লাইফ স্টাইল :- হঠাৎ সন্ধ্যা বেলায় বাইরে খাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20231216190324.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম ‌। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG20231216190331.jpg

কিছুদিন আগে আসলে বাইরে যাওয়ার মতো কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করেই ভাবলাম আজকে বাইরে গিয়ে খেয়ে আসি। আসলে মাঝেমধ্যে বাইরে খেতে কিন্তু ভালোই লাগে। এজন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরোনোর সময় আমার বোন মুনিয়াকে ফোন দিলাম আসার জন্য। আসলে ওরা একটু দূরে সেখান থেকে আসার সম্ভাব নয়। কিন্তু সেদিন বাজারের পাশেই তার ননদের বাড়িতে ছিল। তার জন্য ওকে বললাম আসতে আজকে আমরা খাওয়াবো। ওরাও রাজি হয়ে গেল আসার জন্য। আসলে সবাই মিলে একসাথে খেতে ভালোই লাগে।

IMG20231216190315.jpg

যদিও আমরা আমাদের পরিচিত একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখানে অনেকবার আমাদের খাওয়া হয়েছে। আমরা অবশ্য প্রথমে গিয়ে বসেছিলাম। মুনিয়াদের আসার জন্য অপেক্ষা করছিলাম। তখন একজন আসলো অর্ডার নেওয়ার জন্য। আমরা বললাম আমাদের আরো লোক আসবে তারপর অর্ডার করছি। তখন লোকটা বলল ঠিক আছে ‌‌। এরপর আমরা বসে কিছুক্ষণ কথা বলছিলাম আর ওদের আসার অপেক্ষায় রইলাম। আসলে আমরা আগে চলে আসাতে একটু দেরি হয়েছে।

IMG20231216190327.jpg

কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ওরা চলে আসলো। ওর আসলে বেড়াতে এসেছিল সেখান থেকেই আসলো। তারপর ওদের সাথে একটু কথা বলে
ওয়েটারকে ডাক দিয়েছিলাম। এরপর আমরা সবাইকে জিজ্ঞেস করে চিকেন চাপ এবং পরোটা তার সাথে রুটি এগুলোর অর্ডার করলাম। এই রেস্টুরেন্টের চিকেন চাপ খেতে খুবই ভালো লাগে। এর আগেও আমি কয়েকবার খেয়েছিলাম। তাই জন্য আবারো আসলাম খেতে। অর্ডার করে আমরা কিছুক্ষণ কথা বলছিলাম। কথা বলতে বলতেই খাবার চলে আসলো।

IMG20231216190334.jpg

খাবার আসার পরে প্রথমে কিছু ফটোগ্রাফি করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে এটা আমাদের এখন একটা কাজ হয়ে গেছে। কোথাও গেলে আগে ফটোগ্রাফি করি। তবে বিষয়টা কিন্তু ভীষণ ভালোই লাগে। ফটোগ্রাফি করা শেষ করেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। বিশেষ করে ওই দিনের চিকেন চাপের কালার টা খুবই দারুন ছিল। এজন্য খেতেও ভীষণ ভালো লেগেছে। যদিও আমরা কথা বলতে বলতে আস্তে আস্তে খাচ্ছিলাম। বোনের সাথে অনেকদিন পর দেখা হল তাই অনেক কথাও বললাম।

IMG20231216190346.jpg

IMG20231216190338.jpg

এভাবেই অনেকটা মুহূর্ত কাটিয়ে দিলাম। আর তার সাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ হলে ওয়েটার এসে বিল দিয়ে গেল। শেষ করে আমরা কিছুক্ষণ বসে কথা বলছিলাম। কথা শেষ করে এরপর বিল দিয়ে দিলাম। এরপরে আমরা বেরিয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। তারপর ওদের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে সেদিনের খাওয়া-দাওয়ার মুহূর্তটা ভীষণ ভালো ছিল। আশা করি আপনাদের ও ভীষণ ভালো লাগলো পোস্টটা পড়ে ‌। পরবর্তীতে আবারো আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

মাঝে মধ্যে এভাবে বাইরে খেতে গেলে ভীষণ আনন্দ উপভোগ করা হয়। আপনাদের কে এক ফ্রেমে দেখি ভীষণ খুশি হলাম। অনেক সুন্দর সময় উপভোগ করেছেন। আপনাদের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ সবাই বেশ ভালো সময় উপভোগ করেছিলাম।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনাদের পাঁচ জনকে একই সাথে দেখে। প্রিয়জনদের সাথে দেখা হলে কথা বলতে বলতে বেশ ভালো সময় কাটে। আপুর নাম যে মুনিয়া,আমি আজকে খেয়াল করলাম যেন নতুন করে! 🙈 আর চিকেন চাপটা দেখেই বোঝা যাচ্ছে টেস্টি ছিলো 🫣। যাক, সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হবে হয়তো নতুন করে খেয়াল করলেন। হ্যাঁ দিদি এটা আসলে অনেক টেস্টি ছিল।

 2 years ago 

ঠিক বলছেন আপু আমার বাংলা ব্লগ যেহেতু আমাদের একটি পরিবার। এখানে আমাদের দৈনন্দিন জীবনের সব কিছু শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যে বাইরে যেয়ে খেতে খুব বেশি ইচ্ছে করে। যদি সময় সুযোগ পাই আমরা বেরিয়ে পড়ি। যেহেতু আপনার বোন পাশাপাশি ছিল ডেকে নিলেন। একসাথে অনেক মজার খাওয়া দাওয়া করলেন ভালো লাগলো বিষয়টি।

 2 years ago 

হ্যাঁ মাঝে মাঝে বাহিরে গিয়ে খেতে ইচ্ছে করে আর ভালোই লাগে খেতে। তারা আসার কারণে বেশি ভালো লেগেছিল।

 2 years ago 

মাঝে মাঝে বাহিরে খাওয়ার মাঝে এক অন্যরকম ভালোলাগা এবং আনন্দ কাজ করে, এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনার মন থেকে ফোন দিয়েছিলেন এবং তারাও এসেছিল আপনাদের সঙ্গে সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে। খাওয়া দাওয়া করার পাশাপাশি দারুন একটা মুহূর্ত কাটিয়েছেন বোঝাই যাচ্ছে, সন্ধ্যেবেলায় বাহিরে খাবার এই অনুভূতিটা আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ফোন দেওয়ার পর তারা এসেছিল। আর একসঙ্গে ভালো সময় কাটিয়েছিলাম। আর খাওয়া-দাওয়াটাও বেশ জমজমাট ভাবে করা হয়েছিল।

 2 years ago 

পরিবারের সদস্যদের সাথে একসঙ্গে সন্ধায় বেশ সুন্দর সময় কাটালেন।নিজেদের লোকদের সাথে মাঝে মাঝে আউটডোরে গেলে বেশ ভালোই লাগে।মাইসুন কতো সুন্দর করে তাকিয়ে আছে ছবি তোলার জন্য,হিহি😁।বেশ মজা করে সবাই খাওয়া দাওয়া করলেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি তো দেখছি কত দিকে খেয়াল করলেন আপু 🧐। আমি তো এটা একেবারে নোটিশ করিনি 😁।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 66465.96
ETH 1789.20
USDT 1.00
SBD 0.43