ডাই : বেবি রম্পার ড্রেস তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি বেবি রম্পার ড্রেস তৈরি করলাম।

বিভিন্ন ডিজাইনের বেবি ড্রেসগুলো তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগেও আপনাদের মাঝে খুব সুন্দর একটি ড্রেস তৈরি করে শেয়ার করেছিলাম। তাই জন্য আজকে আবারো নতুন ডিজাইনের একটা ড্রেস শেয়ার করছি। আসলে এই ড্রেসটা আমি নাশিয়ার জন্য তৈরি করেছি। আমি মূলত এই ধরনের ড্রেসগুলো অনলাইনে অনেক দেখেছি। তখনই ভাবলাম আমি এই ড্রেসটা নিজেই তৈরি করে ফেলব। আসলে এমনিতে তো অনেক কেনা হয় বাজার থেকে। কিন্তু নিজে তৈরি করলেও আলাদা একটা ভালোলাগা আছে। তাই জন্য মাঝেমধ্যে সুন্দর ডিজাইনের ড্রেসগুলো তৈরি করার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1690773065054.jpg

প্রয়োজনীয় উপকরণ

• কাপড়
• কাঁচি
• ইন্সি টেপ
• চক
• সেলাই মেশিন
• সুঁই
• সুতা

IMG_20230625_194517.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কাপড় নিলাম। এরপর কাপড় টাকে চার ভাঁজ করে নিলাম। এরপরে চক দিয়ে মেপে দাগ দিয়ে দিলাম।

CollageMaker_202373023311471.jpg

ধাপ - ২ :

এরপর দাগ অনুসারে একটু একটু করে পুরোটা কেটে নিলাম।

CollageMaker_2023730233134479.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি ড্রেসের উপরের অংশটা চিকন করে ভাঁজ করে সেলাই করে নিলাম।

CollageMaker_2023730233229149.jpg

ধাপ - ৪ :

এরপর দুইপাশের অংশগুলো একই রকম হবে সেলাই করে নিলাম।

CollageMaker_2023730233259305.jpg

ধাপ - ৫ :

এপার ওপারের একটা অংশের মধ্যে একটু কুচি করে নিচের অংশটা সেলাই করে নিলাম।

CollageMaker_2023730233345960.jpg

ধাপ - ৬ :

এরপরে দুইটা পকেটের কাপড় সেলাই করে নিলাম। সামনের অংশের চিকন করে সেলাই করে নিলাম।

CollageMaker_202373023341965.jpg

ধাপ - ৭ :

এরপরে আমরা নিচের অংশে একটা কাপড় লাগিয়ে সেলাই করে নিলাম।

CollageMaker_2023730233425468.jpg

ধাপ - ৮ :

এরপরে দুইটা ফিতা চিকন করে সেলাই করে নিলাম। এরপর ফিতা দুইটা উপরের অংশ লাগিয়ে দিলাম।

CollageMaker_2023730233443222.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1690773065099.jpg

1690773065069.jpg

1690773065084.jpg

1690773065054.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago (edited)

অও,অসাধারণ হয়েছে আপনার তৈরি বেবি ড্রেসটি।এই ড্রেসগুলো দেখতে অনেক আকর্ষণীয় হয়ে থাকে, আমার কাছে অনেক ভালো লেগেছে ড্রেসটি।আপনার মেয়ে নিশ্চয়ই অনেক খুশি হয়েছে এটা পেয়ে।আপনার হাতের কাজ বেশ নিখুঁত হয়েছে,এই ধরনের কাজ সত্যিই প্রশংসার দাবিদার।ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ আপু আমার মেয়ে তো এটা যখন পেয়েছিল সাথে সাথে পড়ার জন্য খুবই আগ্রহী হয়ে গিয়েছিল। প্রশংসা মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি প্রায় নতুন নতুন ড্রেস তৈরি করে আমাদের সাথে শেয়ার করেন। তবে আমি কিন্তু আপনার ক্রেয়েটিভিটি দেখে মুগ্ধ হয়ে যায়। কত গুনের অধিকারী আপনি। ইস্ আমার যদি আপনার মত এত গুন থাকতো। যাই হোক অনেক সুন্দর করে নাশিয়ার জন্য ড্রেস তৈরি করে আমাদেরন সাথে শেয়ার করলেন। আপনার বানানো ড্রেস কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে।

