ভ্রমণ :- নৌকাতে ঘুরে বেড়ানোর মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240128-WA0011.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। ভ্রমন করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর ভ্রমণ করতে কার না ভালো লাগে বলুন, আমি তো যেকোনো জায়গায় ঘুরতে খুবই পছন্দ করি। তাই জন্য মাঝেমধ্যেই সময় পেলে ঘোরাঘুরি করার চেষ্টা করি। আসলে সারাদিন ঘরে থাকলে প্রতিনিয়ত কাজের মধ্যেই কাটে। আর মাথার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপ ঘুরে বেড়ায়। তাই জন্য যদি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারি ভীষণ ভালোই লাগে। তেমনি আজকে আপনাদের মাঝে ভ্রমণ করার মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ও ভীষণ ভালো লাগবে।

আসলে আপনারা তো জানেন আমরা বেশিরভাগ সময় কাজে ফাঁকে ফাঁকে ঘুরতে বের হই। তাছাড়া বেশিরভাগ ঘুরতে বের হওয়ার সময় আসলে প্ল্যান ছাড়াই বের হতে হয়। আসলে এত বেশি ব্যস্ততার মধ্যে থাকি কোথাও যাওয়ার প্ল্যান করার ও সময় থাকে না। তাই জন্য হঠাৎ করেই যদি মনে হয় একটু সময় পেয়েছি তাহলে বের হয়ে যাই। আসলে দূরে কোথাও না যেতে পারলেও আমাদের এলাকার আশেপাশে একটু ঘুরতে যাই। এজন্য আমরা প্রথমেই চলে গেলাম বাইকে করে একেবারে গ্রামের দিকে। তবে যাওয়ার সময় আমরা নাশিয়াকে নিয়ে যায়নি।

IMG-20240128-WA0020.jpg

IMG-20240128-WA0019.jpg

আসলে বাইকে করে গেলে এখন অনেক বেশি বাতাস হয়, যার ফলে ঠান্ডা লেগে যায়। এজন্য আমি নাশিয়াকে বাড়িতে রেখে গিয়েছিলাম। আমরা আসলে যেতে যেতে একেবারে গ্রামের ভেতরের দিকে চলে গেল। শীতকালে আবার গ্রামের দৃশ্য গুলো খুবই ভালো লাগে। গ্রামের দৃশ্য উপভোগ করতেও অনেক দারুন লাগে। তখন আমরা গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে দেখি পাশেই একটা নদী। নদীটা দেখেই নদীর ঘাটের দিকে গেলাম। এই নদীর ঘাটের নাম চেয়ারম্যান ঘাট বলা হয়।

IMG-20240128-WA0018.jpg

IMG-20240128-WA0017.jpg

অনেক আগে একবার এই নদীর ঘাটে এসেছিলাম। তবে নদীতে কখনো নেমে দেখিনি। আমরা যখন নদীর পাড়ে আসি তখন দেখি এখানে খুব সুন্দর একটি নৌকা রয়েছে যাতায়াতের জন্য। আসলে নদীর ওই পাড়ের মানুষজন এই নৌকাতে করে যাতায়াত করে। তখন দেখলাম দুইটা মহিলাকে নিয়ে নৌকাটা ওই পাড়ে যাচ্ছিল। যেহেতু আমরা নৌকায় উঠবো তাই জন্য আমরা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম নৌকাটা আসার জন্য। পরবর্তীতে সেই ফাঁকে কিছু ফটোগ্রাফি করতে শুরু করি। নদীর পাড় এবং চারপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর।

পরবর্তীতে নৌকা চালক ছেলেটা যখন এপাড়ে আসলো তখন আমরা নৌকায় উঠে বসলাম। আসলে আমরা কিন্তু ওই পাড়ে যাওয়ার জন্য উঠিনি। আমরা একটু ঘুরে বেড়ানোর জন্যই মূলত নৌকায় উঠেছিলাম। তাই জন্য নৌকা চালক ছেলেটা আমাদেরকে নিয়ে নদীর ওই পাড়ে গিয়েছিল। নৌকাতে চড়ার সময় নৌকাতে বসেই অনেকগুলো ফটোগ্রাফি করলাম। আসলে নৌকাতে বসে ফটোগ্রাফি করার সময় খুবই ভালো লেগেছে। কারণ মুহূর্তটা আমার কাছে বেশ দারুন উপভোগ্য ছিল। এমনকি অনেকক্ষণ ভালো লেগেছিল মুহূর্তটা।

IMG-20240128-WA0016.jpg

IMG-20240128-WA0015.jpg

এরপরে ওই পাড়ে যাওয়ার পর আবারো এপাড়ে ফিরে আসলাম। এই মুহূর্ত টাই ভীষণ ভালো লেগেছে। পরবর্তীতে নৌকা থেকে নেমে আমরা নৌকা চালককে টাকা দিয়ে আবারো উপরে উঠে চলে আসি। আসলে উপরে বাইক রেখে যাওয়াটাও কিন্তু একটু রিস্কি। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে এসে আবারো বাইকে উঠে পড়ি ‌। এরপর আবারও গ্রামের রাস্তায় ঘুরতে ঘুরতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন বাড়িতে পৌঁছে গেলাম। আসলে সেদিন মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো ছিল। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240128-WA0014.jpg

