

 2 years ago 

সত্যি আমার নিজের কাছেও ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64598.53
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38