রেসিপি :-কলা পাতায় মোড়ানো মলা মাছের মরিচ খোলা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG-20240524-WA0015.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলা পাতায় মোড়ানো মলা মাছের মরিচ খোলা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

বিখ্যাত মরিচ খোলা রেসিপি এর নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। আসলে কলা পাতায় মুড়িয়ে কয়লার মধ্যে দিয়ে যখন এই রেসিপিটা তৈরি করা হয়, একেবারে গরম গরম খেতে যেন অসাধারণ লাগে। আমার মনে হয় এখানে অনেকেই এই রেসিপিটা খেয়ে থাকবেন। আসলে অনেক আগে একবার এই রেসিপিটা তৈরি করেছিলাম। কিছুদিন আগে যখন আমাদের পুকুর থেকে মলা মাছগুলো ধরলো। তখন আমি ভেবে নিয়েছিলাম মরিচ খোলা রেসিপিটা করব। কারণ এই রেসিপিটা আমার কাছে বেশ দারুন লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে বেশ মজা লাগে। যদিও এখন কিন্তু এই রেসিপিটা খুব একটা তৈরি করা হয় না। অনেকদিন পর তৈরি করাতে বেশ মজা করেই খেয়েছিলাম।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20240524-WA0008.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
মলা মাছ২০০ গ্রাম
শুকনো মরিচ১/২ কাপ
পেঁয়াজ বাটা১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
টমেটো কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
লবনপরিমাণমতো
সরিষার তেলপরিমাণমতো
কলাপাতা২ টি

IMG_20240524_222206.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি শুকনা মরিচ গুলোকে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম। এরপর সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিলাম।

IMG_20240524_221829.jpg

ধাপ - ২ :

এরপরে আমি মরিচটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম।

IMG_20240524_221843.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একই ব্লেন্ডারের জাগে পেঁয়াজ কুচি দিয়ে ব্লেন্ড করে নিলাম।

IMG_20240524_221853.jpg

ধাপ - ৪ :

এরপর আমি একটি বাটিতে টমেটো কুচি নিয়ে নিলাম। এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম।

IMG_20240524_221922.jpg

ধাপ - ৫ :

এরপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো এবং লবণ সবকিছু দিয়ে দিলাম।

IMG_20240524_221948.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম।

IMG_20240524_222002.jpg

ধাপ - ৭ :

এরপর এরমধ্যে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মলা মাছগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে টপগুলো মসলার সাথে ভালোভাবে মেখে নিলাম।

IMG_20240524_222012.jpg

ধাপ - ৮ :

এরপর আমি একটা কলা পাতা নিয়ে নিলাম। কলাপাতার মধ্যে মাছের মিশ্রণটা দিয়ে দিলাম।

IMG_20240524_222032.jpg

ধাপ - ৯ :

এরপর আমি কলা পাতাটাকে একদম ভালোভাবে ভাঁজ করে একটা রশি দিয়ে বেঁধে নিলাম।এরপরে আমি প্রথমে চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। এর উপরে এই কলা পাতায় মোড়ানো মাছগুলো উঠিয়ে দিলাম। এর উপর আমি আরো কয়েকটা কলা পাতার লেয়ার দিয়ে দিলাম। এরপরে আমি এর উপরে কিছুটা কয়লা উঠিয়ে দিলাম ‌‌। নিচে অল্প অল্প পরিমাণে আগুন দিলাম।

IMG_20240524_222045.jpg

ধাপ - ১০ :

এভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করবো। রান্নাটা হয়ে আসলে এরপর কয়লাগুলো সরিয়ে উপরের কলাপাতা গুলো সরিয়ে, মাছের কলাপাতার অংশটা একটা প্লেটে নিয়ে নিলাম।

IMG_20240524_222116.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240524-WA0015.jpg

IMG-20240524-WA0017.jpg

IMG-20240524-WA0013.jpg

IMG-20240524-WA0018.jpg

IMG-20240524-WA0008.jpg

IMG-20240524-WA0002.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

মলা মাছের রেসিপি অনেক খেয়েছি তবে আপনি আমাদের মাঝে কলা পাতার উপরে মলা মাছের রেসিপিটা অনেক ইউনিক ভাবে সাজিয়ে উপস্থাপন করেছেন যেটা বেশ দারুন একটা বিষয়। আমার কাছে ব্যক্তিগতভাবে আপনার উপস্থাপনা এবং রেসিপিটা তৈরি করার প্রসেস খুব ক্রিয়েটিভ এবং সহজ লেগেছে, আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন সত্যিটা অনেক বেশি দারুন লেগেছিল আমার কাছেও।

