রেসিপি :- চিকেন চিজি পাস্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG-20240328-WA0004.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন চিজি পাস্তা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

আসলে আমি সবসময় নতুন নতুন রেসিপি গুলো তৈরি করার চেষ্টা করি। কিছুদিন আগে বাজার থেকে পাস্তা কিনে এনেছিলাম। তবে পাস্তাটা ইউনিক কিভাবে তৈরি করা যায় সেটাই খুঁজতে ছিলাম। পরবর্তীতে একটা ইউনিক রেসিপি পেলাম তৈরি করার জন্য। আসলে নতুন রেসিপি গুলো তৈরি করতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমি চিকেন চিজি পাস্তা রেসিপি তৈরি করলাম। আসলে এইভাবে চিকেন এবং চিজ দুইটা দিয়ে কখনো রেসিপি তৈরি করা হয়নি। তবে সত্যি বলতে রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আশা করব আপনাদেরও ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20240328-WA0003.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
মুরগির মাংস১ কাপ
পাস্তা২ কাপ
চিজপরিমাণ মতো
দুধহাফ লিটার
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20240406_190306.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি পাস্তাগুলোকে গরম পানিতে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। এরপর সেদ্ধ হয়ে গেলে পানি সরিয়ে নিলাম।

IMG_20240406_185904.jpg

ধাপ - ২ :

এরপর আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরপরের মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কুচি, হলুদ মরিচের গুঁড়া এবং মসলা গুড়া তার সাথে লবণ দিয়ে দিলাম।

IMG_20240406_185920.jpg

ধাপ - ৩ :

এরপরের মধ্যে সিদ্ধ করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। মাংসগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিবো। বাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20240406_185934.jpg

ধাপ - ৪ :

এরপর আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরমধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে এরমধ্যে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিবো।

IMG_20240406_185948.jpg

ধাপ - ৫ :

এরপর আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। এর সাথে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। এটা কি কিছুক্ষণ
নেড়ে ছেড়ে জাল করব।

IMG_20240406_190003.jpg

ধাপ - ৬ :

এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। এরপর আমি এগুলোকে নেড়েচেড়ে দিবো।

IMG_20240406_190022.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম। এর পরে এগুলোকে নেড়ে ছেড়ে রান্না করবা।

IMG_20240406_190042.jpg

ধাপ - ৮ :

এরপরের মধ্যে স্লাইজ করা চিজ দিয়ে দিলাম। এরপরে এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিবো। রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20240406_190055.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240328-WA0007.jpg

IMG-20240328-WA0003.jpg

IMG-20240328-WA0004.jpg

IMG-20240328-WA0005.jpg

IMG-20240328-WA0006.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

তোমার তৈরি করা এই রেসিপিটা সত্যি কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল খেতে। এই ধরনের মজার মজার রেসিপি গুলো তৈরি করলে খেতে খুব ভালো লাগে। চিকেন চিজি পাস্তা এত সুস্বাদু হয়েছিল যে, এখনো ভাবতেই আমার জিভে জল চলে আসতেছে। রেসিপিটা যেমন সুস্বাদু ছিল তেমনি লোভনীয়। আমি তো ভাবতেছি পাস্তা আবারও নিয়ে আসবো, আর তুমি এরকম ভাবে আবারো তৈরি করবে রেসিপিটা। আজ তুমি মজাদার রেসিপিটা অনেক সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছো। দেখে খুব ভালো লেগেছে।

 2 years ago 

আমার নিজেরও এখনো খুব খেতে ইচ্ছে করতেছে। আমিও ভাবতেছি এটা আবারো তৈরি করবো।

 2 years ago 

আপনি বেশ কয়েকটি উপকরণের সংমিশ্রণে চিকেন চিজি পাস্তা রেসিপি তৈরি করেছেন। আসলে চিকেন পাস্তা এখনো কোনদিন খাওয়া হয়নি। তবে আপনার তৈরি চিকেন পাস্তা রেসিপি দেখে মনে হচ্ছে এটি বেশ মজাদার একটি খাবার। আপনি খুবই সুন্দর করে একদম নিখুঁত ভাবে চিকেন চিজি পাস্তা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে আমার খেতে ইচ্ছে করছে।

