আশেপাশে থেকে তোলা কিছু রেনডম ফটোগ্রাফি ১০% @shy-fox
device : Redme note 9
✋ হ্যালো বন্ধুরা, ✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
বলতে গেলে বাড়ির আশেপাশে থেকে করা কিছু ফটোগ্রাফি। আমার কাছে আবার সবুজ-শ্যামল এর এরকম ফটোগ্রাফি গুলো করতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে সাধারণ কিছু জিনিসের ফটোগ্রাফি করে তাকে অসাধারণ করে তোলার চেষ্টা। আমি আজকে যে ফটোগ্রাফি গুলো করেছি তা দেখে মনে হবে একদমই চোখের সামনে দেখা কিছু জিনিসের ফটোগ্রাফি। তাছাড়া সবুজ প্রকৃতির গাছপালায় এবং ফুল ফল নিয়ে ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। এইজন্য আমি যখনই সুযোগ পাই ফটোগ্রাফি করি। আর কিছু ফটোগ্রাফি হলে তা আপনাদের সাথে শেয়ার করি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
💓 ফটোগ্রাফি - ১ : 💓
device : Redme note 9
এখানে দেখছেন অনেক গুলো কাঁঠাল। এই কাঁঠাল গুলো মূলত একটা গাছে ধরা অবস্থায় ফটোগ্রাফি করেছি। প্রথমেই বলি আমাদের কাঁঠাল গাছ নেই। একটা আছে তাও ছোট কোন কাঁঠাল ধরে না। কিন্তু আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম কয়েকদিন আগে। ওদের বাড়িতে অনেক সুন্দর একটি কাঁঠাল গাছ আছে। দেখলাম অনেক সুন্দর ঘরের কতগুলো কাঁঠাল ধরেছে। আমার কাছে দেখে বেশ ভালো লাগলো। আর সঙ্গে সঙ্গেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। সকল ফটোগ্রাফি থেকে এইটা বেছে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মনে হচ্ছে ফটোগ্রাফি টা আপনাদের ভালোই লাগবে।
💓 ফটোগ্রাফি - ২ : 💓
device : Redme note 9
এই ফটোগ্রাফি এগুলো হচ্ছে এক ধরনের বুনো ফুলের ফটোগ্রাফী। আসলে বুনো ফুল অনেক জাতের কিংবা অনেক ধরনের হয়ে থাকে। সেই সকল ধরনের ফুলের মধ্যে এগুলো একটা। এই ফুলগুলো আকৃতিতে বেশ ছোট। কিন্তু ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। তার সাথে ফুলের পাতা গুলো অনেক সুন্দর। আমাদের বাড়ির পাশে এই ফুলগুলো দেখতে পেলাম। সেখানথেকে ফটোগ্রাফি গুলো করার চেষ্টা। এই ফুলগুলোকে ম্যাক্রোফটোগ্রাফি হিসেবে করার চেষ্টা করলাম। কারণ ফুলগুলো যেহেতু ক্ষুদ্র এই জন্য। কিন্তু ফুলের ডিজাইন টা বেশ ভালো। অনেকগুলো ফটোগ্রাফি থেকে এই দুইটা ফটোগ্রফি বেছে নিলাম। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে।
💓 ফটোগ্রাফি - ৩ : 💓
device : Redme note 9
এখানে দেখতে পাচ্ছেন একটা কুমড়ো গাছের একটা ডালের আগার অংশ। এটা কিন্তু অনেক সাধারন একটা বস্তু। আমাদের ছাদে একটা কুমড়ো গাছ আছে। গাছটা অনেক বড় হলেও কিন্তু আমি একদম ক্ষুদ্র একটা অংশ ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। এরকম ছোট ছোট জিনিস গুলো ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। আমি একদিন ছাঁদে গিয়েছিলাম হাঁটতে। সেখান থেকে খুঁজে খুঁজে কয়েকটা ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। তার সাথে দেখতে পেলাম অনেক সুন্দর একটি কুমড়ো গাছের আগা। ম্যাক্রো ফটোগ্রাফির মতো করেই ফটোগ্রাফি টা করেছি। আমার মনে হয় অতি পরিচিত হলেও ফটোগ্রাফি টা আপনাদের কাছে ভালো লাগবে।
💓 ফটোগ্রাফি - ৪ : 💓
device : Redme note 9