 2 years ago 

কলা পাতায় মোড়ানো মলা মাছের রেসিপি কখনো দেখা হয়নি। আপনি দেখছি কলা পাতায় মোড়ানো মলা মাছের মরিচ খোলা রেসিপি তৈরি করেছেন। আজকে আপনার মাধ্যমে একটি নতুন রেসিপি দেখার সুযোগ হলো। আপনি খুবই সুন্দর করে কলা পাতার মধ্যে মলা মাছ মুড়িয়ে রেসিপি তৈরি করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো। আপনার তৈরি রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। খেতে ও বেশ মজা পেয়েছেন।

 2 years ago 

আপনার ভালো লেগেছে দেখে খুবই খুশি হলাম । অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কলার পাতায় মোড়ানো মরিচ রেসিপি আমার কাছে একদম ইউনিক লেগেছে। এ ধরনের রেসিপি কখনো তৈরি করা হয়নি। তাই রেসিপিটি আমি খুলে ভাবে ভাবে দেখে নিলাম, পরবর্তীতে তৈরি করার চেষ্টা করব। অসাধারণ একটি রেসিপি দেখতে পেলাম আপনার মাধ্যমে।

 2 years ago 

তাহলে কখনো রেসিপিটা তৈরি করে দেখবেন।

 2 years ago 

মলা মাছের অসাধারণ একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এরকম রেসিপি কখনই খাওয়া হয়নি আমার। তবে আপনার এই রেসিপি তৈরির বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে আপনার এই রেসিপি তৈরিতে শুকনো মরিচের ব্যবহারটা অনেক সুন্দর হয়েছে। দারুন একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শুকনো মরিচের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে এই রেসিপিতে।

 2 years ago 

আপনার কাছ থেকে ইউনিক একটি রেসিপি দেখলাম। কখনো মলা মাছ এভাবে কলা পাতায় মুড়িয়ে খাওয়া হয়নি। আর আপনি বিশেষ একটি পদ্ধতি ব্যাবহার করে চমৎকার একটি রেসিপি উপস্থাপন করেছেন। নিঃসন্দেহে এটা লোভনীয় খাবার। ধন্যবাদ আপনাকে চমৎকার এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

কখনো সুযোগ পেলে তৈরি করে দেখবেন। বেশ সুন্দর একটি রেসিপি।

 2 years ago 

এই রেসিপি কখনো খায় নাই আপনার মাধ্যমে আজকে জানতে পারলাম। গরম গরম খেতে অসাধারণ লাগে তাহলে অবশ্যই খেতে হয়। অনেকদিন পর আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছেন। কলাপাতাই মোড়ানো মলা মাছের রেসিপিটি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে তুলে ধরেছেন ও আপনার রেসিপিটা বেশ ইউনিক লাগলো আমার কাছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে ঠিক বলেছেন গরম গরম খেতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কলা পাতায় মোড়ানো মলা মাছের মরিচ খোলা রেসিপিটি অনেক সুন্দর হয়েছে দেখতে। আমার মনে হয় খেতেও অনেক সুন্দর হয়েছিল । আমাদের এদিকে কচু পাতা বা কুমড়ার পাতা দিয়ে মোড়ানো হয় । আপনি উপকরণ গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন । এবং টমেটো মরিচ বাটা সরিষার তেল এগুলো দেওয়ার কারণে মনে হচ্ছে অনেক ঝাল ঝাল খেতে হয়েছিলো। আর আমার তো ঝাল ঝাল খাবার অনেক পছন্দের দেখে লোল পড়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে এই রেসিপিটা কুমড়ো পাতা দিয়েও তৈরি করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি একদম ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এর আগে কখনো ভাবিও নাই এভাবে কোন কিছু তৈরি করা যেতে পারে। তবে আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আসলে নতুন রেসিপি যেহেতু কখনো ট্রাই করে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কলা পাতায় মোড়ানো মলা মাছের মরিচ খোলা একটি ইউনিক রেসিপি শেয়ার করেছেন আপু।এই রেসিপিটি আমি প্রথম আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

তাহলে তো ভালোই হয়েছে নতুন রেসিপি ট্রাই করে দেখতে পারবেন। অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38