সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
ফটোগ্রাফি - ১ :
device : Redme note 9
গোলাপ ফুলের ফটোগ্রাফি। আমাদের সবার খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি ফুলের নাম গোলাপ। বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুলের মধ্যে গোলাপ অন্যতম। আমার নিজেরও সবচেয়ে প্রিয় ফুল গোলাপ। রংবেরঙের অসংখ্য কালার দেখা যায় গোলাপ ফুলের। আমি প্রায় সময় গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আজকের এই ফটোগ্রাফিটি আমি চট্টগ্রাম আমার আপুর বাসার পাশ থেকে করেছিলাম। সেখানে খুব সুন্দর একটি গোলাপের বাগান ছিল। রংবেরঙের অসংখ্য জাত দেখেছিলাম সেই বাগানে। আমি আশা করি আপনাদের সবার আজকের এই গোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।
ফটোগ্রাফি - ২ :
device : Redme note 9
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। সন্ধ্যা হওয়ার সময় ফটোগ্রাফিটি করেছিলাম। দিন শেষ হয়েছে এবং রাত শুরু হওয়ার আগ মুহূর্তের ছবি এটা। আকাশের হলুদ কালার টা এবং সুপারি গাছটা দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আমি প্রায় সময় গুগলে ফটোগ্রাফি গুলো দেখি। দেখে দেখে ফটোগ্রাফি শিখার চেষ্টা করি। কিন্তু প্রায় সময় সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের এবং শেষ বিকালের ছবি তুলতে আবার ভীষণ ভালো লাগে। আমি আশা করি প্রাকৃতিক দৃশ্যের ছবিটাও আপনাদের সবার অনেক ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৩ :
device : Redme note 9
ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি। ক্যালেন্ডুলা ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। কিন্তু শীতকালীন সময়
ব্যতীত, এই ফুল একদমই দেখা যায় না। শীতের মৌসুমে খুব বেশি দেখা যায় আমাদের এলাকায়। যত সামনের দিকে দিন যাচ্ছে তত ক্যালেন্ডুলা ফুলের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে এই গাছ মারা যায়। কিন্তু অসংখ্য জাত রয়েছে এই ফুলের। একি জাতের ক্যালেন্ডুলা ফুল রংবেরঙের হয়ে থাকে। আমার কাছেও ভীষণ ভালো লাগে যখন নতুন ধরনের কোন ফুলের ফটোগ্রাফি করে থাকি। আমি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৪ :
device : Redme note 9
এটা একটা ফড়িং এর ফটোগ্রাফি। এদের ফটোগ্রাফি করা কিন্তু ভীষণ কঠিন। আমরা যারা ফটোগ্রাফি করি তারা নিশ্চয়ই এই সম্পর্কে জানি। কারণ এরা কখনো এক জায়গায় বসে থাকে না। আমি যখন এই ফড়িং এর ফটোগ্রাফি করেছিলাম তখন ওর পিছনে পিছনে অনেকক্ষণ পর্যন্ত সময় দিয়েছি। কারণ এটা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ছিল। যতটুকু পেরেছি সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করলাম ফটোগ্রাফি করার পর দেখলাম ভালোই হয়েছে এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কাছে এই ধরনের ফটোগ্রাফি গুলো সময় দিয়ে করলেও কিন্তু ভালো লাগে। আমি মনে করি এদের ফটোগ্রাফি করা সবার পক্ষে সম্ভব নয়। আমি বেশ কিছুদিন ধরে ফটোগ্রাফি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি ফটোগ্রাফি টা আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৫ :
device : Redme note 9
নাম না জানা খুবই অসাধারণ একটি ফুলের ফটোগ্রাফি। মাঝে মাঝে নার্সারি দেখুন ইউনিক ইউনিক ফুলের ফটোগ্রাফি দেখি। কিন্তু প্রায় সময় ফুলগুলোর সাথে পরিচিতি থাকি না। আপনাদের মধ্যে কারো যদি এই ফুলের নাম জানা থাকে, অবশ্যই আমাকে মন্তব্যের মাধ্যমে বলবেন। আমার কাছে ভীষণ ভালো লাগে যখন নতুন ধরনের কিছু ফুলের ফটোগ্রাফি করি। গোলাপি এবং সাদা কালারের ফুলটি দেখতে খুব সুন্দর। নার্সারিতে যাওয়ার পর অনেক দূর থেকে ফুল গুলো দেখেছিলাম। দেখেই কাছে গিয়ে ফটোগ্রাফি করেছি। ফটোগ্রাফি করার পর আবার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগার কারণে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৬ :
device : Redme note 9
