লাইফ স্টাইল : শপিং করার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আসলে শপিং করতে আমরা সবাই কমবেশি খুবই পছন্দ করি। কিন্তু আসলে আমাদের দেশের বর্তমানে জিনিসপত্রের যে দাম এইজন্য একেবারে ভালো লাগেনা। কিন্তু তারপরেও আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো না কিনে পারিনা। কিন্তু কথা হচ্ছে আমাদের মত মধ্যবিত্তদের জন্য একটু বেশি সমস্যা হয়ে যায়। কিছুদিন আগে শপিং করতে গিয়েছিলাম। শপিং করার জন্য গিয়েছিলাম ফেনী এফ রহমান এসি মার্কেটে।

IMG-20230613-WA0034.jpg

device : Redme note 9

লোকেশন

আসলে ফেনী এসি মার্কেট আমাদের বাড়ি থেকে প্রায় অনেক দূরে। কিন্তু তারপরেও ভালোভাবে শপিং করার জন্য অনেক দূরে হলেও কষ্ট করে গিয়েছিলাম। আমার কাছে আবার জার্নি খুব একটা ভালো লাগেনা। আমরা অনেক সকাল বাড়ি থেকে বের হয়েছিলাম। শপিংমলে পৌঁছাতে প্রায় এক ঘন্টা এর মত লেগে গিয়েছিল। আসলে প্রথমে আমার মেয়ের জন্য একটা জামা কিনবো তাই জন্য গিয়েছিলাম। মার্কেটের ভেতরে প্রবেশ করতেই একটা দোকানে একটা ড্রেস আমার খুবই পছন্দ হয়েছে। দেখলাম একটা ডলকে খুব সুন্দর একটা ড্রেস পরানো। দূর থেকে দেখে এগিয়ে ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে।

IMG-20230613-WA0024.jpg

IMG-20230613-WA0023.jpg

পরবর্তীতে সেটাই কেনার জন্য দোকানে গেলাম। যখন ওই ড্রেসটা ভালোভাবে দেখলাম এবং দোকানদারকে দাম জিজ্ঞেস করলাম, তখন দেখলাম দামটা অনেক বেশি বলেছে। তারপর আমরা একটা দাম বলার পরে লোকটা ওই দামে বিক্রি করতে চাইলো না। পরবর্তীতে যেহেতু আমার খুবই পছন্দ হয়েছে তাই জন্য আর বেশি কথা না বলে নিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে আমার বোনের মেয়ের জন্য জামা দেখেছি ওই দোকানে। সেখানে আরেকটা জামা খুবই পছন্দ হয়েছে। যেহেতু ওই জামাটা খুব পছন্দ হয়েছে একই ডিজাইনের আরেকটা জামা পছন্দ করেছিলাম আমার ননদের জন্য।

IMG-20230613-WA0039.jpg

IMG-20230613-WA0038.jpg

পরবর্তীতে একই ডিজাইনের দুইটা জামা নিয়ে নিয়েছিলাম আমরা ওদের দুইজনের জন্য। পরবর্তীতে আমি অন্য দোকানে গিয়ে আরো কয়েকটা জামা কাপড় নিয়েছিলাম আমাদের কয়েকজনের জন্য। আমার আপু নিয়েছিল তার গরমের জন্য একটা জামা। আমার কাছে ওই জামাটা খুবই পছন্দ হয়েছিল। পরবর্তীতে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। আসলে একটু বেশি হাঁটাহাঁটি করলে কিন্তু ক্লান্ত লাগে। এরপর আমরা চলে গিয়েছিলাম একটা পাইকারি দোকানে। যেখানে আসলে বেশিরভাগ সময় আমাদের জামা কাপড় কেনা হয়। ওই দোকানটা ছিল অনেক বড়।

আমরা সেখানে গেলে ওনাদের আরেকটা দোকান রয়েছে যেটা দেখতে গোডাউনের মতো। আমরা সেখানে গিয়ে নিজের ইচ্ছে মত অনেকগুলো কাপড় থেকে পছন্দ করি। সেখান থেকে আমি আমার আম্মুর জন্য তিনটা কাপড় নিলাম। তারপর আমার শাশুড়ির জন্য তিনটা কাপড় পছন্দ করে নিলাম। আসলে সেখানে অনেকগুলো কাপড় ছিল আর সেখান থেকে পছন্দ করে নিতেও ভীষণ ভালো লেগেছে। এছাড়াও আরো কয়েকটা জামা কাপড় নিয়েছিলাম সেখান থেকে।

IMG-20230613-WA0025.jpg

IMG-20230613-WA0019.jpg

আসলে সেদিন প্রায় অনেকগুলো জামা কাপড় কেনাকাটা হয়েছে। আর একদম কিনতে কিনতে প্রায় দুপুরের পর হয়ে গিয়েছে। পরবর্তীতে সবগুলো কেনাকাটা করার পর আমরা একটু হালকা নাস্তা করে নিয়েছিলাম। আসলে তখন অনেক ক্লান্ত ছিলাম এই জন্য আর ফটোগ্রাফি করতে পারিনি। পরবর্তীতে সব কিছু শেষ হলে আবারও বাড়িতে ফিরে আসি। সেখান থেকে বাড়িতে আসতে অনেক সময় লেগেছে। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে।

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

বর্তমানে সবকিছু দাম অনেক বেশি। তবে কি আর করার। অনেক সময় পছন্দের ড্রেসটি বেশি দাম দিয়েও কিনতে হয়। আপু আপনি ঈদ উপলক্ষে সবার জন্য কেনাকাটা করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

সবকিছুর দাম আজ হাতের নাগালের বাইরে।তারপরেও প্রয়োজন হলে বেশী দাম দিয়েই তখন কিনতে হয়।আপনি সবার জন্য কেনাকাটা করলেন আপু।ডলের গায়ের জামাটা মেয়ের জন্য পছন্দ করলেন,পছন্দ বলে কথা। দাম না কমালেও কিনতে হয় আসলে।কেনাকাটা নিয়ে আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু শপিং করার মুহূর্তগুলো পড়তে পড়তে জানতে পারলাম আপনার জার্নি করতে ভালো লাগেনা। তবে আমার কিন্তু জার্নি করতে ভীষণ ভালো লাগে। যাইহোক আপু, ঈদ উপলক্ষে অনেকগুলো শপিং করেছেন দেখছি, ঈদের শপিং যেমন ভালই ভালই হয়েছে ঠিক তেমনি ঈদও যেন ভালই ভালই কাটাতে পারেন এই প্রত্যাশা করছি।

 3 years ago 

বর্তমানে সবকিছুর দাম ঊর্ধ্বে। তারপরেও তো প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে হয় আমাদের। এটা জেনে ভালো লাগলো যে আপনি আপনার পছন্দ অনুযায়ী মেয়ের জামা কিনতে পেরেছেন যদিও দামটা একটু বেশি নিয়েছে তার পরেও তো কিনেছেন। আপনি তো ঈদ উপলক্ষে অনেক কেনাকাটা করেছেন দেখছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38