 3 years ago 

আসলে আমি সব সময় চেষ্টা করি নিজের ভিতরে থাকা গুণগুলোকে বাহিরে বিভিন্ন কাজ করে প্রকাশ করার। আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরে এই গুণ রয়েছে কিন্তু তারা প্রকাশ করে না। এবং কি তারা চেষ্টা করে না। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আরো ভালো ভালো কাজ করতে পারবেন বলে মনে করি।

 3 years ago 

বেবি রম্পার ড্রেস তৈরি দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। কাপড় টিও দেখতে অনেক সুন্দর। আপু আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরণের পোস্ট শেয়ার করেছেন। যে গুলো দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

দক্ষতার মূলক একটা মন্তব্য পেয়ে ভালো লেগেছে। ড্রেস তৈরি দেখে সুন্দর লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপনি বিভিন্ন সময় খুব সুন্দর সুন্দর ড্রেস সেলাই করে আমাদের সাথে শেয়ার করেন দেখতে অনেক ভালো লাগে। আজকেও অনেক সুন্দর একটি রম্পার ড্রেস সেলাই করছেন অনেক কিউট লাগতেছে। আপনার যেহেতু ডিজিটাল মেশিন সেলাই করতে অনেক ভালো লাগবে। অনেক ধন্যবাদ এবং সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার সম্পূর্ণ পোস্ট টা দেখে এবং পড়ে সুন্দর একটা গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু এর আগে সুন্দর একটি ড্রেস তৈরি করেছিলেন সেটা আমি দেখেছিলাম। আজকে দারুন একটা ড্রেস তৈরি করেছেন নাসিয়ার জন্য অনেক সুন্দর হয়েছে। নিজে তৈরি করার মধ্যে আলাদা একটা অনুভূতি ভালো লাগা কাজ করে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন নিজে তৈরি করার মধ্যে অন্য রকম একটা অনুভূতি রয়েছে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

নাশিয়ার জন্য খুব সুন্দর বেবি রম্পার ড্রেস তৈরি করেছেন। সত্যি বলতে আপনার ড্রেস তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে আপু অনলাইনে অনেক কিছু দেখা যায়। আপনি অনলাইন থেকে দেখে বেবি রম্পার ড্রেস তৈরি করে ফেলেছেন। তবে এই ড্রেস তৈরি করা অনেক কষ্টের। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বেবি রম্পার ড্রেস তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন ড্রেস তৈরি করা অনেক কষ্টের তবে তৈরি করার পর দেখতে ভালো লাগে।

 3 years ago 

খুব সুন্দর একটি কাপড় দিয়ে রম্পার ড্রেস তৈরি করেছেন। ড্রেস টি দেখতে খুব সুন্দর লাগছে। নাসিয়া পড়লে তাকে খুব সুন্দর মানাবে তৈরি করা ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। নিজের হাতে তৈরি করার ড্রেসগুলো পরার মজাটাই আলাদা। এত সুন্দর একটি ড্রেস তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে নাশিয়া যখন এই ড্রেসটি পড়েছিল তখন খুবই সুন্দর লাগছিল তাকে। সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি নানা ধরনের ড্রেস আমাদের মাঝে শেয়ার করেন।দেখতে ভীষণ ভালো লাগে। আর মেয়ে বেবীদের ড্রেস তো নানা ডিজাইন দিয়েই করা হয়। খুব ই সুন্দর হয় দেখতে। আপনি আজ বেবি রাম্পার করেছেন।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার তৈরি করার ড্রেস দেখতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। চেষ্টা করেছি ধাপগুলো সুন্দরভাবে শেয়ার করার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37