স্বরচিত কবিতা : " জানি তুমি "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250129_111947_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

জীবনের প্রিয় মানুষটা আমার জীবনে কতটা মূল্যবান সেটা আমার থেকে ভালো অথবা কেউ জানে না। নিজের জীবনের প্রিয় মানুষটাই হয়তোবা প্রত্যেকটা ক্ষেত্রে ‌ সেতার ভালোবাসার মূল্য দিয়েছে। আমি যখনই বিপদে পড়ি তখনই আমার প্রিয় মানুষ সকল বিপদের সঙ্গী হয়ে দাঁড়ায়। আসলে আমাদের জীবনে আলো অন্ধকার সবকিছুই আমাদের প্রিয় মানুষটাকে ঘিরে। কারণ দেখা যায় অনেক বেশি সমস্যা পড়লে সে পাশে থাকলে সব কিছুই সমাধান হয়ে যায়। দুইজন মানুষ যদি একসাথে থাকে তাহলে কোন সমস্যাই সমস্যা মনে হয় না। আমাদের জীবনে প্রাকৃতিক সৌন্দর জন্য তো প্রিয় মানুষটাও সৌন্দর্যে পরিণত হয়। জীবনে যত স্নিগ্ধতার প্রয়োজন সেটা হয়তোবা একসাথে থাকলেই সম্ভব। দুজন মানুষ যদি একসাথে আপন হয় তাহলে তার থেকে ভালো আর কিছুই হয় না। হয়তোবা কোথাও গেলে এত সুন্দর মুহূর্ত গুলো ফিরে পাবোনা। আজকের কবিতাটি এটা নিয়েই লেখা। আশা করি আপনাদের ভালো লাগবে।

" জানি তুমি "

জানি তুমি, প্রিয় আমার,
সুখে দুঃখের সাথী।
জানি তুমি, ভালোবাসার পাহাড়,
ফুলের মালা গাঁথি।

জানি তুমি, আশার আলো,
চাওয়া পাওয়ার একমাত্র সঙ্গী।
জানি তুমি, অন্ধকারের খুঁটি,
বিপদা আপদের চিরসঙ্গী।

জানি তুমি, আকাশের মতো।
বিশালতায় ঘেরা এক মানুষ।
তোমার পাশে থাকলে আমি,
হয়ে যায় আকাশের উজ্জ্বল ফানুস।

জানি তুমি, সৃষ্টির সেরা,
আমার জীবনে আকাশের তারা।
ঝিকিমিকি আলো দিয়ে,
সাজিয়ে দিয়েছো স্নিগ্ধতায় ভরা।

জানি তুমি, প্রশান্তি আমার,
চারপাশে থাকলে ভুলে যাই কষ্ট।
সারা জীবন একসাথে থাকলে,
পাবো শুধুই সুখের মিষ্ট।

জানি তুমি, প্রকৃতির মত,
সবুজে ঘেরা সৌন্দর্য।
আমার জীবনে আসার পর,
খুঁজে পেয়েছি জীবনে মাধুর্য।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। প্রিয় মানুষের নিয়ে আমাদের ভালোবাসার শেষ নেই। ঠিকই বলেছেন আপু, প্রিয় মানুষটির পাশে থাকলে জীবনটা অনেক সহজ মনে হয়। যেকোনো সমস্যা আর সমস্যা বলে মনে হয় না।প্রিয় মানুষকে ঘিরে লেখা চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

এরকম কবিতা গুলো আমার কাছে লিখতে একটু বেশি ভালো লাগে। আমার কবিতা পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

Screenshot_2025-02-06-10-44-08-24_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-06-10-42-05-60_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

আপু আপনার স্বরচিত জানি তুমি কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

এত সুন্দর করে কবিতার লাইনগুলো ফুটিয়ে তুলতে পেরে ভালো লেগেছে।

 last year 

আপনি বরাবরই খুব সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন আপু বেশ ভালো লাগলো আপনার কবিতাটা পড়ে। প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রত্যেকটা লাইন চমৎকার ভাবে সাজিয়েছেন আপনি। ধন্যবাদ আপু সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 last year 

চেষ্টা করেছি ছন্দ মিলিয়ে সুন্দর করে কবিতার প্রত্যেকটা লাইন লেখার জন্য।

 last year (edited)

এই কবিতাটি একটি চমৎকার প্রেমের প্রকাশ, যেখানে "তুমি" হলেন সেই বিশেষ ব্যক্তি, যিনি জীবনের প্রতিটি দুঃখ-সুখে সঙ্গী। আপনি মনের গভীরতা এবং প্রেমের প্রতি অসীম শ্রদ্ধা কবিতাটির প্রতিটি লাইনে ফুটে তুলেছেন। এখানে "তুমি" শুধুমাত্র এক প্রেমিক নয়, বরং জীবনের প্রতি প্রেরণা, শান্তি, এবং সৌন্দর্যের প্রতীক। সত্যিই, কবিতাটি এক অসাধারণ ভালোবাসার চিত্র তুলে ধরেছে। কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।

 last year 

আমার লেখা কবিতা পড়ে আপনার কাছে ভালো লাগলো শুনে অনেক খুশি হলাম এবং উৎসাহিত হলাম।

 last year 

বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো আপু। প্রিয় জনকে অনুভব করে হৃদয়ের অনুভূতি গুলো কবিতার ছন্দে প্রকাশ করেছেন। সত্যি প্রিয় জন পাশে থাকলে সবকিছু রঙ্গিন মনে হয়। আপনার কবিতার এই লাইন গুলো খুব ভালো লেগেছে।

জানি তুমি, সৃষ্টির সেরা,
আমার জীবনে আকাশের তারা।
ঝিকিমিকি আলো দিয়ে,
সাজিয়ে দিয়েছো স্নিগ্ধতায় ভরা।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 last year 

এরকম অনুভূতি নিয়ে কবিতা লিখতে আমি একটু বেশি পছন্দ করি।

 last year 

বাহ খুব সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন।জানি তুমি কবিতাটি পড়ে ভালো লাগলো আপনার। আসলে কোন খারাপ পরিস্থিতি আসলে প্রিয় মানুষ পাশে থাকলে তখন মনে হয় সবকিছু ঠিক হয়ে যায়। আর আপন মানুষ এবং প্রিয় মানুষ পাশে থাকলে সব কিছুই সমাধান করা যায়। তবে সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার ভাষা দিয়ে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

এরকম অনুভূতিগুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর হয়। সুন্দর একটা কবিতা লিখতে পেরে ভালো লাগলো।

 last year 

আমাদের জীবনে এমন একজন মানুষ কে দরকার। যাকে এভাবে বিশ্বাস করা যাবে। ভালোবেসে যাকে বিশ্বাস করে এভাবে উপমা দেওয়া যাবে। দারুণ লাগল আপনার কবিতা টা আপু। খুবই সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।।

 last year 

হ্যাঁ বিশ্বাস করার মত একজন মানুষ অনেক দরকার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59313.02
ETH 1559.88
USDT 1.00
SBD 0.42