এটা হচ্ছে আরেক ধরনের জাতের বুনোফুল। এই ফুলগুলোর সাথে দেখতে পাচ্ছেন এই গাছের ফল রয়েছে। এগুলো কিন্তু অতি পরিচিত এক ধরনের বনফুল। এই গাছগুলো সাধারণত আমরা অনেক জায়গায় দেখতে পাই। কিন্তু দেখতে বেশ ভালই লাগে। আমাদের বাড়ির পাশে থেকে এগুলো ফটোগ্রাফি করেছিলাম। আমাদের বাড়ির পাশে একটা জমিন রয়েছে। যেখানে অনেক জাতের সবুজ প্রকৃতির বনফুল রয়েছে। সেগুলো ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে। এই কাজগুলো একটু ও মাঝারি সাইজের আকৃতি। বিশেষ করে সবুজ পাতার সাথে হলুদ ফুল গুলো দেখতে বেশি ভাল লেগেছে। অনেকগুলো ফুল থেকে এই ফটোগ্রাফি বেছে নিয়েছি। আমার মনে হয় এই ফটোগ্রাফির গুলো আপনাদের ভালো লাগবে।
💓 ফটোগ্রাফি - ৫ : 💓
device : Redme note 9
এগুলো হচ্ছে আমাদের সবার অতিপরিচিত কচি আম গাছের পাতা। কচি আম গাছের পাতাগুলো দেখতে হালকা লাল কালার হয়ে থাকে। এই পাতাগুলো আমার কাছে বের করা লাগে। এমন কি কথা গুলো দেখতে সুন্দর বলে ছোটবেলায় আমরা এই টাকাগুলো দিয়ে খেলা করতাম। আমি আমাদের বাড়ির পাশে আম গাছ থেকে ফটোগ্রাফি টা করেছি। চারপাশ থেকে এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয়ের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। সাধারণ জিনিস হলেও কিন্তু ফটোগ্রাফি করলে তা দেখতে ভীষণ সুন্দর দেখায়। আমি আবার ফটোগ্রাফি একটু সময় নিয়ে করি। আবার অনেকগুলো ফটোগ্রাফি থেকে বেছে বেছে শেয়ার করি। আমার মনে হয় আজকের ফটোগ্রাফি হলো আপনাদের ভালো লাগবে।
💓 ফটোগ্রাফি - ৬ : 💓
device : Redme note 9
এই ফটোগ্রাফি টা হচ্ছে আরেক ধরনের জাতের বুনোফুল। আজকে কয়েকটা বুনোফুল আপনাদের সামনে উপস্থিত করলাম। নিশ্চয়ই এই বুনো ফুল আপনাদের সবার পরিচিত। আমাদের আশেপাশে সবুজ ঘাসের মধ্যে এগুলোকে বেশিরভাগ দেখা যায়। এগুলো একটু লম্বা আকৃতির হয়ে থাকে। এই ফুল গুলোর মধ্যে দুই ধরনের ফুল রয়েছে। যা দেখতে কিছুটা হালকা লম্বা লম্বা হয়ে থাকে। আমি যখন এগুলোর ফটোগ্রাফি করি আমার কাছে বেশ ভালো লেগেছিল। তাছাড়া আগেই বলেছি ক্ষুদ্র জিনিসের ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। একইভাবে বাড়ির পাশে থেকে ফটোগ্রাফি গুলো করেছিলাম। সবুজ শ্যামল আর ফটোগ্রাফি তাই আরো বেশি ভালো লেগেছিল। আশা করব আপনাদের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
💓 ফটোগ্রাফি - ৭ : 💓
device : Redme note 9
এই ফটোগ্রাফি টা সব থেকে ভিন্ন। এটা নিশ্চয়ই দেখে আপনারা চিনতে পারছেন। এটা হচ্ছে একটা রঙিন পার্কিং লাইটের ফটোগ্রাফি। এখন আমরা বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা সুন্দর সুন্দর রেজাল্টের এরকম পার্কিং লাইট গুলো দেখতে পাই। তাছাড়া লাইট গুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। আমার কাছে এই লাইটগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমরা একদিন একটা গ্রামীন পরিবেশের রেস্টুরেন্টে গিয়ে ছিলাম। আসলে সন্ধ্যার পরে গিয়েছিলাম এই জন্য এরকম অনেকগুলো কালারের লাইট দেখতে পেলাম। সেখান থেকে একটা লাইটের আলাদা ফটোগ্রাফি করি। কিন্তু ফটোগ্রাফি টা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছিল। তাই ভাবলাম ফটোগ্রাফি টা আপনাদের সাথে শেয়ার করি। আশা করব ফটোগ্রাফি আপনাদের সাথে ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আপনি খুব চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। চারপাশের খুঁটিনাটি জিনিসগুলো আপনি খুব সুন্দরভাবে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। সেটা আপনার উপস্থাপনা ছিল আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার আজকের ফটোগ্রাফি গুলো।
