পারবোনা বললে, কিছুই পারে না। শিখবো বললে, সবকিছুই শিখা সম্ভব।

in আমার বাংলা ব্লগ3 years ago

20230426_000447_0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ অনেকক্ষণ পর্যন্ত ভাবছিলাম কি পোস্ট করব। কিছু একটা লেখার কথা ভেবেছিলাম। কি নিয়ে লিখব তা বুঝতেছিনা। হঠাৎ করে আমার শাশুড়ি একটি কথা বলল। আসলে আমার দেবর কিছু করতে চায় না। তাকে শাশুড়ি এই কথাটা বলল। পারবোনা বললে, কিছুই পারে না। শিখবো বললে, সবকিছুই শিখা সম্ভব। আসলে এই কথাটা আমি হৃদয় দিয়ে বিশ্বাস করি। সব ক্ষেত্রে এই বিষয়টা একদম ঠিক। লেখাপড়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি এভাবে চিন্তা করা হয় তাহলে সবকিছুই শেখা সম্ভব। কথাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম।

আসলে আমাদের মাথার মধ্যে যদি কোন কিছু চিন্তা করে তা অন্তরে বিশ্বাস করে। এজন্য মাথায় পজেটিভ চিন্তা করে যে কোন কিছু করা প্রয়োজন। বেশ কিছুদিন আগে আমার ভাগ্নিকে একটি অংক করাতে বসেছিলাম। আসলে অংকের বইয়ের মধ্যে কিছু কিছু অংক খুব কঠিন হয়। তাকে বলেছি এটি আমি সহজ ভাবে বুঝিয়ে দিব। ভাগ্নির শুরুতেই বলে দিল আমি পারব না। আমি তাকে খুব রিকোয়েস্ট করে বললাম আমার দেখানো আইডিয়াটা একবার দেখো। কিন্তু সে কোনভাবেই আমার কথাটা পজিটিভলি নিলো না সে পারবোনা পারবোনা বলেই যাচ্ছিল।

আমি যখন অনেকক্ষণ পর্যন্ত তাকে বুঝানোর চেষ্টা করলাম তুমি পারবে। তুমি যদি মন থেকে চেষ্টা কর তাহলে পারবে। কিন্তু তোমার মাথায় যদি থাকে তুমি পারবেনা তাহলে কোনদিনও পারবেনা। কিন্তু এই বিষয়টা তাকে কোনভাবেই বুঝাতে পারতেছি না যে তুমি একবার দেখো। আসলে এভাবে যদি কেউ চিন্তা করে তার মাথায় চিন্তা করে যে আমি পারবো না। তাহলে কোনদিনও সম্ভব নয়। যেকোনো কাজ করার জন্য বাস শিখার জন্য অবশ্যই চিন্তা শক্তি খুবই প্রয়োজন। আমার কথা হচ্ছে আমি চেষ্টা করব, না পারলেও চেষ্টা করব। পারা পর্যন্ত চেষ্টা করব। এভাবে যদি চিন্তা করি তাহলে অবশ্যই যে কোন কাজ শেখা সম্ভব।

আমি কিন্তু ছোটবেলা থেকে কোন কাজ পারব না এমন চিন্তা করি না। আমি মনে করি একটু পরিশ্রম করলে বা দেখলে আমি পারবো। না পারলে আবার চেষ্টা করব। চেষ্টা করতে করতে একসময় আমি অবশ্যই পারবো। স্কুল জীবন থেকে আমি আর্ট করতে ভালোবাসি। আমার স্কেচ আর্ট করার খুবই ইচ্ছে ছিল। আমি কয়েকজনের সাথে কথা বললাম সবাই বলল এটি খুবই কঠিন। কোন একজন শিক্ষক ছাড়া কোনদিনও সম্ভব নয়। আমি বললাম আমি অবশ্যই পারবো, অনেকদিন যাবত প্র্যাকটিস করে তাতেও আমি সফল হয়েছি।

এখন আমি ছবি দেখে খুব সহজেই স্কেচ তৈরি করতে পারি। এমন অনেক কাজই রয়েছে যে কাজগুলো আমি ইচ্ছাশক্তি দিয়ে শিখে ফেলেছি। এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি শুধু পারবো এটির চিন্তা করে। আমি কোন কাজে পারবো না একদমই বলি না। আমি বলি আমি চেষ্টা করব, আর চেষ্টা করলে তা অবশ্যই করতে পারবো। এজন্য যেকোনো কাজ আমরা সবাই যদি ইচ্ছাশক্তি দিয়ে বলি আমি পারবো, তাহলে যে কোন কাজে আমরা সফল হতে পারব। আর তা যদি না থাকে তাহলে কোনদিনও কোন কাজে সফল হওয়া সম্ভব নয়। পৃথিবীতে হাজার হাজার মানুষ রয়েছে যারা ইচ্ছা শক্তির কারণে সফল হতে পারেনা। এবং কোন কিছু শিখতে পারেনা।