IMG-20240128-WA0012.jpg

IMG-20240128-WA0010.jpg

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নৌকাতে ঘুরে বেড়ানোর কিছু মুহূর্ত। আসলে নৌকাতে ঘুরে বেড়ানো যে কি মজা সেটা আমি জানি। কারণ অটল পানিতে নৌকাতে ঘুরতে সেই মজা লাগে। তবে আপনি দেখছি সেই মজাটাই উপভোগ করেছেন এবং সেখান থেকে বেশ কয়েকটি সুন্দর ফটোগ্রাফি করা পাশাপাশি সুন্দর উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমাদের নৌকাতে ঘুরাঘুরি করার পোস্টটা আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ঠিক বলছেন আপু আসলেই কাজ করতে করতে এক সময় দেখবেন যে একঘেয়েমি চলে আসে। তখন মন চাই যে দূরে কোথাও ঘুরে আসতে। যদি দুইজনে মিলে ঘোরাঘুরি করা যায় তাহলে অনেক বেশি ভালো লাগে। সব সময় বাচ্চাদেরকে কিংবা ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করতে ভালো লাগে না। দুইজনে একান্ত মনে ঘোরাঘুরি করতে মন চাই। আপনারা নৌকা ভ্রমন করলেন দেখে খুব ভালো লেগেছে দেখে।

 2 years ago 

ঠিক বলেছেন দুজনে মিলে ঘুরাঘুরি করলে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আসলে শীতের মধ্যে বাইকে করে গেলে বাতাস লাগে আর এই বাতাসে ঠান্ডা লেগে যায়। যার কারণে আপনারা বাইকে করে যাননি তবে চেয়ারম্যান ঘাটে এসে খুবই সুন্দর ভাবে নৌকা ভ্রমণের মুহূর্তগুলো ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন। আসলে দুজন মিলে ভ্রমণের মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই অসাধারণ ছিল আমাদের মুহূর্তগুলো।

 2 years ago 

নৌকা ভ্রমণে গিয়ে ভাইয়ের সাথে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছেন। নৌকা ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। আপনাদের নৌকা ভ্রমণ করা দেখে আমার নিজের কাছে অনেক আনন্দ লাগছে। আসলে চার দিকের অভাব খুবই ঠান্ডা তাই যতটুক সম্ভব বাচ্চাদের ঘরে রাখা উচিত। ধন্যবাদ আপনাদের বিনোদনের কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ঠান্ডা থেকে বাচ্চাদের ঘরে রাখা উচিত। তাইতো আমি নাশিয়াকে নিয়ে যায়নি।

 2 years ago 

জ্বি আপু অনেক ভালো করেছেন।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে নৌকাতে ঘুরে বেড়ানোর মুহূর্ত শেয়ার করেছেন। আপনি বিকাল বেলা নৌকায় অনেক সুন্দর একটি সময় অতিক্রম করেছেন।আর কাজের ফাঁকে এমন ঘোরাঘুরি করতে আমার আমার বেশ অনেক ভালো লাগে। আপনি নৌকায় ঘোরাঘুরি করছেন দেখে আমার ও নৌকায় ঘুরতে ইচ্ছা করছে।

 2 years ago 

নৌকায় ঘোরাঘুরি করতে ইচ্ছে করলে কোথাও গিয়ে ঘুরে আসেন।

 2 years ago 

মাঝে মধ্যে ঘুরতে ভীষণ ভালো লাগে। আপু জায়গাটা অনেক সুন্দর। নৌকায় ভ্রমন করতে একটু বেশি ভালো লাগে। নৌকাতে ঘুরে বেড়ানোর মুহূর্ত গুলো আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন এজন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

হ্যাঁ মাঝে মাঝে ঘুরতে ভালোই লাগে। তাইতো আমরাও মাঝে মাঝে চেষ্টা করি ঘুরতে যাওয়ার।

 2 years ago 

মাঝে মাঝে বাইরে ঘুরতে গেলে খুব ভালো লাগে।আসলে প্লান করে না গিয়ে হুটহাট ঘুরতে গেলেই ভালো লাগে বেশি। মামুনিকে নিয়ে যান নি এই ঠান্ডায় খুব ভালো করেছেন
।চেয়ারম্যানের ঘাটে গিয়ে নৌকায় উঠে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন বেশ ভালো লাগলো।ঠিক বলেছেন আপু বাইক রেখে কোথাও যাওয়াটা রিক্সা। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেয়ারম্যান বেশ ভালোই সময় কাটিয়েছিলাম। আর নৌকায় উঠে খুব ভালো লেগেছিল।

 2 years ago 

আপনারা দুজন তো এখন তো দেখি প্রায় সময় ঘুরে ঘুরেতে ব্যস্ত থাকেন। কিন্তু আমাদেরকে ছাড়া একা একা ঘুরেন এটা কিন্তু ঠিক করেন না। যাই হোক তাও আপনার পোস্টটি দেখে ভালো লাগলো। আসলে আমারও ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। আমিও নৌকায় চড়তে অনেক পছন্দ করি। তাছাড়া আপনি এত সুন্দর করে নৌকায় চড়ে চারপাশের পরিবেশটা উপভোগ করলেন। আবার বেশ কিছু সুন্দর ছবি তুলে সেগুলো আমাদের মাঝেও শেয়ার করলেন। আজকের পোস্টটি আসলেই বেশ ভাল ছিল আপনাদের।

 2 years ago 

আপনিও নৌকায় চড়তে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো। আপনাকে নিয়ে যাওয়ার জন্য তো ভাইয়া আছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63858.62
ETH 1839.66
USDT 1.00
SBD 0.38