চারদিকের খুঁটিনাটি জিনিসগুলো ফটোগ্রাফি করলেই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার ফটোগ্রাফি গুলো খুবই মানসম্মত ছিল। বিশেষ করে বুনোফুলের ফটো গুলো আমার কাছে খুব ভাল লেগেছে। পার্কিং লাইটের আলোটা হলুদাভ হলে ভেবেই ফেলতাম এটা হয়তো চাঁদ এর ছবি। ধন্যবাদ আপু।
পার্কিং লাইটের ছবিটা আমার কাছেও চাঁদের মত লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে সবুজ প্রকৃতির গাছপালায় ফটোগ্রাফি করতে আমারও ভালো লাগে।আমাদের ও এমন কাঁঠাল গাছ আছে একটা।এবার মোটামুটি ভালোই কাঁঠাল ধরেছিলো।কিন্তু চুরি হয়ে গেছে।ভালো ছিলো।ধন্যবাদ
গাছপালার ফল বেশিরভাগই চুরি হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার মত আমারও সবুজ-শ্যামল জিনিসের ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। আজকে আপনার মাধ্যমে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। ফটোগ্রাফি ছিল মনমুগ্ধকর। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। মাঝে মাঝে আমিও এরকম ফটোগ্রাফির শেয়ার করি আপনার বউদিরা ফোটো খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।
তোমার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে কাঁঠালের ছবিটা দেখে কাঁঠাল খেতে খুব। তুমিও একদিন ভালো ফটোগ্রাফার হয়ে যাবে এভাবে ছবি তুললে। অনেক দূর এগিয়ে যাও শুভকামনা রইল তোমার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছি আপনি এত চমৎকার ভাবে ফটোগ্রাফি করতে পারেন আগে জানতাম না ।বিশেষ করে আমার তিন নম্বর ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভাল লেগেছে ধন্যবাদ আপনাকে । আশা করি ভবিষ্যতে এমন পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন।
তিন নাম্বার ফটোগ্রাফি টা আমার কাছে ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন পার্কিং লাইটের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপু আপনি অনেক সুন্দর ভাবে এই ফটোগ্রাফি গুলো করেছেন। অন্যান্য ফটোগ্রাফিক গুলো অনেক ভালো লেগেছে। দারুন সব ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
পার্কিং লাইটের ফটোগ্রাফি টা আমার কাছেও ভাল লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
গ্রামের এসব দৃশ্য দেখতে আসলে খুব ভালো লাগে। আপনি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে বিশেষ করে কুমড়ো গাছের একটা ডালের আগার অংশ যে ফটোগ্রাফি করেছেন সেটা খুবই ভাল লেগেছে। এরকম কুমড়ো গাছের আগা আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে।
ঠিক বলেছেন কুমড়ো গাছের আগা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। অনেক ধন্যবাদ আপনাকে।
এটা আসলে আমার খুবই প্রিয়। আমার মায়ের হাতের রান্না আরো বেশি মজা হয় আমার কাছে খেতে খুব ভালো লাগে।
আপনি যেমন চমৎকার ছবি আঁকেন ঠিক তেমন ফটোগ্রাফিও করেন। বুনো ফুলের প্রতিটা ছবি দারুন লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে শেষের ছবিটা। অসম্ভব ভালো বর্ণনা করেছেন প্রতিটি ছবির। অনেক শুভেচ্ছা রইল আপু
আপনার কাছে ভাল লেগেছে শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।