ফটোগ্রাফি :- সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

1677388551545.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি। এখন তো কোথাও গেলে ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। অনেকগুলো ফটোগ্রাফি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

ফটোগ্রাফি - ১ :

1677387771231.jpg

device : Redme note 9

লোকেশন

ম্যাক্রো ফটোগ্রাফি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাইক্রো ফটোগ্রাফি করেছি। এই ফটোগ্রাফি গুলো করা কিন্তু ভীষণ কঠিন। বিশেষ করে এরা কখনোই এক জায়গায় বসে থাকে না। আর এই জন্য এদের ফটোগ্রাফি করা ভীষণ কঠিন কাজ। কিন্তু তারপরেও আমি অনেক সময় নিয়ে চেষ্টা করেছিলাম ফটোগ্রাফি টা করার জন্য। একদিন আমাদের এখানকার হসপিটালে গিয়েছিলাম। আমাদের হসপিটালের বাহিরে খুব সুন্দর একটা বাগানের মত রয়েছে। সেখানে দেখলাম অনেকগুলো ফুল এবং এই ধরনের সুন্দর সুন্দর প্রজাপতি এবং পোকা। সেখান থেকেই আমি ফটোগ্রাফি টা করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ২ :

1677387771312.jpg

device : Redme note 9

লোকেশন

সূর্যাস্ত যাওয়ার ফটোগ্রাফি। বিকেলের পরে সন্ধ্যার আগ মুহূর্তে যখন সূর্যাস্ত যায় ওই মুহূর্তটা আকাশের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। একদিন ঠিক ওই সময়টাই আমি আমাদের বাড়ি থেকে বাইকে করে আসছিলাম। পরবর্তীতে আকাশটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আকাশের উপরে এমন কি নিচের প্রতিচ্ছবি এক হয়ে গিয়েছিল। এই দৃশ্যটা দেখেই আমি আর ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না। ফটোগ্রাফি করার পর দেখলাম অসাধারণ লাগছে। আশা করি এই ফটোগ্রাফিটা ও আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৩ :

1677387771192.jpg

device : Redme note 9

লোকেশন

জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল সাধারণত আমাদের সবার পরিচিত। আবার জবা ফুলের প্রায় বিভিন্ন জাত রয়েছে। এর আগে কিন্তু আমি এত ধরনের জবা ফুল দেখিনি। এটা হচ্ছে কমলা কালারের জবা ফুলের ফটোগ্রাফি। কিন্তু ইতিমধ্যে আমি প্রায় অনেকগুলো কালারের জবা ফুল দেখেছি। বিশেষ করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জাতের ফুল গুলো দেখতে পেয়ে ভীষণ ভালো লাগে। জবা ফুল কিন্তু ফুলের মধ্যে অনেকটা আকর্ষণীয়। আমি একটা নার্সারি থেকে এই ফুলের ফটোগ্রাফি করি। আশা করি জবা ফুলটা ও আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৪ :

1677387771151.jpg

device : Redme note 9

লোকেশন

সিম ফুলের ফটোগ্রাফি। শীতকালীন সবজির মধ্যে সিম অন্যতম সবজি। আর এই শিম গাছের ফুল কিন্তু দেখতে খুবই অসাধারণ। আমাদের ছাদে একটা সিম গাছ রয়েছে। গাছটাতে খুব সুন্দর ফুল ধরেছে এমনকি অনেকগুলো সিম ধরেছে। কিছুদিন আগে আমি যখন ছাদে গেলাম তখন ফুল টা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তখনই আমি ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করি। ফুলটার ফটোগ্রাফি করে দেখলাম খুব সুন্দর লাগছিল দেখতে। সেম খেতে যেমন মজা, ফুল দেখতেও ভীষণ সুন্দর। তাই ভাবলাম এই ফটোগ্রাফিটাও আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ফটোগ্রাফি টা আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৫ :

1677387771271.jpg

device : Redme note 9

লোকেশন

হালকা গোলাপি গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল আমাদের অতি পরিচিত ফুল। তবে গোলাপ ফুল আমাদের পরিচিত হলেও কিন্তু গোলাপ ফুলের এত বেশি জাত রয়েছে যেগুলো চেনা আমাদের পক্ষে কঠিন। তার মধ্যে আজকে আমি হালকা গোলাপি গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। এই ছবিটা আমার অনেক দিন আগের তোলা। আমি যখন চট্টগ্রাম গিয়েছিলাম তখনই এই গোলাপের ফটোগ্রাফি টা করেছি। গোলাপের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। সব ধরনের গোলাপ ফুল দেখতেও ভীষণ সুন্দর লাগে। আশা করি এই ফটোগ্রাফি টাও আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৬ :

1677387771111.jpg

device : Redme note 9

লোকেশন

বন্যফুলের ফটোগ্রাফি। এখানে দেখতে পাচ্ছেন কিছু বন্য ফুলের ফটোগ্রাফি। বন্য ফুলের মধ্যে কিন্তু প্রায় অনেকগুলো জাত রয়েছে। সাধারণত আমাদের আশেপাশের জায়গা জমিনে বিভিন্ন ধরনের বন্যা ফুল দেখতে পাই। তার মধ্যে এই বন্য ফুলটা ও ভীষণ জনপ্রিয়। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় এই বন্যা ফুল টা দেখতে পাই। ফুলটা দেখেই আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এজন্য আমি বন্যফুলের ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি করার পর দেখলাম খুব সুন্দর লাগছে দেখতে। তাই এই ফটোগ্রাফি টাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।

