রেসিপি :- সবজি ভর্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি ভর্তা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

ভর্তা খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। আর আমি মনে করি কিছু মানুষের জন্য ভর্তা রেসিপি টাই অনন্য। আর কারো কারো পছন্দের তালিকায় ভর্তাটাই সবার উপরে। এমনও আছে মাছ মাংসের চেয়ে সবাই ভর্তা পছন্দ করে বেশি। সত্যি বলতে আমি নিজেও ভর্তা খেতে সবথেকে বেশি পছন্দ করি। তাই জন্য আজকে আপনাদের সামনে ভর্তা রেসিপি নিয়ে এসেছি ‌। যদিও এই রেসিপিটা বেশি কিছু দিয়ে তৈরি করেনি। তারপরেও খেতে কিন্তু ভীষণ ভালোই লেগেছে। তাছাড়া ভর্তা কিন্তু একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। আশা করি আপনাদের ও এই রেসিপিটা খুবই ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG_20231023_141802.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
আলু৪ টা
বরবটি২০০ গ্রাম
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচঅনেক গুলো
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_202312118184634.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমেই আমি আলু, বরবটি কুচি এবং কাঁচামরিচ গুলোকে একসাথে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

IMG_20231023_104017.jpg

ধাপ - ২ :

এরপর আমি চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে দিলাম। এর পরের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে এরমধ্যে সবজি কুচি গুলো দিয়ে দিলাম। এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।

IMG_20231023_104205.jpg

ধাপ - ৩ :

এরপর আমি এর উপরে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিলাম।

IMG_20221105_125324.jpg

ধাপ - ৪ :

এভাবে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব।

ধাপ - ৫ :

এরপরে আমি এগুলোকে একদম অনেকক্ষণ চুলায় রেখে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব।

IMG_20231023_110040.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি ভেজে নেওয়া সবজিগুলোকে শিল পাঠায় বেটে নিব।

IMG-20221227-WA0049.jpg

ধাপ - ৭ :

এভাবে আমি এগুলোকে ভর্তা বানিয়ে নিবো।

IMG_20231023_141802.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20231023_141810.jpg

IMG_20231023_141807.jpg

IMG_20231023_141805.jpg

IMG_20231023_141802.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

ওয়াও আপু এ ধরনের সবজি ভর্তা রেসিপি খাইতে তো বেশ সুস্বাদু লাগে। অনেকগুলো সবজি একসাথে ভর্তা করলে এমনিতেই অনেক টেস্ট লাগে। অনেক সুন্দর একটি ভর্তা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন অনেকগুলো সবজি একসাথে ভর্তা করলে সেগুলো খেতে খুবই টেস্ট লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

শীতের সকালে গরম ভাতের সাথে গরম গরম ভর্তা দিয়ে খেতে সত্যি অনেক মজা লাগে।
আর এরকমভাবে যদি সবজি ভর্তা হয় তাহলে তো কোন কথাই নেই।
প্রস্তুত প্রণালী এবং ফটোগ্রাফি দেখে সত্যি খুব লো হচ্ছে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

 3 years ago 

আসলেই গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে এই ভর্তা খেতে।

 3 years ago 

শীতের দিনে সকাল সকাল গরম ভাতের সাথে সবজি ভর্তা খেতে দারুন মজা লাগে। আলু ও বরবটি দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন আপু। রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। আশা করি খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আপনার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে এটা অনেক লোভনীয় এবং সুস্বাদু ছিল।

 3 years ago 

সবজি ভর্তা রেসিপি এর দারুণ একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সবজি ভর্তা খেতে খুবই মজাদার লাগে। বিভিন্ন মসলা উপকরণের সমন্বয়ে সবজি গুলো ভেজে নিয়ে শিলপাটায় বেটে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

শীতের সময় কিন্তু এরকম ভাবে ভর্তা তৈরি করে খেতে খুব ভালো লাগে।

 3 years ago 

যেকোনো ধরনের ভর্তা আমার খুব প্রিয়। বলতে পারেন আমি একজন ভর্তা লাভার। মাছভর্তা, শুটকি ভর্তা, সব রকমের ভর্তাই আমি টেস্ট করেছি। আপনার ভর্তা রেসিপি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। সবজি আমাদের শরীরে অনেক উপকার করে, আর সেটা যদি ভর্তা আকারে খাওয়া যায় তাহলে শরীরের জন্য আরো বেশি উপকার হবে। ধন্যবাদ আপু

Posted using SteemPro Mobile

 3 years ago 

যে কোন ধরনের ভর্তা আমার নিজেরও অনেক বেশি প্রিয়। হ্যাঁ এগুলো আসলেই শরীরের জন্য অনেক বেশি উপকার হবে খেলে।

 3 years ago 

জি ভর্তা খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি।আমিও মাছ মাংসের চেয়ে সবাই ভর্তা পছন্দ করে বেশি। সবচেয়ে ভর্তা রেসিপিটি আমার বেশ ভালো লেগেছে। এভাবে ভর্তা তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। আমি নিজেও এভাবে মাঝে মাঝে ভর্তা তৈরি করি।

 3 years ago 

আমি নিজেও অন্য কিছুর থেকে ভর্তা পছন্দ করি। এই ভর্তা রেসিপিটি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 3 years ago 

আপু সকাল সকাল ভর্তা রেসিপি দেখে জিভে জল এসে গেলো।যেকোনো ভর্তা আমার ভীষণ পছন্দ। আপনি সবজি ভর্তার রেসিপি শেয়ার করলেন। আমিও বরবটি ভর্তা করি।তবে আলু দিয়ে কখনও করা হয়নি।ভর্তাটি খেতে ভীষণ মজার হবে আশাকরি।ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

যেকোনো ভর্তা আপনার ভীষণ পছন্দ এটা শুনে খুশি হলাম। আপনিও বরবটি ভর্তা করেন শুনে ভালো লাগলো। এভাবে তৈরি করে দেখবেন আরো বেশি ভালো লাগবে খেতে।

 3 years ago 

প্রতিটা মানুষের ভর্তা পছন্দ করে, সকালে গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। মাছ মাংসের থেকেও অনেক মানুষ ভর্তা বেশি পছন্দ করে, ঠিক বলেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন, প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন, আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে শীতের সময়।

 3 years ago (edited)

ওয়াও আপু। এতো দেখছি দারুন একটি ইউনিক রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপিটি দেখে কিন্তু সত্যি সত্যি জিভে জল টলমল করছে। বেশ সুন্দর করে আপনি আমাদের মাঝে আপনার আজকের রেসিপির প্রতিটি ধাপ তুলে ধরেছেন। ভাবছি একবার বাসায় তৈরি না করলে নয়। ধন্যবাদ আপু ইউনিক এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার জন্য ইউনিক হলেও আমাদের জন্য এটা অনেক কমন। কারণ আমরা তো বেশিরভাগ সময় এটা তৈরি করে থাকি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.17
ETH 1881.96
USDT 1.00
SBD 0.37