ভ্রমণ :- নৌকা ভ্রমণ করার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। ভ্রমন করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর ভ্রমণ করতে কার না ভালো লাগে বলুন, আমি তো যেকোনো জায়গায় ঘুরতে খুবই পছন্দ করি। তাই জন্য মাঝেমধ্যেই সময় পেলে ঘোরাঘুরি করার চেষ্টা করি। আসলে সারাদিন ঘরে থাকলে প্রতিনিয়ত কাজের মধ্যেই কাটে। আর মাথার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপ ঘুরে বেড়ায়। তাই জন্য যদি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারি ভীষণ ভালোই লাগে। তেমনি আজকে আপনাদের মাঝে ভ্রমণ করার মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ও ভীষণ ভালো লাগবে।
প্রথমে বলুন তো নৌকায় ভ্রমণ করতে কে কে পছন্দ করেন? আমার কিন্তু নৌকা ভ্রমন করতে ভীষণই ভালো লাগে। যদিও আমার এত বেশি নৌকায় ওঠার অভিজ্ঞতা হয়নি। দু একবার নৌকায় ওঠার সৌভাগ্য হয়েছে। তার মধ্যে এটা হচ্ছে অনতম। কিছুদিন আগে ভাবছিলাম কোথাও ঘুরতে যাবো। কিন্তু কোথায় যাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তখনই আমি ভাবলাম আমাদের এলাকা থেকে একটু দূরে একটা নদী রয়েছে। এই নদীতে আবার নৌকাও রয়েছে। নদীটা ছোট হলেও কিন্তু নদীর এপারে থেকে ওপারে যেতে নৌকার প্রয়োজন। বিশেষ করে ওপারের লোকজন নৌকা ছাড়া কোনভাবেই এপারে আসতে পারবে না।
তার জন্য মূলত এই নদীতে নৌকা রয়েছে। তখন আমরা বাইক নিয়ে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। যদিও আমাদের জন্য একটু দূরে ছিল। আসলে বাইক নিয়ে গেলে একটু সুবিধা হয় এইসব জায়গায় যেতে। আমরা যেতে যেতে অনেকটা সময় লেগে গেল। পরবর্তীতে নৌকার ঝড় রাস্তা থেকে অনেকটা নিচের দিকে। তখন আমরা বাইকটাকে নিচের দিকে রেখে নদীর পাড়ে চলে গেলাম। দেখি সেখানে একটা নৌকা ছিল। কিন্তু নৌকা চালানোর কাউকেই দেখছিলাম না। এরপরে দেখলাম একটা লোক বাজার নিয়ে আসতেছে নদীর ওই পাড়ে যাওয়ার জন্য।
মূলত লোকটা বাজারগুলো রেখে নিজেই নৌকা চালিয়ে যাবে। তখন লোকটা বলছিল মাঝি নাকি কোন কারনে বাজারে গেছে। আসলে এখানে মাঝি না থাকলেও খুব একটা অসুবিধা হয় না। যারা সব সময় নৌকায় পারাপার হয় তারা সব সময় নিজেরাই চালিয়ে এপার থেকে ওপারে যায়। তখন আমাদেরকে লোকটা বলল আপনারা গেলে ওঠেন । আপনারা যদি নৌকায় ওঠার দাম দিয়ে দেন তাহলে মাঝি আর কিছু বলবে না। আমি মাঝিকে টাকাগুলো দিয়ে দিব। তখন লোকটার কথা শুনে আমরাও নৌকায় উঠে পড়লাম। তখন আমরা লোকটাকে বললাম আমরা কিছুক্ষণ নৌকায় ঘোরাঘুরি করব।
আপনি আমাদেরকে একটু নদীতে নৌকায় করে ঘোরালে আমরা আপনাকে একটু বেশি টাকা দিব। তখন লোকটাও রাজি হয়ে গেল আমাদেরকে নিয়ে একটু নদীতে ঘুরতে। যখন লোকটা নৌকা চালাচ্ছিল আমার কাছে তো বেশ মজা লাগছিল। প্রথমেই একটু একটু করে নদীর অনেক দূরে চলে গিয়েছিলাম আমরা। আসলে নদীর ভেতরের পানিগুলো দেখতে আমার কাছে বেশ পরিষ্কার মনে হচ্ছিল। মাঝখানে গিয়ে বেশ ভালই লাগলো। আমরা প্রায় অনেকক্ষণ ধরেই নদীতে ঘোরাঘুরি করলাম। আসলে এই মুহূর্তটা কিন্তু ভীষণ ভালোই কাটিয়েছিলাম।
device : Redme note 9
আবার নদীতে নৌকার মাঝে বসে অনেকগুলো ফটোগ্রাফিও করেছি। বিশেষ করে আকাশ আর নদীর ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছিল। নৌকাতে থেকে আরও বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। পরবর্তীতে আমরা অনেকক্ষণ ঘুরাঘুরি করার পরে, লোকটা কে বললাম আমাদেরকে আবারো পাড়ে নামিয়ে দিতে। তখন লোকটা আমাদেরকে পাড়ে নামিয়ে দিলো। পরবর্তীতে আমরা লোকটাকে টাকা দিয়ে দিলাম। লোকটা নৌকা নিয়ে আবারও ওই পাড়ে চলে গেল। ঘোরাঘুরি শেষ করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

নৌকায় ভ্রমণ করতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপু। নদীতে নৌকার মাঝে বসে অনেকগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে। নৌকাতে বসে অনেক সময় ঘোরাঘুরি করেছেন আপু। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার নিজের কাছেও অনেক ভালো লাগে নৌকায় ভ্রমন করতে।
