গল্প:- হঠাৎ শর্ট সার্কিট।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

20230609_102530_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি একটা গল্প লিখতে চলেছি। আসলে আমি যে গল্পটি লিখতে চলেছি ঐ রকম ঘটনাগুলো আমাদের আশেপাশে অথবা যে কোন জায়গায় বেশিরভাগ সময় ঘটে থাকে। গল্প লিখতে আমি অনেক বেশি পছন্দ করি তাই চেষ্টা করি বেশিরভাগ সময় গল্প লিখার জন্য। আসলে গল্পের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি। বিভিন্ন বিষয় নিয়ে গল্প লিখলে খুবই ভালো লাগে। গল্পের মাধ্যমে অনেক কিছুই তুলে ধরা যায়। আসলে আমি শর্ট সার্কিটের বিষয়ে আজকে একটা গল্প লিখতে চলেছি যেটা আমার চোখের সামনে হয়েছিল। ওই বিষয়টা আমি কিছুতেই ভুলতে পারছি না আমার মাথার মধ্যে ঘুরঘুর করতেছে তাই ভাবলাম এটা নিয়ে গল্প লেখা যাক।

আসলে আমি রাতের বেলায় যদিও এত বেশি ছাদে যাই না, কিন্তু মাঝে মাঝে গেলে পরিবেশটাও উপভোগ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই চেষ্টা করি রাতের বেলায় মাঝে মাঝে ছাদে যাওয়ার। আমি ছাদে গিয়ে বেশিরভাগ সময় এই কাজগুলো করে থাকি। তারপরে আবার একা একা সময় কাটাতেও আমি অনেক বেশি পছন্দ করি রাতের বেলায় ছাদের উপর বসে। আমি কয়েকদিন আগে ঘরেই বসে ছিলাম কিন্তু হঠাৎ করে দেখি কারেন্ট চলে গিয়েছে। কারেন্ট চলে গেলে আমার একটুও ভালো লাগেনা। কারেন্ট চলে গেলে চেষ্টা করি ছাদের উপরে যাওয়ার। ঐদিন কারেন্ট চলে যাওয়ার পর আমি ছাদের উপরে গিয়েছিলাম।

আমি যখন ছাদের উপরে যাচ্ছিলাম তখন রাত প্রায় ৭:৩০ টা থেকে ৮:০০ বেজে ছিল। কারেন্ট যাওয়ার ৫-১০ মিনিটের মধ্যেই আমি ছাদের যাওয়ার জন্য রওনা দিলাম। এরপর ছাদে উঠে দেখি খুবই সুন্দর বাতাস বইতেছে। সেই পরিবেশটা সত্যি খুবই সুন্দরভাবে উপভোগ করেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছিল ছাদের উপরে থাকতে। ৫-১০ মিনিট ছাদের উপরে থাকার পরে হঠাৎ আমার শাশুড়ি আমাকে ডেকে বলে কারেন্ট চলে এসেছে। তখন আমি ওনাকে বললাম আমি আরো কিছুক্ষণ পরে আসবো। এরপর আমি ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম এবং ওখানে বসার জায়গা ছিল এবং বসে বসে কাজ করতে ছিলাম।

আসলে আমাদের ঘরের পেছনের অংশটিতে কারেন্টের খাম্বা রয়েছে দুইটি। ঘরের দুই কোনায় দুটি। যদিও ঘরের একেবারে উপরে না পেছনের অংশটিতে ছাদের উপর থেকে একেবারে পোস্টে দেখা যায় সেই খাম্বা দুইটি। ওই খাম্বা দুইটি হচ্ছে কাঠের খাম্বা বাজারের লাইনের সাথে জড়িত। যদিও আগে আমাদের ছাদের উপর দিয়ে এই খাম্বা দুটির লাইন গিয়েছে‌। কিন্তু পরে আমরা পেছনের দিকটাতে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন দিয়েছিলাম। কারণ যে কোন সময় যে কোন বিপদ-আপদ করতে পারে। বিপদ আপদ আসার কোন ঠিক ঠিকানা থাকে না। কখন আসবে তা কেউই বলতে পারবে না। আমরা বেশিরভাগ সময় ছাদে গিয়ে থাকি তাই। আমি আকাশের দিকে তাকিয়ে পরিবেশটা খুবই সুন্দর ভাবে উপভোগ করছিলাম তখন।

হঠাৎ করে দেখি পরে কেউ আসতেছে হাঁটার আওয়াজ হচ্ছিল। এরপর দেখি ছাদের উপরে আমার হাজব্যান্ড এসেছে। আমি যখন ছাদে আসছিলাম তখন তিনি ঘরে ছিলেন না। আসলে তিনি ছিলেন বাজারে। যখন ঘরে এসে আমাকে দেখতে পেলেন না তখন আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিলেন আমি কোথায়? এরপর আমার শাশুড়ি ওনাকে বলেছিল আমি ছাদের উপরে। এরপর আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিল ছাদের উপরে কেন এসেছি‌। তখন তিনি বললেন কারেন্ট চলে গিয়েছিল তাই এসেছিলাম। এরপর আমার হাজব্যান্ড কিছুক্ষণ পর্যন্ত আমার সাথে ছাদের উপরের পরিবেশটা উপভোগ করেছিলেন। তারপরে আমার শাশুড়ি ওনাকে ডাকার কারণে নিচে চলে গিয়েছিলেন।

