ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি

1702641743228.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার খুবই পছন্দের এবং পরিচিত একটা ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা ফুল আমার খুব ফেভারিট। আপনারা সবাই নিশ্চয়ই এই চন্দ্র মল্লিকা ফুলগুলো চিনে থাকবেন। আর চন্দ্রমল্লিকা ফুলের অনেক রকমের জাত রয়েছে। আর চন্দ্রমল্লিকা ফুল গুলোর কালারও সব থেকে ভিন্ন। এই চন্দ্র মল্লিকা ফুল বেগুনি কালারের, যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি হয় শিশির ভেজা চন্দ্রমল্লিকা ফুল, তাহলে তো কোন কথাই নেই একেবারে। এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমি নার্সারি থেকে করেছিলাম। শিশির ভেজা হওয়ার কারণে ফটোগ্রাফি পড়ার পর দেখতে খুব সুন্দর লাগছিল।

গাঁদা ফুলের কলির ফটোগ্রাফি

1702641743241.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার অনেক বেশি পরিচিত একটা ফুল হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। গাঁদা ফুলেরও অনেক রকমের জাত রয়েছে। আর গাঁদা ফুল গুলোর কালার অনেক বেশি ভিন্ন। এই ফটোগ্রাফি টা হচ্ছে একটা গাঁদা ফুলের কলির। কলি অবস্থায়ও এই গাঁদা ফুল টাকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই গাঁদা ফুলের কলি আমি নার্সারিতে দেখেছি। এরকম সুন্দর দৃশ্য দেখলে খুবই ভালো লাগে। আর আমি তো এরকম সুন্দর দৃশ্য দেখলে ফটোগ্রাফি না করে থাকতেই পারি না। তাইতো সঙ্গে সঙ্গে এই ফটোগ্রাফি টা করে নিয়েছিলাম।

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি

1702641743201.jpg

device : Redme note 9

লোকেশন

বাগান বিলাস ফুলগুলো বাড়ির মধ্যে লাগালে, বাড়ির সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। বাগান বিলাস ফুলের কালার বিভিন্ন রকমের হয় এবং বাগান বিলাস ফুলের বেশ কিছু জাত রয়েছে। আর এই বাগান বিলাস ফুলটা সাদা কালারের। যার কারণে আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। আর এই বাগান বিলাস ফুল আমি নার্সারিতে যখন দেখেছিলাম তখন খুব ভালো লেগেছিল। আসলে ফুল তো সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি নিজেও বিভিন্ন রকমের ফুল অনেক বেশি পছন্দ করি। আর আমি এই ফুল টা দেখা মাত্রই ফটোগ্রাফি করেছি।

নাগ চম্পা ফুলের ফটোগ্রাফি

1702641743170.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার খুবই পরিচিত একটা ফুল হচ্ছে নাগ চম্পা ফুল। আর নাগ চম্পা ফুল আমাদের সবার অনেক বেশি পছন্দের। নাগ চম্পা ফুল গুলোকে অনেকেই নাকচাঁপা ফুল বলে থাকে। এই ফুলটার নাম কিন্তু দুটোই‌। নাগ চম্পা ফুল গুলোকে দেখতে সাদা কাঠ গোলাপ ফুলের মত মনে হয়। আমিও প্রথমে মনে করতাম এগুলো কাঠ গোলাপ ফুল। পরে বুঝতে পেরেছি এগুলো কাঠ গোলাপ ফুল না, এগুলো নাগ চম্পা ফুল। নাগ চম্পা ফুলগুলো সাদা রঙের হওয়ার কারণে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফিটা আমি আমার বোনের শ্বশুরবাড়ি থেকে করেছিলাম।

মুকুট ফুলের ফটোগ্রাফি

1702641743215.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার খুবই পছন্দের এবং পরিচিত একটা ফুল হচ্ছে মুকুট ফুল। মুকুট ফুল অনেক সুন্দর লাগে। এই ফুলগুলো গুচ্ছ হয় যার কারণে দেখলেই আমি মুগ্ধ হয়ে যাই। এই ফুলগুলো আমি যখন দেখি তখন আমি সাথে সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি। এখন যেহেতু শীতকাল, এই জন্য সকাল বেলায় কোথাও গেলে দেখা যায় সবকিছুর উপরে খুবই সুন্দর ভাবে শিশির পড়ে রয়েছে। আর শিশিরের ফোঁটা যদি ফুলের উপরে পড়ে, তাহলে দেখতে তো আরো বেশি সুন্দর লাগে। সকাল সকাল আমি আমার হাজবেন্ডের সাথে নার্সারিতে গিয়েছিলাম কিছুদিন আগে। আর সেখান থেকে এই মুকুট ফুলের ফটোগ্রাফি করেছি।

