ডাই : কাগজ দিয়ে ফুল তৈরি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করলাম।

আসলে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে বসি, তখন কি তৈরি করব এটা ভাবতে ভাবতেই সময় চলে যায়। রঙিন কাগজ দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায়। তাই জন্য ভাবলাম আজকে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করব। আমি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করা শুরু করি। আসলে ভাবতে ভাবতে সময় নষ্ট করার চেয়ে কিছু একটা তৈরি করে ফেলাই ভালো। তাই জন্য আমি খুব সুন্দর ভাবে ফুল তৈরি করার চেষ্টা করলাম। আসলে রঙিন কাগজ দিয়ে যত কিছুই তৈরি করে না কেন, খুবই ভালো লাগে আমার কাছে। এই ফুলগুলো তৈরি করার পরেও ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

GridArt_20230819_202502467.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর আমি সমানভাবে কয়েকটা কাগজ কেটে নিলাম। এরপর একটা কাগজ নিয়ে কোনা করে ভাঁজ করে নিলাম।

IMG_20230804_173630.jpg

CollageMaker_2023819201522750.jpg

ধাপ - ২ :

এরপরে গোল করে কেটে একটা ফুল তৈরি করে নিলাম।

CollageMaker_2023819201531700.jpg

ধাপ - ৩ :

ফুলগুলোর মধ্যে একটা পাতা কেটে এরপর আবারো জোড়া লাগিয়ে একটা ফুল তৈরি করে নিলাম।

CollageMaker_2023819201549478.jpg

ধাপ - ৪ :

এরপরে কালো কলম দিয়ে ফুলের ভেতরের অংশে চিকন চিকন দাগ দিয়ে ডিজাইন করে নিলাম।

CollageMaker_2023819201620165.jpg

ধাপ - ৫ :

এরপরে আরো চারটা ফুল একই রকম ভাবে তৈরি করে নিলাম।

CollageMaker_2023819201627884.jpg

ধাপ - ৬ :

এরপরে কালো রঙের একটা চিকন কাঠি তৈরি করে ফুলের মধ্যে লাগিয়ে নিলাম।

CollageMaker_2023819201648946.jpg

ধাপ - ৭ :

এরপরে সবুজ কাগজ দিয়ে খুব সুন্দর করে একটা পাতা তৈরি করে নিলাম।

CollageMaker_2023819201659674.jpg

ধাপ - ৮ :

এরপরে পাতাটাকে ফুলের মধ্যে লাগিয়ে নিলাম।

CollageMaker_202381920175520.jpg

শেষ ধাপ :

এভাবে আমি সবগুলো ফুল একই রকম ভাবে তৈরি করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1691230963856.jpg

1691230963824.jpg

1691230963912.jpg

1691230963884.jpg

1691230963898.jpg

1691230963840.jpg

1691230963870.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

কাগজের তৈরি ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে।আজকে আপনি কাগজ ব্যবহার করে খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করেছেন।আপনার তৈরি ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে।রঙিন কাগজ দিয়ে ফুলগুলো তৈরি করে আমাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই ভীষণ ভালো লাগে। আপু আপনি আজকে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন। এসব ফুলগুলো তৈরি করে যদি দেওয়ালে টাঙিয়ে রাখা যায় তাহলে দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন এসব ফুল দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে তো তোমার তৈরি করা এই রঙিন কাগজের ফুল। রঙিন কাগজের তৈরি করা এত সুন্দর ফুল দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। আমার তো মনে হচ্ছে বাস্তবে এই ফুলগুলোকে মাধবীলতা ফুল বলে। আর এই ফুলগুলো আমার অনেক পছন্দের ফুল। তুমি অনেক সুন্দর ভাবে তৈরি করেছ।

 3 years ago 

ঠিক বলেছ এই ফুলটাকে মাধবীলতা ফুল বলে।

 3 years ago 

কাগজ দিয়ে ফুল তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল গুলোর মাঝখানে কলম দিয়ে দাগ দেওয়ার কারনে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। এগুলো ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আসলে ঝুলিয়ে রাখলে অবশ্যই সুন্দর লাগবে, কিন্তু আমার মেয়ের জন্য এরকম কিছুই করতে পারি না। কারণ সে তৈরি করার সঙ্গে সঙ্গে নিয়ে যায়।

 3 years ago 

হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তবে তার ভিতরে সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে ফুলের ডাই বুঝে একটু গুলো। আপনার ভাবনার মতো সুন্দর একটি ফুলের ভাই প্রজেক্ট করে আমাদের সাথে অসাধারণ ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে নিজের ভাবনার মত কিছু তৈরি করলে নিজের কাছেই ভালো লাগে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু প্রস্তুত করলে দেখতে খুবই সুন্দর দেখায়।
তাছাড়া ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়।
আপনি দারুণভাবে রঙিন কাগজের ব্যবহার দেখিয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন সেট করেছেন।

 3 years ago 

ঠিক বলেছেন ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হয়। তবে আমার মেয়েটার জন্য পারিনা।

 3 years ago 

আসলে আপু যে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে একটু দেরি হয়। তবে আপনি দেরি না করে যে খুব দ্রুত ফুল তৈরি করতে শুরু করে দিয়েছেন এটাই বেশ ভালো হয়েছে।

ফুলগুলো যদিও আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে তারপরেও এটি দেখতে একদম প্রাকৃতিক ফুলের মতোই। বিশেষ করে ফুলের সবুজ অংশটি খুবই ভালো এবং চমৎকার লেগেছে।

ধন্যবাদ আপনাকে হাতের তৈরি ফুল আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আসলে ভাবতে ভাবতে সময় চলে যায় তাই দেরি না করে তাড়াতাড়ি কাজটা শুরু করে দিয়েছিলাম।

 3 years ago 

ফুলগুলো সত্যি দারুন হয়েছে। আমি তো প্রথম দেখাতে আসল ফুল মনে করেছিলাম।ভেতরের দাগ গুলো আসল ফুল ভাবতে বাধ্য করেছে। ধন্যবাদ আপু কাগজের তৈরি সুন্দর ফুলগুলো বানানোর পদ্ধতি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি আমার ফুল তৈরি করার পদ্ধতি সুন্দরভাবে দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39