ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
কাঠ গোলাপ ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। আমি তো কাঠ গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি। বিভিন্ন কালারের কালো গোলাপ ফুল রয়েছে, তার মধ্যে এই কালারটাও অনেক বেশি সুন্দর। আজকে আমি যে কালারের কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি এই কালার টা আমার অনেক বেশি পছন্দের। আর এই কাঠ গোলাপ ফুল টা হচ্ছে মেজেন্দা। এই কালারের কাঠ গোলাপ ফুল গুলো অনেক কম দেখা যায়। কয়েকদিন আগে আমি নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে হঠাৎ করে এই কালারের কাঠ গোলাপ ফুল দেখে সাথে সাথে অপেক্ষা না করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করি এই ফুলের ফটোগ্রাফি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে দেখতে।
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি
device : Redme note 9
আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মন মাইন্ড দুটোই খুব ভালো হয়ে যায়। আমি আমার হাজবেন্ডের সাথে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এরকম সৌন্দর্য গুলো দেখলে সুন্দর মুহূর্ত কাটানোর চেষ্টা করি। আমি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটা বিকেল বেলায় তুলেছিলাম। আকাশের দৃশ্যটাও অনেক বেশি সুন্দর ছিল। যার কারণে একটা জায়গা থেকে আসার সময় এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য টার ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর এই দৃশ্যটার ফটোগ্রাফি করার পর আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছিল।
পাতাবাহার গাছের ফটোগ্রাফি
device : Redme note 9
বিভিন্ন রকম পাতাবাহার গাছগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আর এই ধরনের কালারফুল পাতা বাহার গাছগুলো আমি একটু বেশি পছন্দ করি। বাড়ির সামনের অংশে যদি বিভিন্ন রকম পাতা বাহার গাছ লাগানো হয়, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বেশিরভাগ সময় কিন্তু বিভিন্ন রকম অফিসের সামনে এই ধরনের পাতাবাহার গাছগুলো আমরা দেখে থাকি। আর গাছগুলো অনেক সুন্দর ভাবে টবের মধ্যে লাগানো হয়। এই পাতাবাহার গাছের পাতাগুলো অনেক চিকন আর লম্বা লম্বা। যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছিল। কয়েকদিন আগে উপজেলায় গিয়েছিলাম। ওখানে এই পাতাবাহার গাছ দেখে ফটোগ্রাফি করেছিলাম।
কচুরিপানা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
কচুরিপানা ফুলগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। বড় বড় দিঘীগুলোতে যখন বড় বড় কচুরি পানা দেখি, আর যখন ওখানে এরকম সুন্দর ফুলগুলো হয়, তখন দেখতে অনেক বেশী সুন্দর লাগে। আমার শ্বশুরবাড়ির পাশেই জমিন কেটে অনেক বড় একটা মাছের খামার তৈরি করা হয়েছে। কিছুদিন আগে যেহেতু সব কিছু অনেক শুকনো ছিল তখন আমি আমার হাজবেন্ডের সাথে একটু আশেপাশেই হাঁটতে গিয়েছিলাম তখন এই কচুরিপানা ফুল ওখানে দেখে আমি তো সাথে সাথেই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। এই ফুলটা সরাসরি দেখতে যেমন সুন্দর লাগছিল, ফটোগ্রাফির মাধ্যমেও খুব ভালো লাগছিল দেখতে।
কাশ ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
কাশফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম রয়েছে। শরতের সবচেয়ে সুন্দর এবং পছন্দের একটা ফুল হচ্ছে কাশফুল। কাশফুলের সৌন্দর্য আমাদের সবাইকেই অনেক বেশি মুগ্ধ করে। সাদা কাশফুল দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। শরতের সময় একদিন গিয়েছিলাম কাশফুল বাগানে। কাশফুল বাগানে খুব ভালো সময় অতিবাহিত করা হয়েছিল। আর তখন বেশ কিছু ফটোগ্রাফি করা হয়েছিল। কাশফুলের এই ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে ফটোগ্রাফিটি শেয়ার করে নেওয়া যাক। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখতে।
প্রজাপতির ফটোগ্রাফি
device : Redme note 9
প্রজাপতি খুবই ছোট্ট একটা প্রাণী। কিন্তু এই ছোট্ট প্রাণীটা আমাদের সবার অনেক বেশি পছন্দের। আমিতো প্রজাপতি অনেক বেশি পছন্দ করি। প্রজাপতি দেখলেই আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। প্রজাপতির সৌন্দর্য অনেক বেশি মনোমুগ্ধকর হয়ে থাকে। আর আমি তো প্রজাপতি দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি। কিন্তু প্রজাপতির ফটোগ্রাফি করা অনেক বেশি কষ্টকর। কারণ যখনই প্রজাপতির ফটোগ্রাফি করতে যাই তখনই উড়ে চলে যায়। কয়েকদিন আগে রাতের বেলায় একটু বাহিরে বের হয়েছিলাম একটা কাজে। তখন হঠাৎ করে পাতার উপর এই প্রজাপতিটা দেখে ফটোগ্রাফি করেছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ ছিল । আসলে প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকম যেটা উপভোগ করতে আমরা পছন্দ করি। আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ভালই উপভোগ করেছি। সুন্দর বর্ণনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ
আসলে এরকম সৌন্দর্য দেখলে উপভোগ করা ছাড়া ভালো লাগেনা।
https://x.com/TASonya5/status/1868481778144727115?t=OU3nHa40hJF-OM4KOs20_w&s=19
আপনার ফটোগ্রাফিগুলি আমার কাছে বরাবরই ভালো লাগে।দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন, বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য ও প্রজাপতির দৃশ্যটি খুবই ভালো লেগেছে আমার কাছে।প্রজাপতিটি অনেক কাছ থেকে তুলেছেন মনে হচ্ছে যেটা বেশ কঠিন।ধন্যবাদ আপনাকে।
আমার ফটোগ্রাফি আপনার কাছে সব সময় ভালো লাগে এটা শুনে খুশি হলাম।
প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও দারুণ সব ফটোগ্রাফি পোস্ট করেছেন আপু। প্রাকৃতিক দৃশ্যের ছবিটা দারুণ লেগেছে৷ এছাড়াও প্রজাপতির ছবিও বেশ ভালো লেগেছে৷
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনার কাছে দারুন লেগেছে শুনে খুশি হলাম।
আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। আপনি মোবাইল ক্যামেরার মাধ্যমে এতো সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আপনার শেয়ার করা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তোলা ফটোগ্রাফি গুলা দেখতে বেশ চমৎকার লাগছে। কাঠ গোলাপের ফটোগ্রাফিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল কাঠ গোলাপের ফটোগ্রাফি।
সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দর লেগেছে আপু তবে এখানকার সেরা ফটোগ্রাফির কথা যদি বিবেচনা করবি সে ক্ষেত্রে প্রথমে শেয়ার করা কাঠ গোলাপের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।
আমার প্রতিটা ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম আপু। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনি প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারেন। কাঠ গোলাপ ফুল ও প্রজাপতির ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।
কাঠ গোলাপ ফুল আর প্রজাপতির ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে শুনে আরো উৎসাহিত হলাম।
আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলোর বর্ণনা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কচুরিপানা ফুলের ফটোগ্রাফি টা আসলে খুব সুন্দর ছিল। আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে খুশি হলাম।