লাইফ স্টাইল :- ভাগ্নির জন্মদিনে কাটানো মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম ‌। আশা করি আপনাদের ভালো লাগবে।

জন্মদিন আমাদের সবার জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং আনন্দের একটা দিন। বিশেষ করে বর্তমানে ছোট বাচ্চারা জন্মদিনের কথা শুনলেই অনেক বেশি খুশি হয়ে যায়। এমনকি ছোটরা মনে করে প্রতি মাসে তাদের জন্মদিন। এজন্য আমার ছোটদের জন্য একটু আয়োজন না করলেই না। বিশেষ করে জন্মদিনের ছোট্ট একটা জীবনে তারা অনেক বেশি খুশি হয়। গত কিছুদিন আগেই আমার বড় বোনের ছোট মেয়ের জন্মদিন ছিল। এটা নিয়ে ওরা অনেক বেশি আনন্দিত এবং উৎসাহিত ছিল। আমার বড় ভাগ্নি তার ভাইকে নিয়ে ছোট বোনের জন্য জন্মদিনের সকল আয়োজন করেছিল।

IMG-20250625-WA0004.jpg

IMG-20250625-WA0000.jpg

আসলে ছোট বোন হিসেবে অনেক বেশি আদরের। এজন্য তার খুশিটা তাদের দুজনের জন্য অনেক বেশি আনন্দের ছিল। এজন্য তারা দুইজনে মিলে ছোট বোনের জন্য অল্প কিছুর মধ্যে খুব সুন্দর একটা আয়োজন করলো। আমাদেরকে মূলত ইনভাইট করেছিল জন্মদিনে। যদিও আগে থেকেই যেতে বলেছিল, কিন্তু ব্যস্ততার জন্য একেবারেই সময় পাইনি। তাই একেবারে গিয়েছিলাম জন্মদিনের সন্ধ্যেবেলায়। গিয়ে দেখি প্রায় সব কিছু আয়োজন করা হয়ে গেছে। ছোটখাটো একটা স্টেজ সাজানো হলো। তবে দেখতে বেশ ভালোই লাগতেছিল।

তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, জন্মদিনের কেক। যেটা দেখলেই ছোট বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। এই কেকটা অর্ডার দেওয়া হয়েছিল এরকম ডিজাইনের। যাতে দেখলে মনে হয় একটা প্রিন্সেস এর জন্মদিন। আর আমার নিজের কাছেই কেকের ডেকোরেশন টা খুবই ভালো লেগেছে। তাছাড়া সবার জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছিল। তবে এই জন্মদিনে কিন্তু বেশিরভাগ নিমন্ত্রিত ছিল ছোট বাচ্চা। মানে আশেপাশের প্রতিবেশী যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে এই আয়োজনটা করা হয়েছিল।

IMG-20250625-WA0001.jpg

IMG-20250625-WA0005.jpg

এদিকে আবার স্টাইল সাজানোর সময় নাশিয়াতো অনেক বেশি দুষ্টামি করছিল। আর বলতেছিল ওর জন্মদিন কখন পালন করা হবে। কয়েকদিন পর আবার এই আমাকে জিজ্ঞেস করে কখন জন্মদিন করবে। এরপর সব বাচ্চারা যখন চলে আসলো, তখনই সবাই সেজেগুজে রেডি হয়ে গেল। কেক কাটার জন্য। বিশেষ করে এই অনুষ্ঠানের মাধ্যমে ছোটদের অনেক বেশি আনন্দিত হতে দেখেছি। যেটা সত্যিই অনেক বেশি দারুণ একটা বিষয়। ছোট বাচ্চারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সবাই মিলে কেক কেটে খুব সুন্দর ভাবে মুহূর্তটা উপভোগ করে।

IMG-20250625-WA0003.jpg

IMG-20250625-WA0006.jpg

কেক খাওয়া-দাওয়া শেষ করে এরপর সবাইকে বিরিয়ানি দেওয়া হয়। সবাই মিলে বেশ মজা করেই কাজ ছিল। আর ছোটদের এত সুন্দর একটা মুহূর্ত দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো। আসলে একসাথে এতগুলো বাচ্চাদের আনন্দ দেখলে বেশ ভালই অনুভব হয়। হয়তো জন্মদিনটা একজনের ছিল। কিন্তু আনন্দটা সবার মধ্যেই সমান ছিল। সবাই একসাথে খাওয়া দাওয়া মুহূর্তটাও ছিল অনেক সুন্দর। তবে এসব মিলিয়ে সেদিনের মুহূর্তটা ছিল অনেক সুন্দর। আমার কাছে ভীষণ ভালোই লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

Screenshot_2025-06-25-18-07-58-24_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-06-25-18-11-17-01_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-06-25-18-13-35-25_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-06-25-18-15-44-87_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

আপু এটি ঠিক বলেছেন ছোটরা অল্পতে খুশি হয়ে যায় যে কোন কিছুতে। আপনার ভাগ্নির জন্মদিনে দেখছি আপনারা ভালই সময় কাটিয়েছেন। আর আপনার মেয়ের ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে সে অনেক খুশি হয়েছে খালাতো বোনের জন্মদিনে গিয়ে। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে সে অনেক খুশি হয়েছিল তার আপুর জন্মদিনে এত সুন্দর মুহূর্ত কাটাতে পেরে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62737.20
ETH 1764.48
USDT 1.00
SBD 0.39