ডাই : রঙিন কাগজ দিয়ে মাদার্স ডে কার্ড তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে মাদার্স ডে কার্ড তৈরি করলাম।
আসলে রঙিন কাগজ দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর কার্ড তৈরি করা যায়। এর আগে আমি কোন কার্ড খুব একটা তৈরি করিনি। তাই জন্য যখন রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে বসলাম, তখনই আমার কার্ড তৈরি করতে ইচ্ছে করলো। তাই ভাবলাম যদি মাদার্স ডে একটা কার্ড তৈরি করি তাহলে কেমন হবে। কথা অনুসারে তৈরি করতে বসে পড়ি। তবে কার্ডটা তৈরি করতে আমার কাছে ভালই লেগেছে। তৈরি করার পর দেখতেও ভীষণ সুন্দর লেগেছে। এই পরিবারে অনেকেই খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রঙিন কাগজ দিয়ে। তাই জন্য আমারও ভালো লাগে এসব জিনিসগুলো তৈরি করতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
• পুঁতি
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কাগজটা দুই ভাঁজ করে নিলাম। এরপর এর উপরে পেন্সিল দিয়ে একটা প্রজাপতির মতো এঁকে নিলাম।
ধাপ - ২ :
এরপরে আমি একটু একটু পরে প্রজাপতির অংশটা কেটে নিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি একটা সাদা কাগজ নিলাম। কাগজটাকে দুই ভাঁজ করে নিলাম।
ধাপ - ৪ :
এরপরে প্রজাপতির অংশ টার ভিতরে সাদা কাগজ দিয়ে দিলাম।
ধাপ - ৫ :
এরপরে কাঁটা প্রজাপতির অংশটাকে কেটে আরো ছোট করে নিলাম। এরপর কেটে নেওয়া অংশটা বড় প্রজাপতি মাঝখানের অংশ লাগিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপর কলম দিয়ে ছোট সাদা প্রজাপতির মধ্যে একটু ডিজাইন করে নিলাম।
ধাপ - ৭ :
এরপর আমি সাদা কাগজ দিয়ে কতগুলো ছোট ছোট ফুলের মত তৈরি করে নিলাম।
ধাপ - ৮ :
এরপর ফুলগুলো একটা একটা করে কার্ড এর উপরে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৯ :
এরপরে ফুলের ভেতরে কতগুলো পুঁথি একটা একটা করে লাগিয়ে নিলাম।
ধাপ - ১০ :
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

চমৎকার করে আপনি মাদারস ডে র কার্ড তৈরি করেছেন। তবে এই কার্ডের পরিপূর্ণতা পাবে আপনি যদি এই কার্ডটি আপনার মাকে উপহার হিসেবে দিতে পারেন।
খুবই ভালো হয়েছে
এটা কিন্তু ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
রঙিন কাগজ দিয়ে মাদার্স ডে কার্ড তৈরি নিখুঁত হয়েছে আপু। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো চমৎকার ফুটে ওঠে। আমিও মাঝে মধ্যে চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে কাজ করার জন্য। মা আমাদের অমূল্য সম্পদ। পৃথিবীর সকল মায়ের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা।
ঠিক বলেছেন মা হচ্ছে আমাদের অমূল্য সম্পদ।
রঙিন কাগজ দিয়ে মাদার্স ডে কার্ড তৈরি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করলেন। সত্যিই আপনার ধাপগুলো দেখে আমিও শিখে নিলাম।
আমার ধাপ গুলো দেখে আপনিও শিখে নিয়েছেন এটা জেনে সত্যি অনেক আনন্দিত হয়েছি।
ওয়াও অনেক সুন্দর করে একটা কার্ড তৈরি করেছ তুমি। রঙিন কাগজ দিয়ে তৈরি করা মাদার্স ডে কার্ড আমার কাছে খুব ভালো লেগেছে। কার্ডের উপরে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে বিভিন্ন ফুল পুঁতি দিয়ে। কয়েকটা ফুল বসিয়ে সেগুলোর উপরে পুঁতি দেওয়ার কারণে এটি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর প্রজাপতির মধ্যে কলম দিয়ে ডিজাইন করার কারনেও দেখতে ভালো লাগছে।
এই কার্ডটি দেখতে তোমার কাছে ভাল লেগেছে জানে খুশি হলাম। সব সময় এরকম পাশে থাকবে আশা করছি।
মাদার্স ডে উপলক্ষে দারুন একটি কার্ড তৈরী করেছেন। উপরের কাগজটা প্রজাপতির পাখার মত কাটার কারনে একটু বেশিই সুন্দর হয়েছে। কালারটাও দারুন লাগছে। ধন্যবাদ আপু।
সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ জানাই।
রঙিন কাগজ দিয়ে মাদার্স ডে কার্ড তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। আপনি অনেক সুন্দর করে এই কার্ডটি সাজিয়েছেন। এত আকর্ষণীয় একটি কার্ড কাউকে উপহার দিলে সে অনেক খুশি হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কার্ড তৈরি করে উপস্থাপন করার জন্য।
আসলে কার্ডটি আমার মেয়ে যখন পেয়েছিল তখন সে অনেক খুশি হয়েছিল। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করলে সেগুলো খুবই আকর্ষণীয় লাগে দেখতে। আপনি রঙিন কাগজ দিয়ে মাদার্স ডে এর সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।
https://twitter.com/TASonya5/status/1691304844521553921?s=20
বাহ দারুন ছিল আইডিয়াটা মাদারস ডে কার্ড অনেক সুন্দর করে তৈরি করেছেন। এর আগেও ভিন্ন ভিন্ন কার্ড তৈরি করেছিলেন যেগুলো খুবই সুন্দর হয়েছিল দেখতে। আজকেও তার ব্যতিক্রম নয় ভালো লাগলো।
আপনার কাছে ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।