নৌকার ফটোগ্রাফি। কিছুদিন আগে পতেঙ্গা সমুদ্র সৈকত গিয়েছিলাম। আমি এবং আমার পরিবার সহ সবাই একসাথে গিয়েছিলাম। সমুদ্র সৈকতে অনেক মজা করেছিলাম আমরা। যাওয়ার কিছুক্ষণ পরেই নৌকার ফটোগ্রাফিটি করেছিলাম। ফটোগ্রাফি করার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এজন্য চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করব। সমুদ্রের মধ্যে অথবা নদীর মধ্যে নৌকা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু কখনো নৌকা ভ্রমণ করিনি। নৌকা ভ্রমণ করার খুবই ইচ্ছে রয়েছে আমার। আমি আশা করি খুব শীঘ্রই আমার এই স্বপ্ন পূরণ করব। আমি আশা করি আজকের এই নৌকার ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৭ :
device : Redme note 9
কসমেটিকের দোকানের ফটোগ্রাফি। বেশ কিছুদিন আগে মেলা দেখতে গিয়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড। সেখান থেকে এই কসমেটিকের ফটোগ্রাফি করেছি। বিভিন্ন মেলাতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আমি যখন আজ ফটোগ্রাফি করার জন্য ফটো সিলেক্ট করছিলাম, তখনই চিন্তা করলাম এই ছবিটা শেয়ার করি। আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। মেলাতে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের আশেপাশে যত মেলা হয় প্রত্যেকটা মেলাতে আমি এবং আমার হাজব্যান্ড এক সাথে যাই। মেলাতে সময় কাটাতে ভীষণ ভালো লাগে।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

রেডমি নোট নাইনের ফটোগ্রাফি তো দারুন হয়।আপনার সাতটি রেনডম ফটোগ্রাফি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি সবগুলো ফুলের ফটোগ্রাফি খুবই দক্ষতার সাথে ক্যাপচার করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।
আমি ফটোগ্রাফি করার খুবই চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।
নৌকার মাঝির ছবি আর আকাশের ছবিটা বেশি ভালো লেগেছে আমার কাছে। তাছাড়াও বাকি ছবি গুলোও অনেক সুন্দর ছিল।
আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে এটাই বেশ খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/TASonya5/status/1620700785142292480?t=kH0Jaq1yLIjc5I2dAT6BjQ&s=19
আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। বিশেষ করে নৌকার ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। আর কসমেটিকসের দোকানে তোলা ফটোগ্রাফিটি একেবারে ভিন্ন ধরনের হয়েছে। সব মিলিয়ে দারুন ছিল আপু।
নৌকার ফটোগ্রাফি টা আমার কাছেও ভালো লেগেছিল।
আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। সবগুলো ফটোগ্রাফি দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে
আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ৫ নং ফটোগ্রাফিতে নাম না জানা ফুলটির নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ভাবে ক্যাপচার করেছেন আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফুলের নাম জানতে পেরে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
প্রাকৃতিক দৃশ্যের ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার। এভাবে প্রতিনিয়ত ফটোগ্রাফি করলে তুমি খুব ভালো একজন ফটোগ্রাফার হয়ে উঠবে। এছাড়াও প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আবার ভীষণ ভালো লেগেছে। ৫ নম্বর ফুলটির নাম চন্দ্রমল্লিকা। এ ফুলটি সাদা রং হওয়ার কারণে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এছাড়াও গোলাপি কালারের ফুল অনেক সুন্দর লেগেছে আমার।
চন্দ্রমল্লিকা ফুলের নাম শুনে ভালো লাগলো। আসলে আমি গুলিয়ে ফেলেছিলাম।
ঠিক বলছেন আপু কোন কিছু সুন্দর দেখলে ফটোগ্রাফি নিতে ইচ্ছে করে আমিও তাই করি সুন্দর দৃশ্য দেখলে ফটোগ্রাফি নিয়ে নিই।অনেক গুলো রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন তবে গোলাপ ফুলের দৃশ্য এবং পতেঙ্গা সামুদ্রের নৌকার দৃশ্য অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু।
নৌকার ফটোগ্রাফি টা করতে আমার ভীষণ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ফুলের ছবি সব সময়ের জন্য ই ভাল লাগে। তার বাইরে কিন্তু প্রকৃতির ছবি অন্য রকম ভাল লাগা কাজ করে। আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
প্রকৃতির ছবি আমার কাছেও ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।