আমার নিজের লেখা কবিতা : " বন্ধু " ১০% @shy-fox
✋ হ্যালো বন্ধুরা ✋
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আমি প্রায় অনেকদিন হয়েছে কবিতা লিখেছিলাম। ইতিমধ্যে আর কোন কবিতা লেখা হয়নি। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
আমার আজকের কবিতাটি লেখা বন্ধুকে নিয়ে। আমাদের জীবনে বন্ধু কতটা ভূমিকা রাখে এমন কি বন্ধুর অনুভূতি কতটুকু এই বিষয়গুলো আমি আজকের কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কারণ অন্য সকল সম্পর্কগুলো একদিকে আর বন্ধুত্ব হচ্ছে আরেকদিকে। বন্ধুত্বের মাঝে সব ধরনের দুঃখ, হাসি, আনন্দ, কান্না সবকিছুই ভাগ করে নেওয়া যায়। এমনকি একজন বন্ধুই পারে নিজের সর্বস্বতা দিয়ে বন্ধুকে বিপদ থেকে রক্ষা করতে। এই সকল বিষয় তুলে ধরে আমি আমার কবিতাটি লেখার চেষ্টা করলাম।
বন্ধু
বন্ধু মানে ভেতর থেকে গভীর স্পন্দন,
বন্ধু মানে মন থেকে হৃদয়ের বন্ধন।
বন্ধু মানে আকাশের হাজারো তারা,
বন্ধু মানে একসাথে বৃষ্টির ধারা।
বন্ধু মানে কাঁদে হাত রাখিস,
বন্ধু মানে কিরে দোস্ত কি করিস।
বন্ধু মানে তোর বিপদে ঝাঁপিয়ে পড়ি আমি,
বন্ধু মানে তুই আমার কাছে সবচেয়ে দামি।
বন্ধু মানে একটা আপেল ভাগ করে খাই,
বন্ধু মানে চল দুজনে সিনেমা দেখতে যাই।
বন্ধু মানে একজন আরেকজনকে সব কিছু শেয়ার করি,
বন্ধু মানে সারাক্ষণ তোকে কেয়ার করি।
বন্ধু মানে তুই হাসলে আমার মুখে হাসি,
বন্ধু মানে তুই কাঁদলে আমিও একসাথে কাঁদি।
বন্ধু মানে তোর সুখের নিজের সুখ বিসর্জন দিই,
বন্ধু মানে তোর মুখের হাসি ফোটাতে নিজে কষ্ট পাই।
বন্ধু মানে শেষ বিকেলে মাঠে গিয়ে হাড্ডাহাড্ডি লড়াই,
বন্ধু মানে তোকে জেতাতে নিজেই হেরে যাই।
বন্ধু মানে তোর হাতে রাখি আমার হাত,
বন্ধু মানে একসাথে কাটাই কত রাত।
বন্ধু মানে অভিমান করলে পেছন থেকে দেখা,
বন্ধু মানে তোকে ছাড়া আমি থাকি একা।
বন্ধু মানে বিশ্বাসের হাতছানি,
বন্ধু মানে পাশে থাকবি একটুখানি।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
হুম বন্ধুর মতো আপনজন কেউ হয় না ৷যদি বন্ধু হয় মনের মতো ৷কারন বন্ধু তো গাছের ছায়ার মতো তোমার আমার পাশে ৷আর বন্ধু তো সেই যে তোমার সুখ দুঃখ বিপদে সবসময় তোমার সাথে ৷সবকিছুতে বন্ধু
আপনি বন্ধুকে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ভাল ছিল আপু
ঠিকই বলেছেন, বন্ধু এ রকমই হওয়া উচিত।
খুব সুন্দর লিখেছেন আপনি।
তবে এরকম বন্ধু পাওয়া সত্যিই এখন দুষ্কর হয়ে গেছে। পেলে সেটা ভাগ্যের ব্যাপার। যাইহোক সব মিলিয়ে অসাধারণ হয়েছে।
আসলেই এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।
আসলে বন্ধু মানে হাসি খুশি বন্ধু মানেই জীবনের পথ চলা। আপনি বন্ধু নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আর এই বন্ধুত্বের বন্ধন কখনো শেষ হয়ে যায়না। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।
বন্ধুকে নিয়ে কবিতা লিখতে ভালোই লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলেই বন্ধুত্বের পরিচয়টা এরকম ভাবে দেওয়া হয়।