রঙ্গন ফুলের কলির ফটোগ্রাফি

1702641743187.jpg

device : Redme note 9

লোকেশন

রঙ্গুন ফুলের সাথে নিশ্চয়ই আমরা সবাই খুবই পরিচিত। এই ফটোগ্রাফিটা হচ্ছে রঙ্গন ফুলের কলির ফটোগ্রাফি। আর রঙ্গন ফুল দেখতে যেমন ভালো লাগে, তেমনি ফুলের কলিও খুব ভালো লাগে। বেশিরভাগ মানুষকে দেখা যায় বাড়ির সামনের অংশে এই ফুল গাছগুলো লাগিয়ে থাকে। আমি আমার হাজবেন্ডের সাথে বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই ঘুরতে যাই। কয়েকদিন আগে ঘুরতে বের হয়েছিলাম। যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে পাশেই একটা সুন্দর বাড়ি দেখেছিলাম যেখানে কেউ থাকেনা। বাড়িটা ছিল নদীর পাশে। আর বাড়ির সামনে অনেক সুন্দর কিছু ফুল গাছ ছিল। সেখান থেকে এই রঙ্গন ফুলের কলির ফটোগ্রাফি করেছি।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে খুবই ভালো লাগলো।
একটি পোষ্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন ফলের সৌন্দর্য উপভোগ করতে পারলাম।
বিশেষ করে চন্দ্রমল্লিকা কাটা মুকুট এবং গাধা ফুল অসাধারণ ছিল।
সেই সাথে উপস্থাপনা টা অসাধারণ করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফটোগ্রাফি পোস্টে দেখে আপনার কাছে ভালো লাগলো শুনে আনন্দিত হলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খুবি সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতিটা ফটোগ্রাফি আপনার কাছে খুব ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

বাহ! আপনার ফটোগ্রাফিগুলো বেশ দুর্দান্ত হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি বরাবরই আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে চন্দ্রমল্লিকা ফুল ও মুকুট ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

চন্দ্রমল্লিকা এবং মুকুট ফুলের ফটোগ্রাফি আপনার কাছে খুবই ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

আপনার তোলা ছবিগুলো সবসময়ই অনেক ব্যতিক্রমধর্মী এবং সুন্দর হয়। আপনি ভীষণ দক্ষতার সাথে প্রতিটি ছবি তুলেছেন এবং চমৎকার বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেছেন। আমার কাছে চন্দ্রমল্লিকা ফুল এবং রঙ্গন ফুলের ছবিগুলো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু চমৎকার উপস্থাপনার মাধ্যমে ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চন্দ্রমল্লিকা এবং রঙ্গন ফুলের ছবি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। আসলে সাদা বাগান বিলাস আগে কখনো দেখিনি আপনার ফটোগ্রাফির মধ্যে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আমার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন শুনেই ভালো লাগলো।

 2 years ago 

রঙ্গন ফুলের কলি গুলো দেখে আমি প্রথমে অন্য ফুল ভেবেছিলাম। তবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আপু। আর অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। বিশেষ করে কুয়াশা ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

আসলে অন্য ফুল মনে হলেও দেখতে খুব ভালো লাগছিল।

 2 years ago 

অনেকদিন পর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি দেখলাম আপু! আপনার ফটোগ্রাফির হাত যে বেশ চমৎকার সেটা দেখেই বুঝা যায়। মুকুট ফুলের ফটোগ্রাফি টাও ভালো লাগলো আমার কাছে 🌼

 2 years ago 

হাত চমৎকার কিনা এটা জানি না। তবে আমি কোন কিছু দক্ষতার সাহায্যে করার চেষ্টা করি।

 2 years ago 

তুমি এত সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছ, যেগুলো সুন্দর হয়েছে অনেক বেশি। বিভিন্ন রকমের ফটোগ্রাফি করলে এমনিতেই সুন্দর হয়। সবগুলো ফটোগ্রাফি যেমন সুন্দরভাবে করেছ, তেমনি ফটোগ্রাফি গুলোর বর্ণনা সুন্দর করে তুলে ধরেছ। আসলে ফুল পছন্দ করে না এরকম মানুষ কম রয়েছে। সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর করে তুলে ধরা হয়েছে দেখে ভালো লেগেছে।

 2 years ago 

আসলে বিভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো করলে এমনিতে সুন্দর হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64523.10
ETH 1681.01
USDT 1.00
SBD 0.42