ফটোগ্রাফি - ৭ :

1677387771071.jpg

device : Redme note 9

লোকেশন

সমুদ্রের ফটোগ্রাফি। আমরা কমবেশি সবাই কিন্তু সমুদ্র পছন্দ করি। বিশেষ করে সমুদ্রে ঘুরতে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি নিজেই সমুদ্রে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করি। এই ছবিটা বেশ কিছুদিন আগের ফটোগ্রাফি। যখন আমরা চট্টগ্রাম সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে কিন্তু বেশ কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফিটা করতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর ওই সময়টাও ভীষণ সুন্দর সময় কাটিয়েছিলাম। সেখান থেকেই একটা ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ফটোগ্রাফিটা আপনাদের ভালো লাগবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

আপনি সাতটা আলাদা আলাদা ফটোগ্রাফী করেছেন দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে প্রজাপতি আর শিম গাছের ফুলের ফটোগ্রাফিলে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনি ধৈর্য সহকারে চমৎকার ফটোগ্রাফি করেছেন। এটা ঠিক যে এরকম সুন্দর পরিবেশের ফটোগ্রাফি করছে অনেক সময় লাগে। বিশেষ করে প্রজাপতির ফটোগ্রাফি করতে অনেক পরিশ্রম করতে হয়। তাছাড়া প্রজাপতি এক জায়গায় বসে থাকে না।

 3 years ago 

চেষ্টা করেছি ধৈর্য সহকারে ফটোগ্রাফি করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সকাল সকাল দৃষ্টিনন্দন ফটোগ্রাফ গুলো দেখে চোখ জুড়িয়ে গেল।প্রত্যেকটি ছবিই পারফেক্ট।কালার,ফোকাস সব ঠিকঠাক।বর্ণনাও অত্যন্ত সাবলীল।ধন্যবাদ আপু চোখ জুড়ানো ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করে দৃষ্টিনন্দন ফটোগ্রাফি গুলো করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু, এক কথায় অসাধারণ ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার সময় বিলের পানিতে আকাশের যে প্রতিচ্ছবি ভেসে উঠেছে তা দেখতে দারুন লেগেছে। এছাড়ও গোলাপি গোলাপ ফুল, জবা ফুল ও সিম ফুলের ফটোগ্রাফিরও জুড়ি মেলা ভার। দক্ষতার সাথে ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফিটা করতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

আপু আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

প্রতিটা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সকাল সকাল এমন সুন্দর দৃষ্টি নন্দন কিছু ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ৷ প্রতিটি ফটো ছিল অসাধারণ ৷ জবা ফুল ,সমুদ্রের ফটোগ্রাফ আর গোলাপী গোলাপ ফুলের ফটোগ্রাফ টি সত্যি অনেক মনোমুগ্ধকর৷

 3 years ago 

সমুদ্রের ফটোগ্রাফি করতে আমার নিজের ও ভীষণ ভালো লাগে।

 3 years ago 

অসাধারণ কিছু আলোচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন ফটোগ্রাফি গুলো অনেক ভালোভাবে দেখলাম মনে হচ্ছে হারিয়ে গেছি প্রকৃতির মাঝে।। বিশেষ করে প্রজাপতি সূর্যাস্ত যাওয়ার দৃশ্য এবং গোলাপের দৃশ্য অসাধারণ ছিল।।

 3 years ago 

আপনার প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার কথা শুনে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি এখানে আলাদা আলাদা কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আসলে এরকম আলাদা আলাদা ফুলের ফটোগ্রাফি দেখলে খুবই ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি আপনি দারুণভাবে ক্যাপচার করেছেন এত সুন্দর একটি ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা ও দিয়েছেন দেখছি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমি আসলে চেষ্টা করেছি আলাদা আলাদা ফটোগ্রাফি করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে এলবাম টি দেখতে অনেক ভালো লাগছে আপু।আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করে দেখিয়েছেন।ফুলের ফটোগ্রাফি দারুন ছিল অন্যগুলোও ভালো ছিল অসাধারণ।ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার নিজেরও ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রজাপতির ফটোগ্রাফি করা আসলেই বেশ কষ্টকর। হা হা হা... এরা তো এক জায়গায় বসে থাকে না, তাই এদের পিছু পিছু ছুটতে হয় কোথায় বসবে আর হুট করে ফটো তুলে নেব। যাইহোক আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি দেখলাম তবে তার ভিতরে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সিমের ফুলের ফটোগ্রাফি যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তবে বাকি ফটোগ্রাফি গুলোও বেশ সুন্দর ছিল।

 3 years ago 

আসলে ঠিক বলেছেন এরা জায়গায় বসে থাকে না এজন্যই বেশি কষ্টকর। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63463.48
ETH 1879.27
USDT 1.00
SBD 0.37