আসলে আপু নৌকায় ভ্রমন করতে খুবই ভালো লাগে। আমি অনেকদিন নৌকায় ভ্রমণ করিনি তবে আপনার পোস্ট দেখে এখনই নৌকা ভ্রমণ করতে মন বলছে। দেখছি আপনি নৌকাই ভ্রমণ করে খুবই সুন্দর একটা সময় অতিবাহিত করেছেন এবং সেখান থেকে বেশ কয়েকটি ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ খুব ভালো সময় অতিবাহিত করেছি নৌকায় ভ্রমন করার সময়।
নৌকা ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে।
বাড়ির পাশে নদী হতে বন্ধুরা মিলে মাঝে মাঝে এমন ভ্রমণ আয়োজন করে থাকি।
বিশেষ করে জোসনা রাতে সব বন্ধুরা মিলে নদীতে নৌকা ভাসিয়ে দিয়ে উঠতে সবচেয়ে বেশি ভালো লাগে।
আপনাদের ফটোগ্রাফি এবং নৌকা ভ্রমনের কাহিনী জানতে পেরে খুবই ভালো লাগলো।
নৌকায় ভ্রমন করতে আপনারও ভালো লাগে জেনে খুশি হলাম।
মনের প্রশান্তির খোঁজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। নৌকা ভ্রমণ করার মুহূর্ত শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপু জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এমন পরিবেশে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। এমন জায়গায় ঘুরতে গেলে মন অটোমেটিক ভালো হয়ে যায়। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।
আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে মনের প্রশান্তির খোঁজে।
আমাদের এদিকে নদীতে পানি শুকিয়ে গেছে আপু! শীত আসলেই নদীর রূপটা পরিবর্তন হয়ে যায়। আপনারা নদীতে গিয়ে দারুণ সময় কাটিয়েছেন আপু। নদীর পাশের ওয়েদারটাও আমার কাছে খুবই ভালো লাগল।
আসলে আমাদের এদিকে তো আশেপাশের নদী নেই তবে কিছুটা দূর যাওয়া লাগে। কিন্তু নদীর পানি শুকায়নি।
অনেক বছর হল নৌকায় নিয়ে ঘোরা হয় না। আপনার নৌকা ভ্রমণ দেখে সেই কথা মনে পড়ে গেল। শীতকালে নৌকায় ঘুরতে আরো বেশি ভালো লাগে যদি নদীর মাঝখানে চড় জাগে তাহলে তো কথাই নেই। লোকটি টাকার জন্য রাজি হয়ে আপনাদের ভালো হয়েছে। আপনাদের ঘোরা হয়ে গেল। অনেকেই আছে আবার টাকা দিলেও ঘোরাতে চায় না। যাই হোক ভালাল লাগল আপনার ঘোরাঘুরির মুহূর্ত দেখে।
আসলে আমারও অনেকদিন হয়েছিল নৌকা নিয়ে ঘোরা হয় না। তবে ওইদিন অনেক ভালো লেগেছিল নৌকায় ঘুরতে পেরে।
নৌকা ভ্রমণটা আমারও অনেক পছন্দের। নৌকায় ভ্রমণ করে অনেক দূরে যাওয়া হয়েছে বেশ ভালো লাগে। আপনারা দেখছি নৌকায় ভালোই সময় পার করেছেন এবং আশেপাশের প্রকৃতিটা অসম্ভব ভালো লাগছে। প্রতিটি ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
নৌকায় ঘুরে প্রকৃতিটা উপভোগ করতে খুব ভালো লাগে।
নৌকা ভ্রমণ করতে আমার অনেক অনেক ভালো লাগে। তবে নৌকা ভ্রমণ করা আমাদের জন্য সহজলভ্য নয়। কারণ আমাদের এদিকে তেমন উল্লেখযোগ্য নদী নেই। আপনার নৌকা ভ্রমণের পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এ ধরনের নৌকা ভ্রমণের মধ্যে রয়েছে অনাবিল আনন্দ এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার দারুন একটি সুযোগ। নৌকা ভ্রমণের চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার নৌকা ভ্রমণের পোস্টটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
নীল আকাশের নিচে প্রকৃতির চমৎকার পরিবেশ নৌকা ভ্রমণ করার মুহূর্ত বেশ অসাধারণ হয়ে থাকে। আপনার নৌকা ভ্রমণ করার মুহূর্তের অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। আসলে নৌকায় ভ্রমন করতে খুবই ভালো লাগে। ফটোগ্রাফির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো।
নৌকা ভ্রমণের অনুভূতি পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই।
নৌকা ভ্রমণ করতে আমারও খুব ভালো লাগে, তবে খুব বেশি নৌকা ভ্রমণ করা হয় না। কারণ আমি এবং আমার ওয়াইফ সাঁতার পারি না বলে, আমার ওয়াইফ নৌকা ভ্রমণ করতে চায় না। তবুও আমি মাঝেমধ্যে নৌকা ভ্রমণ করি ওয়াইফকে নিয়ে। যাইহোক আপনারা তো নৌকা ভ্রমণ বেশ উপভোগ করেছেন তাহলে। পাশাপাশি বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও করেছেন। নৌকার মাঝি না থাকলেও, সেই ছেলেটা বেশ ভালোই ঘুরিয়েছে আপনাদেরকে। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম পোস্টটি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া মাঝি না থাকলেও ছেলেটা বেশ ভালোই ঘুরিয়েছিল আমাদেরকে।