আর্ট :- বৃত্তের ভেতরে রাতের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240128-WA0006.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি বৃত্তের ভেতরে রাতের দৃশ্য পেইন্টিং করলাম।

আসলে আমি যখনই পেইন্টিং করতে বসি , তখন চিন্তা ভাবনা করে নতুন কিছু উপস্থাপন করার। এইজন্য ভাবলাম যদি বৃত্তের ভেতরে যদি একটা দৃশ্য আঁকি তাহলে দেখতে ভালো লাগবে। এজন্য আমি জানালার একটি দৃশ্য আঁকার চিন্তা করলাম। আসলে রাতের বেলায় জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্য উপভোগ করার মজাই আলাদা। এইরকম একটা দৃশ্য আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তাছাড়া এই পেইন্টিংটা আমার কাছে দেখতেও খুবই ভালো লেগেছে। বিশেষ করে কালার কম্বিনেশন টা অনেক সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240128-WA0008.jpg

আঁকার উপকরণ

•‌ গোল ক্যানভাস বোর্ড
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

20231215_123506.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি গোল ক্যানভাস বোর্ড নিলাম। এরপর আমি মাঝখানের অংশে কমলা কালার দিয়ে রং করা শুরু করি।

1000077057.jpg

ধাপ - ২ :

এরপর আমি একটু একটু করে এর নিচের অংশ এবং উপরের কিছুটা অংশে হলুদ কালার দিয়ে রং করে মিক্স করে নিলাম।

1000077058.jpg

ধাপ - ৩ :

এরপর উপরের অংশে নীল কালার দিয়ে রং করে মিশিয়ে দিলাম। তবে মাঝখানের অংশটা সাদা রং দিয়ে মিশিয়ে দিলাম।

IMG-20240128-WA0003.jpg

ধাপ - ৪ :

এরপরে কালো রং দিয়ে দুই দিক থেকে জানালা আঁকা শুরু করি।

IMG-20240128-WA0004.jpg

ধাপ - ৫ :

এরপর আমি একটু একটু করে জানালা এঁকে বিদ্যের চারপাশের অংশটাকে কালো রং দিয়ে রং করে নিলাম।

IMG-20240128-WA0005.jpg

ধাপ - ৬ :

এরপরে মাঝখানের অংশে একটা মেয়ের ছবি এঁকে দিলাম। যে কিনা কফি নিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছে।

1000077062.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240128-WA0006.jpg

IMG-20240128-WA0008.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আসলে আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারন। আপনি চিত্র অংকন করলে সেই চিত্র অনেক বেশি ভালো লাগে আমার। কারণ আপনি এত দক্ষতা দিয়ে চিত্রগুলো অঙ্কন করেন দেখলেই যেন চিত্রের সৌন্দর্য ভেসে ওঠে।তাই আপনার আজকের চিত্রটি দেখে খুবই ভালো লাগলো। আসলে বৃত্তের ভিতরে রাতের দৃশ্যটি আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

চেষ্টা করেছি বৃত্তের ভেতরে সুন্দর করে এই দৃশ্যটা আঁকার জন্য। বিশেষ করে পুরোটাই সত্য করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

 2 years ago 

বৃত্তের ভেতরে রাতের দৃশ্যের খুবই সুন্দর পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা পেইন্টিং গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনার পেইন্টিং দেখেই আমি প্রথমবারের শিখেছিলাম।

 2 years ago 

আমার পেইন্টিং সব সময় ভালো লাগে শুনে খুশি হলাম।

 2 years ago 

আসলে আপনি যখন চিত্র অংকন করেন অনেক ভাবে চিন্তায় করেন যার কারণে আপনি চিত্রগুলো অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর হয়। আপনি আজকে বৃত্তের ভিতর কালার কম্বিনেশন নিয়ে এই সৌন্দর্যময় দৃশ্য ফুটিয়ে তুলেছেন। আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারণ। যার কারণে প্রত্যেকটা চিত্র দেখতে পেয়ে খুবই ভালো লাগে। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেন। আপনার আজকের চিত্রটি অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর করে পুরো পেইন্টিংটা করার চেষ্টা করেছি।

 2 years ago 

আপু সব সময় আপনার আটগুলো আমার কাছে খুব ভালো লাগে ।আজকে আপনি খুব চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ।রাতের বেলার সুন্দর এই দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে ।মেয়েটিকে খুবই সুন্দর লাগছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রাতের এরকম দৃশ্য আমার নিজের কাছেও ভালো লাগে অনেক বেশি।

 2 years ago 

বৃত্তের ভিতরে খুব সুন্দর রাতের দৃশ্য আর্ট করেছেন আপনি। আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন ও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট করা ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

পেইন্টিং করতে আমি অনেক বেশি ভালোবাসি। তাই বেশিরভাগ সময় চেষ্টা করি সুন্দর পেইন্টিং করার।

 2 years ago 

বৃত্তের মধ্যে রাতের দৃশ্যের খুব সুন্দর একটি পেইন্টিং আপনি শেয়ার করেছেন আপু।অনেক সুন্দর লাগছে পেইন্টিং টি।কালার কম্বিনেশন বেশ সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পেইন্টিং দেখে সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

ওয়াও আপু, আপনার করা প্রতিটি পেন্টিং আমার কাছে অসাধারণ লাগে। কেননা প্রতিটি পেন্টিং এর মধ্যে নির্দিষ্ট একটি অর্থ থাকে এবং সুন্দর একটি মুহূর্ত অনুভব করার মত দৃশ্য থাকে। বৃত্তের মধ্যে জানালা পাশে দাঁড়িয়ে রাতের বেলার এরকম দৃশ্য কার না ভালো লাগে। আপনার পেন্টিং প্রসেস গুলি ও একদম সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ইউনিক পেন্টিং টি আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

এরকম ভাবে রাতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে। আর এর মধ্যেও আলাদা রকম অনুভূতি রয়েছে।

 2 years ago 

আপনার পেইন্টিং দেখে তো মনে হচেছ যে এটা মনে হয় আমি। কত কষ্ট বুকে নিয়েই না যেন মেয়েটি রাতের আকাশ দেখছে। আপার অঙ্কন করা আজকের পেইন্টিংটি তো আমায় মুগ্ধ করে দিলো। বেশ দারুন করে আপনি পেইন্টিং টি করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হয়তো এটা আপনিও হতে পারেন। যাই হোক ভালো লাগলো আপনার মন্তব্যটা।

 2 years ago 

বৃত্তের মাঝে আপনি চমৎকার পেইন্টিং করেছেন আপু। সার্কেল দিয়ে অনেক কিছু অঙ্কন করা যায় যদি সেই বিষয়ে দক্ষতা থাকে। আপনার মধ্যে এমন সুন্দর প্রতিভা রয়েছে বলে ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে আপনার এই অংকন টা।

 2 years ago 

পেইন্টিং এর কাজ আসলেই দক্ষতা মূলক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36