 2 years ago 

এটা যেহেতু কখনো খাওয়া হয়নি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজাদার।

 2 years ago 

চিকেন চিজি পাস্তা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। এই রেসিপি দেখে তৈরি করার ইচ্ছা জাগলো। আসলে খুবই সুন্দরভাবে মজাদার রেসিপি তৈরি করলেন।

 2 years ago 

ইচ্ছে করলে তৈরি করে খেয়ে ফেলেন।

 2 years ago 

ওমা আপু এ কি করলেন? সকাল সকার এমন রেসিপি দিতে আছে? আমি তো এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। দারুন একটি রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপিটি কিন্তু সত্যি অসাধারণ ছিল। ধন্যবাদ এমন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

যদি খাওয়ার জন্য বেশি পাগল হন, তাহলে তো তৈরি করা লাগে। তৈরি করে নিয়ে খেয়ে ফেলেন। অনেক ভালো লাগবে সকাল সকাল খেতে।

 2 years ago 

নতুন নতুন রেসিপি আমার কাছে রান্না করতেও যেমন ভালো লাগে তেমন দেখতেও খুব ভালো লাগে। আপনার আজকের পাস্তাটা আসলে ইউনিক হয়েছে। পাস্তা একটু অন্যরকম ভাবে রান্না না করলে খেতে ভালো লাগে না। যে সসটি তৈরি করেছেন তার কারণে খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। দেখতে তো খুব লোভনীয় লাগছে।

 2 years ago 

হ্যাঁ এটার কারণ অনেক বেশি সুস্বাদু হয়েছিল পাস্তাটা।

 2 years ago 

চিকেন চিজি পাস্তা রেসিপি কখনো খাওয়া হয়নি,কিন্তু আপনার রেসিপি পোস্ট দেখেতো খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে এখন কি করা যায় আপু?আতু লোভনীয় ভাবে তৈরি করলে মন তো এমনিতেই চাইবে একটি খেয়ে দেখতে।তবে রেসিপিতে মুরগির মাংস দেওয়াতে মনে হচ্ছে এটি আরো লোভনীয় হয়েছে।সুন্দর ও মান সম্মত একটি রেসিপি শেয়ার করার জন্যে আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

রেসিপিটা যেমন সুস্বাদু ছিল তেমনি অনেক বেশি লোভনীয় ছিল।

 2 years ago 

এই পাস্তা রেসিপি আমার খুবই প্রিয়। অনেকদিন পর আপনার মাধ্যমে রেসিপি দেখতে পেলাম। আসলে এই রেসিপি দেখে যেন খেতে ইচ্ছা করছে। তাই তৈরি করার খুব ইচ্ছা জাগলো।

 2 years ago 

পাস্তা আপনার পছন্দের এটা শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চিকেন চিজি পাস্তা রেসিপি তৈরি করে। আসলে এগুলো কখনো বাড়িতে তৈরি করে খেয়ে দেখেনি। তবে রেস্টুরেন্টে বেশ কয়েকবার খেয়েছি খেতে বেশ সুস্বাদু। আপনার তৈরি রেসিপি ও দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ এত সুন্দর ভাবে লোভনীয় রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে এটা খেতে বেশ সুস্বাদু আমিও রেস্টুরেন্টে কয়েকবার খেয়েছিলাম।

 2 years ago 

চিকেন চিজ পাস্তা রেসিপি খুবই পুষ্টিকর একটি খাবার আমার অনেক পছন্দের নুডুলস এর পরেই ফাস্টফুড হিসাবে আমি এটাকেই পছন্দ করি।অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর এই রেসিপিটা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার নিজের কাছেও এইটা খেতে ভালো লাগে। তাই তো নিজের হাতেই তৈরি করে নিলাম একটু মজাদার ভাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65208.23
ETH 1963.61
USDT 1.00
SBD 0.37