আমাকে যদিও যাওয়ার সময় বলেছিল নিচে চলে আসার জন্য। কিন্তু এরকম একটা পরিবেশ ছেড়ে আমার কিছুতেই যাওয়ার ইচ্ছে করতেছিল না। তাই আমি বললাম আমি আরো কিছুক্ষণ পরে আসতেছি। এরপর তিনি চলে গিয়েছিলেন এবং আমি আরো কিছুক্ষণ ছাদের উপরে পরিবেশটা উপভোগ করছিলাম। কারেন্ট চলে এসেছিল কিন্তু আমি আর যাইনি। আমি বলেছি আমাদের ঘরের পেছনের অংশটিতে দুইটি খাম্বার রয়েছে কাঠের। আমি হঠাৎ করে খাম্বা দুইটির দিকে তাকালাম। খাম্বা একটার দিকে তাকিয়ে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে একটি খাম্বার দিকে তাকানোর পরে আমি দেখলাম........

( চলবে )....

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু আপনার পোস্টটি পড়ছিলাম আর ভাবছিলাম যে কি অপরূপ রূপ দেখতে দেখতেই না সন্ধ্যার সময়টা আপনি পাড় করলেন। আসলে কারেন্ট চলে গেলে কিছুতেই যেন আর ঘরে বসে থাকা যায় না। আর যদি থাকে আপনাদের বাড়ীর মত এত সুন্দর একটি খোলামেলা ছাদ। তবে আপুু আমার কিন্তু এ রকমের পরিবেশে একলা নয় দোকলায় ভালো লাগে হি হি হি।

 3 years ago 

আসলে আমি সব সময় ছাদে চলে যাই কারেন্ট চলে যাওয়ার পরে। আপনার তাহলে এরকম পরিবেশে দোকলায় থাকতে ভালো লাগে বুঝলাম।

 3 years ago 

বিদুৎ শর্ট একবার খেয়েছিলাম ৷ কি যে তেজ ৷ যা হোক আপনার বাসার পিছনের অংশে দুটি বিদুৎ খুটি ছিল ৷ কারেন্ট চলে যাওয়াতে আপনি ছাদে গিয়ে সময় অতিবাহিত করেছেন ৷ আর সেই মুহূর্তে শর্ট সার্কিট দেখছেন যতটা পড়লাম ৷যা হোক পরের পর্বের জন্য অপেক্ষা ৲৷

 3 years ago 

ঠিক বললেন শর্ট-সার্কিটে অনেক তেজ। আপনি পুরো গল্পটা পড়ে অনেক কিছুই বুঝলেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই শেয়ার করার চেষ্টা করব।

 3 years ago 

ঐদিন কারেন্ট চলে যাওয়ার পর ছাদের উপরে গিয়ে তুমি ভালো মুহূর্ত কাটিয়েছিলে। ঐদিন আমিও কিছুক্ষণ ছাদের উপরের পরিবেশটা উপভোগ করেছিলাম আমার কাছেও খুব ভালো লেগেছিল। এরকম খোলামেলা পরিবেশে কারেন্ট চলে যাওয়ার পরে গেলে খুব ভালোই লাগে। তোমার পুরো গল্পটা খুব ভালো লাগলো পড়ে আমার কাছে। পরবর্তী গল্পটির জন্য অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব শেয়ার করবে।।

 3 years ago 

আসলে ঐদিন ছাদের মুহুর্তটা খুব ভালো কেটেছিল। পরবর্তী পর্ব শীঘ্রই শেয়ার করার চেষ্টা করব। তোমার কাছে ভালো লেগেছে এটা পড়ে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপু আপনার গল্পটি পড়ে অনেক ভালই লাগলো। আসলে সন্ধ্যার পরে ছাদের উপর গেলে এমনিতে অনেক ভালো লাগে। যদিও অন্ধকারের কারণে অনেক সময় ভয় লাগে। তবে আপনি ভাইয়াকে নিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন। ভাইয়া যখন ছাদ থেকে নিচে আসলো তখন আপনি কারেন্টের খাম্বা একটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। তবে এখানে বাকি গল্পটা জানা খুব আগ্রহ রইয়ে গেল। আপনার কি আপদ বিপদ হল তা জানতে পারলাম না। দেখি পরের কি ঘটে তার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

পুরো গল্পটা পড়ে আপনার কাছে ভালো লাগলো জেনে খুশি হলাম। খাম্বার দিকে তাকিয়ে আমি কেন অবাক হলাম, তা অবশ্যই পরবর্তী করবে শেয়ার করব। পরবর্তী পর্ব টি খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব

 3 years ago 

আপনি ঠিক বলছেন আপু বিপদ কখনো বলে আসেনা হঠাৎ করে হয় তাই আপনারা ছাদের উপর থেকে খাম্বা গুলো সরাই পেলেছেন অনেক ভালো করছেন। কিন্তু আপনি ছাদে উঠে তো সুন্দর সময় কাটিয়েছেন ভাল লাগলো। পরবর্তী বিপদের মুহূর্তটি পড়ার জন্য অপেক্ষায় রইলাম।

 3 years ago 

আসলে অনেক চেষ্টা করেছিলাম আরো আগে ছাদের উপর থেকে খাম্বা গুলো সরানোর। কিন্তু অনুমতি ভাবছিলাম না। সর্বশেষে সরাতে পেরেছিলাম এটাই ভালো লেগেছিল। আর পরবর্তী পর্বে অবশ্যই পুরোটা বুঝতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39