আমি মনে করি যারা পারবো না বলে তারা খুব সহজেই হেরে যাবে। আসলে খেলার জন্য যদি মাঠে না নেওয়া হয় তাহলে জিতবো কিভাবে। ধরন দুই পক্ষের মধ্যে খেলা হবে। এক পক্ষ যদি বলে আমি পারবো না আমি পারিনা তাহলে অন্য পক্ষ অটোমেটিক জিতে যাবে। কিন্তু আমি যদি ভাবি তাদের থেকে আমিও কম নয়, আমরা চেষ্টা করলে অবশ্যই জিতবো। তাহলে অবশ্যই খেলা খেলার মত হবে। আর সবকিছু পিছনে ফেলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব। আমার টাইটেলের মধ্যে আমি এটি বুঝবো। আশা করি আমার আজকের পোস্টে যারা পড়েছেন অবশ্যই চেষ্টা করবেন যে কোন কিছুতে আমি পারবো, আমি শিখব এ ধরনের মনোভাব রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পোস্টটি সময় দিয়ে পড়ার জন্য।

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু আপনার কথার সাথে আমি একমত।পারবোনা বললে সে কাজ টি না পারা থেকে যায় সবসময় আর শিখব বললে শিখা হয়ে যায়।আপনি যেমন অনেক ধরনের স্কেচ করেন বা যেকোনো কাজ করেন,এগুলোর জন্য চেষ্টা করেন,পরিশ্রম করেন।তারপর না এতো সুন্দর সুন্দর ব্লগ উপহার দেন আমাদের।এই পজেটিভ চিন্তার ব্যপার আমি ইউটিউবেও দেখেছিলাম।কোনো কিছু দেখেই যদি ভয় পেয়ে যায় আমরা,সেটা না করে ছেড়ে দেই।সেটা আসলে ওভাবেই থেকে যায়।আপনার ভাগ্নি এবং আপনার দেবরের ঘটনায় না সবার ক্ষেত্রেই এরকমটা হয়ে থাকে।আমিও অনেক ক্ষেত্রে এটা দেখেছি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার পোস্ট পুরোটা পড়েছেন এটা দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কথা টাইটেল লিখে শেয়ার করেছেন। আপনার কথায় আমি একদম একমত পারব না বললে কোন কিছুই করা সম্ভব না আর পারব বললে যত কঠিন কাজই হোক না কেন সম্ভব। ঠিক বলেছেন আপু যারা পারবো না বলে তারা খুব সহজেই হেরে যায়। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের পোষ্টের মাধ্যমে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব ভাল লাগলো আপু পোস্টটি পড়ে। আপনার কথার সাথে আমিও একমত।আমিও পারব না বলে হাল ছেড়ে দেই না।চেষ্টা করলে সবকিছুই আসলে সম্ভব।চেষ্টা আর ইচ্ছা খুব দরকার আসলে যে কোন কাজেই।ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এইজন্যই আমাদের মনের জোর থাকতে হবে চেষ্টা করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলছেন আপু পারবো না বলে আসলে কোন কিছু সম্ভব না। কিন্তু পারব বলে চেষ্টা করলে সব কিছু সম্ভব নিজের মধ্যে একটা জিদ থাকতে হয়। তাহলে যে কোন কিছুতে সফলতা অর্জন করা সম্ভব। আপনি বেশ সুন্দর টপিক্স নিয়ে আলোচনা করেছেন অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি।

 3 years ago 

আপনি অনুপ্রেরণা পেয়েছেন এটা শুনে ভালো লাগলো।

 3 years ago 

সত্যি বলতে দিনশেষে মনের জোরটাই সবথেকে বড় আপু। যাদের মনের জোর যত বেশি তারা তত সফলতার শীর্ষে পৌঁছতে পারে। আমি নিজেও ভীষণ হতাশ হয়ে যাই। আবার মাঝে মধ্যে ভাবি আর পাঁচজন যখন পারছে তাহলে আমি পারবো না কেন!! খুব সুন্দর এবং গুছিয়ে উপস্থাপন করেছেন অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা। আর পজিটিভিটি ছাড়া জীবনে কখনোই সামনের দিকে আগানো সম্ভব না।

 3 years ago 

আসলে ঠিক বলেছেন মনের জোরটাই সবথেকে বড়। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37