স্বরচিত কবিতা : " তুমি আমার "

in আমার বাংলা ব্লগ2 years ago

20240314_184138_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আমরা যখন নিজের ভালোবাসার মানুষকে খুব কাছ থেকে অনুভব করি, তখন মনে হয় যেন পৃথিবীর যেকোনো কিছুর সাথে তুলনা করা যায়। তখন মনে হয় যেন সেই মানুষটির মাঝে নিজের স্বপ্ন সুখ দুঃখ সব কিছুই বাধা। যেটা চাইলেও আমরা অস্বীকার করতে পারিনা। তখন মনে হয় যেন পৃথিবীতে যত আলো রয়েছে সবগুলোর মধ্যে সুন্দর হচ্ছে নিজের ভালোবাসার মানুষ। তার সাথে থাকলে মনে হয় যেন পৃথিবীর সবকিছুই রঙিন। আবার নিজের সুখ দুঃখ সব কিছুই ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নিতে পারি। যখন ভালোবাসার মানুষটি পাশে থাকলে তখন সবকিছুই সুন্দর মনে হয়। পৃথিবীর সব কিছুই সুন্দর মনে হয় দুইজন একসাথে থাকলে। আজকের কবিতাটি নিজের ভালোবাসার মানুষকে নিয়ে লেখা।

" তুমি আমার "

তুমি আমার স্বপ্নের সাগরে,
একটুখানি স্রোত।
তোমায় নিয়ে হারিয়ে যাবো,
বাড়িয়ে দাও হাত।

তুমি আমার হৃদয়ের আকাশে,
রঙিন রংধনুর মেলা।
দুজন মিলে রঙে রঙিন হয়ে,
করবো একসাথে খেলা।

তুমি আমার রাতের আকাশে,
সুন্দর চাঁদের আলো।
সেই আলোতে জ্বলবো আমি,
বাসবো তোমায় ভালো।

তুমি আমার এই জীবনে,
সকল সুখ দুঃখের সাথী।
তোমায় নিয়ে কাটাতে চাই,
সারাদিন রাত্রি।

তুমি আমার আশা-ভরসা,
তুমি আমার স্বপ্ন।
তোমায় নিয়ে বাঁচবো আমি,
তুমি একমাত্র রত্ন।

তুমি আমার জীবনসঙ্গী,
তুমি আমার ছায়া।
তোমায় আমি রাখতে চাই,
সারা জীবন মায়ায়।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

প্রিয় মানুষকে নিয়ে কবিতা বা কোন কিছু লিখতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনিও দেখছি প্রিয় মানুষটিকে নিয়ে অসাধারণ একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। প্রতিটা লাইন ছন্দ আকারে মিলিয়ে লিখেছেন ।যা পড়তে বেশ মজা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই ভাইয়া প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখতে ভালো লাগে।

 2 years ago 

আমার বাংলা ব্লগের কল্যাণে সবাই কমবেশি কবি হয়ে উঠছে। সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করছে। আমি এর আগে কবিতা লিখতে পারতাম না৷ কিন্তু আমার বাংলা ব্লগের কল্যাণে এখন কম বেশি কবিতা লিখতে পারি। আপনার কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ বাংলা ব্লগের কারণে আমিও কবিতা লিখতে পারছি এখন। আমার কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

কবিতা পড়েই বুঝা যাচেছ যে আমাদের ভাইজান বেশ ভাগ্যবান। তানাহলে এত ভালোবাসা পেত কি করে? দোয়া রইল আপনাদের জন্য আপনাদের ভালোবাসা যাতে থাকে দুধে ভাতে। যাই হোক প্রিয় মানুষ কে নিয়ে কিন্তু দারুন একটি কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে। প্রতিটি লাইন বেশ দারুন ছিল।

 2 years ago 

সব সময় দোয়া করবেন আমাদের জন্য আপু। চেষ্টা করেছি কবিতাটা সুন্দর করে লেখার।

 2 years ago 

আসলেই কবিতা লেখার জন্য অনুভূতির প্রয়োজন।আর ভালোবাসার মানুষকে সবথেকে উর্ধ্বে স্থান দেওয়া হয়।আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে।ভালো লাগলো কবিতাটি পড়ে, ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ কবিতা লেখার জন্য অনুভূতির প্রয়োজন হয়। চেষ্টা করেছি সুন্দর করে প্রিয় মানুষকে নিয়ে কবিতাটা লেখার জন্য।

 2 years ago 

ভালোবাসা অনেকটা ঘোরের মতো। এর কাছে কোনো কিছুই পাত্তা পায় না। এজন্যই তো ভালোবাসার মানুষটিকে সবকিছুর থেকে উর্ধ্বে মনে হয়। সেই ভালোবাসার মানুষটির জন্য সবকিছু করতে ইচ্ছা করে। এই বিষয়টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে।

 2 years ago 

আসলে সেই মানুষটার জন্য সবকিছুই করতে ইচ্ছে করে। কবিতার লাইনগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

একমাত্র কবিতার মধ্যে ভালোবাসার অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায় । যেমনটা আমাদের কমিউনিটিতে অনেকে সেই অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করে থাকে। আপনার লেখা অনুভূতি গুলো খুবই সুন্দর ছিল। ভালো লাগলো কবিতাটি পড়ে। অনেক সুন্দর ছন্দ মিলিয়ে কবিতা লিখেছেন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে সবাই কবিতার মাধ্যমে বিভিন্ন অনুভূতি শেয়ার করে থাকে। আমার পুরো কবিতা পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। বিশেষ করে একক কবিতা গুলো পড়তে খুবই সুন্দর হয়। একক কবিতা গুলোর মধ্যে খুব সুন্দর অনুভূতি প্রকাশ পায়। তুমি আমার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। রোমান্টিক কবিতা গুলো খুব সুন্দর হয় পড়তে। ধন্যবাদ আপু প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন আপনি।

 2 years ago 

রোমান্টিক কবিতা মাঝে মাঝে লেখার চেষ্টা করি আমি। আপনার কাছে পড়তে ভালো লেগেছে শুনেই অনেক বেশি আনন্দিত হলাম।

 2 years ago 

বাহ! রোমান্টিকতায় ভরপুর পুরো কবিতাটি আপু। খুবই ভালো লিখেছেন। ভালোবাসার মানুষকে নিয়ে আমাদের যতভাবনা। ভালোবাসার মানুষ পাশে থাকলে অন্যরকম আবেগ-অনুভূতির কাজ করে।

 2 years ago 

আসলেই ভালোবাসার মানুষটাকে নিয়ে আমাদের যত ভাবনা থাকে। আর সেই মানুষটা কাছে থাকলে অন্যরকম অনুভূতি আসে।

 2 years ago 

দারুন একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা তুমি আমার শিরোনামের কবিতা পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি ঠিক বলেছেন কবিতা লিখতে আবেগ এবং অনুভুতির প্রয়োজন। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে লিখেছেন। সবমিলিয়ে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া কবিতা লিখতে আবেগ অনুভূতির প্রয়োজন হয়। আর আমি সবসময় সুন্দর করে কবিতা লেখার চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38